Hidden Stories (বাংলা)
সর্বশেষ

শিক্ষা দফতরে বড়সড় রদবদল! ইস্তফা দিলেন এসএসসি চেয়ারম্যান ও পর্ষদ সভাপতি, সরকার বদলাতেই শুরু ‘অ্যাকশন’

শিক্ষা দফতরে বড়সড় রদবদল! ইস্তফা দিলেন এসএসসি চেয়ারম্যান ও পর্ষদ সভাপতি, সরকার বদলাতেই শুরু ‘অ্যাকশন’
ছবি সংগৃহীত

কলকাতা: রাজ্যে পালাবদলের পর প্রশাসনিক মহলে বইছে পরিবর্তনের ঝোড়ো হাওয়া। এবার সেই হাওয়ার ধাক্কায় একযোগে পদত্যাগ করলেন স্কুল সার্ভিস কমিশন (SSC) এবং মধ্যশিক্ষা পর্ষদের দুই শীর্ষ কর্তা। সোমবার শিক্ষা দফতরে নিজেদের ইস্তফাপত্র পাঠিয়েছেন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তৃণমূল জমানায় নিয়োগ দুর্নীতির পাহাড়প্রমাণ অভিযোগের মাঝে ২০২২ সালে সিদ্ধার্থ মজুমদার কমিশনের হাল ধরেছিলেন। 


গত জানুয়ারিতে তাঁর অবসর নেওয়ার কথা থাকলেও তৎকালীন সরকার তাঁর পদের মেয়াদ বৃদ্ধি করেছিল। অন্যদিকে, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের উত্তরসূরি হিসেবে পর্ষদ সভাপতির দায়িত্ব সামলানো রামানুজ গঙ্গোপাধ্যায়ও মাধ্যমিকের ফল প্রকাশের ঠিক পরেই মুখ্যসচিবের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন।


সূত্রের খবর, রাজ্যের নবগঠিত বিজেপি সরকার শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা ফেরাতে একেবারে ‘খোলনলচে’ বদলে ফেলার প্রস্তুতি নিচ্ছে। শুধুমাত্র এই দুই শীর্ষ পদই নয়, এসএসসির আঞ্চলিক কার্যালয়ের চেয়ারপার্সনরাও একে একে পদত্যাগ করতে শুরু করেছেন। সরকার বদলের পরেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, জেলা প্রাথমিক শিক্ষা সংসদ থেকে শুরু করে শিক্ষা দফতরের বিভিন্ন স্তরে যাঁরা মেয়াদ শেষ হওয়ার পরও দায়িত্বে ছিলেন, তাঁদের সরিয়ে দেওয়া হবে। পাশাপাশি স্কুল ও কলেজগুলির গভর্নিং বডির মেয়াদ রিভিউ করার নির্দেশও জারি হয়েছে। শিক্ষা দফতরকে দুর্নীতিমুক্ত করতে নব্য সরকারের এই ‘অ্যাকশন’ এখন প্রশাসনের অন্দরে সবচেয়ে চর্চিত বিষয়।

বিষয় : wbeducation sscchairman educationscandal

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


শিক্ষা দফতরে বড়সড় রদবদল! ইস্তফা দিলেন এসএসসি চেয়ারম্যান ও পর্ষদ সভাপতি, সরকার বদলাতেই শুরু ‘অ্যাকশন’

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image
কলকাতা: রাজ্যে পালাবদলের পর প্রশাসনিক মহলে বইছে পরিবর্তনের ঝোড়ো হাওয়া। এবার সেই হাওয়ার ধাক্কায় একযোগে পদত্যাগ করলেন স্কুল সার্ভিস কমিশন (SSC) এবং মধ্যশিক্ষা পর্ষদের দুই শীর্ষ কর্তা। সোমবার শিক্ষা দফতরে নিজেদের ইস্তফাপত্র পাঠিয়েছেন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তৃণমূল জমানায় নিয়োগ দুর্নীতির পাহাড়প্রমাণ অভিযোগের মাঝে ২০২২ সালে সিদ্ধার্থ মজুমদার কমিশনের হাল ধরেছিলেন। গত জানুয়ারিতে তাঁর অবসর নেওয়ার কথা থাকলেও তৎকালীন সরকার তাঁর পদের মেয়াদ বৃদ্ধি করেছিল। অন্যদিকে, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের উত্তরসূরি হিসেবে পর্ষদ সভাপতির দায়িত্ব সামলানো রামানুজ গঙ্গোপাধ্যায়ও মাধ্যমিকের ফল প্রকাশের ঠিক পরেই মুখ্যসচিবের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন।সূত্রের খবর, রাজ্যের নবগঠিত বিজেপি সরকার শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা ফেরাতে একেবারে ‘খোলনলচে’ বদলে ফেলার প্রস্তুতি নিচ্ছে। শুধুমাত্র এই দুই শীর্ষ পদই নয়, এসএসসির আঞ্চলিক কার্যালয়ের চেয়ারপার্সনরাও একে একে পদত্যাগ করতে শুরু করেছেন। সরকার বদলের পরেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, জেলা প্রাথমিক শিক্ষা সংসদ থেকে শুরু করে শিক্ষা দফতরের বিভিন্ন স্তরে যাঁরা মেয়াদ শেষ হওয়ার পরও দায়িত্বে ছিলেন, তাঁদের সরিয়ে দেওয়া হবে। পাশাপাশি স্কুল ও কলেজগুলির গভর্নিং বডির মেয়াদ রিভিউ করার নির্দেশও জারি হয়েছে। শিক্ষা দফতরকে দুর্নীতিমুক্ত করতে নব্য সরকারের এই ‘অ্যাকশন’ এখন প্রশাসনের অন্দরে সবচেয়ে চর্চিত বিষয়।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার