Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মমতার নিরাপত্তায় খামতি নয়! নবান্নে বসেই পুলিশ কমিশনারকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কমছে অভিষেকের নিরাপত্তা

মমতার নিরাপত্তায় খামতি নয়! নবান্নে বসেই পুলিশ কমিশনারকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কমছে অভিষেকের নিরাপত্তা
ছবি: সংগৃহীত

কলকাতা: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এক নতুন রাজনৈতিক সৌজন্যের সাক্ষী থাকল নবান্ন। শনিবার শপথ গ্রহণের পর সোমবারই নবান্নে নিজের দফতরে কাজে যোগ দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ক্যাবিনেট বৈঠকের পাশাপাশি শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। আর সেই বৈঠকেই স্পষ্ট নির্দেশ দিলেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় যেন কোনোভাবেই খামতি না থাকে। বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে প্রটোকল অনুযায়ী যেটুকু নিরাপত্তা মমতার প্রাপ্য, তা নিশ্চিত করতে কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন তিনি। একসময় হরিশ চ্যাটার্জি স্ট্রিটের যে বাড়ির সামনে নিরাপত্তার দুর্ভেদ্য প্রাচীর ও ‘সিজারস ব্যারিকেড’ থাকত, ফলপ্রকাশের পর তা সরে গেলেও শুভেন্দুর এই নির্দেশ প্রশাসনিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তবে সৌজন্যের আবহ থাকলেও বড় পদক্ষেপ নেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ (Z+) ক্যাটাগরির নিরাপত্তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। নবান্ন থেকে জারি করা নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে একজন সাধারণ সাংসদ হিসেবে যতটা নিরাপত্তা পাওয়ার কথা, সেটুকুই পাবেন তিনি। এর আগেই তাঁর বাড়ির সামনে থেকে পুলিশি প্রহরা সরিয়ে নেওয়া হয়েছিল, এবার সরকারিভাবে তাঁর নিরাপত্তাবলয় আরও ছোট করা হল। সব মিলিয়ে নবান্নে শুভেন্দু অধিকারীর প্রথম দিনটি যেমন প্রশাসনিক তৎপরতায় ঠাসা ছিল, তেমনই প্রাক্তন ও বর্তমানের নিরাপত্তা সমীকরণ নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন চর্চা।



হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : SuvenduAdhikari AbhishekBanerjee MamataBanerjee

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


মমতার নিরাপত্তায় খামতি নয়! নবান্নে বসেই পুলিশ কমিশনারকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কমছে অভিষেকের নিরাপত্তা

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image
কলকাতা: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এক নতুন রাজনৈতিক সৌজন্যের সাক্ষী থাকল নবান্ন। শনিবার শপথ গ্রহণের পর সোমবারই নবান্নে নিজের দফতরে কাজে যোগ দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ক্যাবিনেট বৈঠকের পাশাপাশি শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। আর সেই বৈঠকেই স্পষ্ট নির্দেশ দিলেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় যেন কোনোভাবেই খামতি না থাকে। বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে প্রটোকল অনুযায়ী যেটুকু নিরাপত্তা মমতার প্রাপ্য, তা নিশ্চিত করতে কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন তিনি। একসময় হরিশ চ্যাটার্জি স্ট্রিটের যে বাড়ির সামনে নিরাপত্তার দুর্ভেদ্য প্রাচীর ও ‘সিজারস ব্যারিকেড’ থাকত, ফলপ্রকাশের পর তা সরে গেলেও শুভেন্দুর এই নির্দেশ প্রশাসনিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।তবে সৌজন্যের আবহ থাকলেও বড় পদক্ষেপ নেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ (Z+) ক্যাটাগরির নিরাপত্তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। নবান্ন থেকে জারি করা নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে একজন সাধারণ সাংসদ হিসেবে যতটা নিরাপত্তা পাওয়ার কথা, সেটুকুই পাবেন তিনি। এর আগেই তাঁর বাড়ির সামনে থেকে পুলিশি প্রহরা সরিয়ে নেওয়া হয়েছিল, এবার সরকারিভাবে তাঁর নিরাপত্তাবলয় আরও ছোট করা হল। সব মিলিয়ে নবান্নে শুভেন্দু অধিকারীর প্রথম দিনটি যেমন প্রশাসনিক তৎপরতায় ঠাসা ছিল, তেমনই প্রাক্তন ও বর্তমানের নিরাপত্তা সমীকরণ নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন চর্চা।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার