Hidden Stories (বাংলা)
সর্বশেষ

চিনের নজরে ‘চিকেনস নেক’! শিলিগুড়ি করিডর রক্ষায় ৪৫ দিনের মেগা প্ল্যান শুভেন্দু সরকারের, বড় ঘোষণা নিশীথের

চিনের নজরে ‘চিকেনস নেক’! শিলিগুড়ি করিডর রক্ষায় ৪৫ দিনের মেগা প্ল্যান শুভেন্দু সরকারের, বড় ঘোষণা নিশীথের

শিলিগুড়ি: ভারতের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অন্যতম প্রধান চাবিকাঠি শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’ (Chicken's Neck) নিয়ে এবার আর কোনও ঝুঁকি নিতে নারাজ নতুন বিজেপি সরকার। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক স্পষ্ট করে দিলেন, স্পর্শকাতর এই করিডরের নিরাপত্তাব্যবস্থা এবার ঢেলে সাজানো হবে। অনুপ্রবেশ রুখতে ৪৫০ কিলোমিটার এলাকায় ফেন্সিং বা কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ৪৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


নেপাল, ভুটান, বাংলাদেশ ও চিন পরিবেষ্টিত এই ২২ কিলোমিটার চওড়া ভূখণ্ডটি উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাকি দেশের একমাত্র সংযোগস্থল। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, ভারতের এই দুর্বল পয়েন্টে থাবা বসাতে বাংলাদেশে ঘাঁটি গাড়ছে চিন। ভারতের অভ্যন্তরে অস্থিরতা ছড়াতে বিভিন্ন জঙ্গি সংগঠনের মূল টার্গেটও এই করিডর। সূত্রের দাবি, অতীতে রাজ্য সরকারের অসহযোগিতা ও জমি জটের কারণে ফেন্সিং দেওয়ার কাজ আটকে থাকলেও, এখন সেই জট কাটাতে তৎপর নবান্ন।


অনুপ্রবেশ এবং দেশের ডেমোগ্রাফি বা জনবিন্যাস বদলে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নিশীথ প্রামাণিক। তিনি বিস্ফোরক দাবি করে জানান, বাংলাদেশের পার্বত্য এলাকায় রোহিঙ্গাদের সংখ্যা বিপুলভাবে কমে যাওয়ার কারণ হল তারা কাঁটাতারহীন এলাকা দিয়ে পশ্চিমবঙ্গের মাধ্যমে সারাভারতে ছড়িয়ে পড়ছে। নিশীথের কথায়, “এবারের নির্বাচন ছিল ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা মজবুত করার লড়াই। মানুষ জাগ্রত হয়েছে বলেই আজ আমরা দেশের ডেমোগ্রাফি রক্ষা করার সুযোগ পেয়েছি।”


নিশীথ প্রামাণিক এদিন জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে আগামী ৪৫ দিনের মধ্যেই জমি অধিগ্রহণ করে কেন্দ্রের হাতে তুলে দেওয়া হবে। উদ্দেশ্য একটাই — দ্রুততম সময়ে কাঁটাতারের বেড়া সম্পন্ন করা। অনুপ্রবেশ এবং সীমান্তের ওপার থেকে আসা নাশকতার আশঙ্কা মোকাবিলায় এই ‘নিরাপত্তাবলয়’ গেম চেঞ্জার হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


বিজেপি সরকারের এই সক্রিয়তা প্রমাণ করে দিচ্ছে, দিল্লির পাশাপাশি এবার নবান্নও ‘চিকেনস নেক’ সুরক্ষাকে এক নম্বর অগ্রাধিকার দিচ্ছে। চিনের আস্ফালন রুখতে ভারত যে এই করিডর নিয়ে বিন্দুমাত্র আপস করবে না, নিশীথের বার্তা সেটিই পরিষ্কার করে দিল।

বিষয় : NATIONALSECURITY siliguricorridor CHICKENSNECK NISHINNATHPRAMANIK

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


চিনের নজরে ‘চিকেনস নেক’! শিলিগুড়ি করিডর রক্ষায় ৪৫ দিনের মেগা প্ল্যান শুভেন্দু সরকারের, বড় ঘোষণা নিশীথের

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image
শিলিগুড়ি: ভারতের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অন্যতম প্রধান চাবিকাঠি শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’ (Chicken's Neck) নিয়ে এবার আর কোনও ঝুঁকি নিতে নারাজ নতুন বিজেপি সরকার। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক স্পষ্ট করে দিলেন, স্পর্শকাতর এই করিডরের নিরাপত্তাব্যবস্থা এবার ঢেলে সাজানো হবে। অনুপ্রবেশ রুখতে ৪৫০ কিলোমিটার এলাকায় ফেন্সিং বা কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ৪৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।নেপাল, ভুটান, বাংলাদেশ ও চিন পরিবেষ্টিত এই ২২ কিলোমিটার চওড়া ভূখণ্ডটি উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাকি দেশের একমাত্র সংযোগস্থল। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, ভারতের এই দুর্বল পয়েন্টে থাবা বসাতে বাংলাদেশে ঘাঁটি গাড়ছে চিন। ভারতের অভ্যন্তরে অস্থিরতা ছড়াতে বিভিন্ন জঙ্গি সংগঠনের মূল টার্গেটও এই করিডর। সূত্রের দাবি, অতীতে রাজ্য সরকারের অসহযোগিতা ও জমি জটের কারণে ফেন্সিং দেওয়ার কাজ আটকে থাকলেও, এখন সেই জট কাটাতে তৎপর নবান্ন।অনুপ্রবেশ এবং দেশের ডেমোগ্রাফি বা জনবিন্যাস বদলে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নিশীথ প্রামাণিক। তিনি বিস্ফোরক দাবি করে জানান, বাংলাদেশের পার্বত্য এলাকায় রোহিঙ্গাদের সংখ্যা বিপুলভাবে কমে যাওয়ার কারণ হল তারা কাঁটাতারহীন এলাকা দিয়ে পশ্চিমবঙ্গের মাধ্যমে সারাভারতে ছড়িয়ে পড়ছে। নিশীথের কথায়, “এবারের নির্বাচন ছিল ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা মজবুত করার লড়াই। মানুষ জাগ্রত হয়েছে বলেই আজ আমরা দেশের ডেমোগ্রাফি রক্ষা করার সুযোগ পেয়েছি।”নিশীথ প্রামাণিক এদিন জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে আগামী ৪৫ দিনের মধ্যেই জমি অধিগ্রহণ করে কেন্দ্রের হাতে তুলে দেওয়া হবে। উদ্দেশ্য একটাই — দ্রুততম সময়ে কাঁটাতারের বেড়া সম্পন্ন করা। অনুপ্রবেশ এবং সীমান্তের ওপার থেকে আসা নাশকতার আশঙ্কা মোকাবিলায় এই ‘নিরাপত্তাবলয়’ গেম চেঞ্জার হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।বিজেপি সরকারের এই সক্রিয়তা প্রমাণ করে দিচ্ছে, দিল্লির পাশাপাশি এবার নবান্নও ‘চিকেনস নেক’ সুরক্ষাকে এক নম্বর অগ্রাধিকার দিচ্ছে। চিনের আস্ফালন রুখতে ভারত যে এই করিডর নিয়ে বিন্দুমাত্র আপস করবে না, নিশীথের বার্তা সেটিই পরিষ্কার করে দিল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার