নয়াদিল্লি: দেশের ভাঁড়ার রক্ষা করতে এবার বড়সড় কৃচ্ছ্রসাধনের পথে হাঁটলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কড়া নির্দেশের পর খোদ তাঁর এসপিজি (SPG) কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর তৎপরতা শুরু হয়েছে। যদিও নিরাপত্তার 'ব্লু বুক' মেনে সুরক্ষায় যাতে বিন্দুমাত্র আপস না করা হয়, সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই দৃষ্টান্তমূলক পদক্ষেপের রেশ আছড়ে পড়েছে রাজ্যগুলোতেও।
ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব নিজেদের কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর নির্দেশ দিয়ে নজির গড়েছেন। ভিআইপি সংস্কৃতির আড়ম্বর কমিয়ে সাধারণ মানুষের সাথে একাত্ম হওয়ার এই বার্তা দেশজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
তবে শুধু মুখ্যমন্ত্রীদের কনভয় নয়, এই কাটছাঁটের প্রভাব পড়তে চলেছে বিভিন্ন মন্ত্রক ও সরকারি দফতরেও। সূত্রের খবর, অপ্রয়োজনীয় গাড়ির ব্যবহার কমাতে খুব শীঘ্রই ডিওপিটি (DoPT)-র তরফে বিশেষ নির্দেশিকা আসতে পারে।
এখানেই শেষ নয়, আপাতত বড় মাপের সরকারি অনুষ্ঠান এড়িয়ে চলার পাশাপাশি সরকারি কর্মীদের মেট্রো রেল বা পুলকারে যাতায়াতের জন্য আবেদন করতে চলেছে কেন্দ্র। মোদী সরকারের এই মাস্টারস্ট্রোক একদিকে যেমন সরকারি খরচ কমাবে, অন্যদিকে পরিবেশ রক্ষা ও যানজট কমাতেও বিশেষ ভূমিকা নেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন