Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মেডিক্যাল এন্ট্রান্সে বিশাল কেলেঙ্কারি! দেশজুড়ে বাতিল নিট পরীক্ষা, প্রশ্নফাঁস রহস্যভেদে নামছে সিবিআই

মেডিক্যাল এন্ট্রান্সে বিশাল কেলেঙ্কারি! দেশজুড়ে বাতিল নিট পরীক্ষা, প্রশ্নফাঁস রহস্যভেদে নামছে সিবিআই
প্রতীকী ছবি

ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET-UG) ঘিরে দেশজুড়ে তোলপাড়! গত ৩ মে অনুষ্ঠিত হওয়া এই মেগা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জোরালো অভিযোগ উঠতেই নজিরবিহীন সিদ্ধান্ত নিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। 


সোমবার দেশজুড়ে হওয়া এই পরীক্ষা বাতিলের ঘোষণা করে জানানো হয়েছে, কয়েক লক্ষ পরীক্ষার্থীকে ফের নতুন করে পরীক্ষায় বসতে হবে। রাজস্থানে পরীক্ষার আগেই সম্ভাব্য প্রশ্নপত্র ফাঁস হওয়ার চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই নড়েচড়ে বসেছে কেন্দ্র। তদন্তে দেখা গিয়েছে, ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে আসল পরীক্ষার রসায়ন বিভাগের ১২০টি প্রশ্ন এবং উত্তরের অপশন হুবহু মিলে গিয়েছে। এই বিশাল দুর্নীতির জাল কতদূর বিস্তৃত, তা খুঁজে বের করতে ইতিমধ্য়েই সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।


এই ঘটনায় কেন্দ্রের মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তাঁদের দাবি, গত বছরের দুর্নীতির পর ফের একবার মেধাবী পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। ২৩ লক্ষ পরীক্ষার্থীর স্বপ্ন যখন প্রশ্নের মুখে, ঠিক তখনই এনটিএ-র এই কঠোর পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কয়েক হাজার টাকায় প্রশ্ন বিক্রির যে চক্র সক্রিয় হয়েছে, সিবিআই তদন্তের মাধ্যমে সেই রাঘববোয়ালদের হদিশ পাওয়াই এখন বড় চ্যালেঞ্জ। পুনরায় পরীক্ষা কবে নেওয়া হবে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন দুশ্চিন্তায় থাকা লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ও তাঁদের পরিবার।

বিষয় : Rahul Gandhi educationalnews medicalentrance NEETUG EXAMCANCELLED CBIINVESTIGATION

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


মেডিক্যাল এন্ট্রান্সে বিশাল কেলেঙ্কারি! দেশজুড়ে বাতিল নিট পরীক্ষা, প্রশ্নফাঁস রহস্যভেদে নামছে সিবিআই

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image
ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET-UG) ঘিরে দেশজুড়ে তোলপাড়! গত ৩ মে অনুষ্ঠিত হওয়া এই মেগা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জোরালো অভিযোগ উঠতেই নজিরবিহীন সিদ্ধান্ত নিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। সোমবার দেশজুড়ে হওয়া এই পরীক্ষা বাতিলের ঘোষণা করে জানানো হয়েছে, কয়েক লক্ষ পরীক্ষার্থীকে ফের নতুন করে পরীক্ষায় বসতে হবে। রাজস্থানে পরীক্ষার আগেই সম্ভাব্য প্রশ্নপত্র ফাঁস হওয়ার চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই নড়েচড়ে বসেছে কেন্দ্র। তদন্তে দেখা গিয়েছে, ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে আসল পরীক্ষার রসায়ন বিভাগের ১২০টি প্রশ্ন এবং উত্তরের অপশন হুবহু মিলে গিয়েছে। এই বিশাল দুর্নীতির জাল কতদূর বিস্তৃত, তা খুঁজে বের করতে ইতিমধ্য়েই সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।এই ঘটনায় কেন্দ্রের মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তাঁদের দাবি, গত বছরের দুর্নীতির পর ফের একবার মেধাবী পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। ২৩ লক্ষ পরীক্ষার্থীর স্বপ্ন যখন প্রশ্নের মুখে, ঠিক তখনই এনটিএ-র এই কঠোর পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কয়েক হাজার টাকায় প্রশ্ন বিক্রির যে চক্র সক্রিয় হয়েছে, সিবিআই তদন্তের মাধ্যমে সেই রাঘববোয়ালদের হদিশ পাওয়াই এখন বড় চ্যালেঞ্জ। পুনরায় পরীক্ষা কবে নেওয়া হবে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন দুশ্চিন্তায় থাকা লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ও তাঁদের পরিবার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার