Hidden Stories (বাংলা)
সর্বশেষ

টলিপাড়ায় ‘দাদাগিরি’র দিন শেষ? সিন্ডিকেট রাজ রুখতে রুদ্র-রূপাদের হাতেই রাশ দিলেন শুভেন্দু!

টলিপাড়ায় ‘দাদাগিরি’র দিন শেষ? সিন্ডিকেট রাজ রুখতে রুদ্র-রূপাদের হাতেই রাশ দিলেন শুভেন্দু!
সিন্ডিকেট রাজ রুখতে রুদ্র-রূপাদের হাতেই রাশ। ছবি-সংগৃহীত

কলকাতা: গত কয়েক বছর ধরে টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যেত অস্থিরতার গুঞ্জন। শুটিংয়ের নিয়মকানুন থেকে শুরু করে ছবির মুক্তি— নানা ইস্যুতে ফেডারেশন ও ইম্পার দ্বন্দ্বে বারবার সরগরম হয়েছে স্টুডিও পাড়া। তবে রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার সেই দীর্ঘদিনের ‘অরাজকতা’ আর ‘দাদাগিরি’ বন্ধ করতে কড়া পদক্ষেপ নিতে চলেছে নতুন সরকার। টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে শান্তি ফেরাতে এবং শিল্পীদের স্বার্থ রক্ষায় এবার সরাসরি ময়দানে নামছেন চার তারকা বিধায়ক— রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী ও হিরণ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা মেটানোর গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছে এই চার প্রতিনিধির কাঁধে।

সম্প্রতি শুটিং চলাকালীন দক্ষিণ ভারতীয় একটি ছবির ইউনিটের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা এবং বিভিন্ন গিল্ডের চাপিয়ে দেওয়া কড়া নিয়মের জেরে ক্ষুব্ধ প্রশাসন। এই প্রসঙ্গে রুদ্রনীল ঘোষ স্পষ্ট জানিয়েছেন, যাঁরা নিজেদের ক্ষমতা আর অর্থের লোভে বছরের পর বছর বাংলা বিনোদন জগতের সর্বনাশ করেছেন, তাঁদের দিন ফুরিয়ে এসেছে। তাঁর দাবি, টাকার বিনিময়ে কাজ পাইয়ে দেওয়া বা কাছের লোককে বাড়তি সুবিধা দেওয়ার যে ‘সিন্ডিকেট’ সংস্কৃতি টলিপাড়ায় জাঁকিয়ে বসেছিল, তা সমূলে উৎপাটন করাই এখন সরকারের মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সচিব পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বসে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। দলমত নির্বিশেষে শিল্প-সংস্কৃতির আঙিনায় স্বচ্ছতা ফেরাতে এবং অরাজকতার পরিবেশ মুছে ফেলতে দায়বদ্ধ নতুন সরকার— টলিপাড়ার জন্য এটাই এখন সবথেকে বড় বার্তা।



হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalPolitics SuvenduAdhikari tollywoodupdate BengaliFilmIndustry Rudra-Rupa TollywoodSyndicate

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


টলিপাড়ায় ‘দাদাগিরি’র দিন শেষ? সিন্ডিকেট রাজ রুখতে রুদ্র-রূপাদের হাতেই রাশ দিলেন শুভেন্দু!

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image
কলকাতা: গত কয়েক বছর ধরে টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যেত অস্থিরতার গুঞ্জন। শুটিংয়ের নিয়মকানুন থেকে শুরু করে ছবির মুক্তি— নানা ইস্যুতে ফেডারেশন ও ইম্পার দ্বন্দ্বে বারবার সরগরম হয়েছে স্টুডিও পাড়া। তবে রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার সেই দীর্ঘদিনের ‘অরাজকতা’ আর ‘দাদাগিরি’ বন্ধ করতে কড়া পদক্ষেপ নিতে চলেছে নতুন সরকার। টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে শান্তি ফেরাতে এবং শিল্পীদের স্বার্থ রক্ষায় এবার সরাসরি ময়দানে নামছেন চার তারকা বিধায়ক— রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী ও হিরণ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা মেটানোর গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছে এই চার প্রতিনিধির কাঁধে।সম্প্রতি শুটিং চলাকালীন দক্ষিণ ভারতীয় একটি ছবির ইউনিটের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা এবং বিভিন্ন গিল্ডের চাপিয়ে দেওয়া কড়া নিয়মের জেরে ক্ষুব্ধ প্রশাসন। এই প্রসঙ্গে রুদ্রনীল ঘোষ স্পষ্ট জানিয়েছেন, যাঁরা নিজেদের ক্ষমতা আর অর্থের লোভে বছরের পর বছর বাংলা বিনোদন জগতের সর্বনাশ করেছেন, তাঁদের দিন ফুরিয়ে এসেছে। তাঁর দাবি, টাকার বিনিময়ে কাজ পাইয়ে দেওয়া বা কাছের লোককে বাড়তি সুবিধা দেওয়ার যে ‘সিন্ডিকেট’ সংস্কৃতি টলিপাড়ায় জাঁকিয়ে বসেছিল, তা সমূলে উৎপাটন করাই এখন সরকারের মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সচিব পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বসে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। দলমত নির্বিশেষে শিল্প-সংস্কৃতির আঙিনায় স্বচ্ছতা ফেরাতে এবং অরাজকতার পরিবেশ মুছে ফেলতে দায়বদ্ধ নতুন সরকার— টলিপাড়ার জন্য এটাই এখন সবথেকে বড় বার্তা।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার