Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মাটির গভীরে যমের দোসর ‘এয়ার ব্লাস্ট’! জামুড়িয়ার খনি ধসে মৃত ১

মাটির গভীরে যমের দোসর ‘এয়ার ব্লাস্ট’! জামুড়িয়ার খনি ধসে মৃত ১
ছবি: সংগৃহীত

আসানসোল: অন্ধকার খনির গভীরে তখন ঘাম ঝরিয়ে কাজ করছিলেন শ্রমিকরা। আচমকাই বিকট শব্দ, আর মুহূর্তের মধ্যে সব তছনছ! আসানসোলের জামুড়িয়ার ইসিএলের কুনুস্টোরিয়া পড়াশিয়া কোলিয়ারিতে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। খনির ভিতরে ‘এয়ার ব্লাস্ট’-এর জেরে খনিগর্ভে ধস নেমে মৃত্যু হল অন্তত এক শ্রমিকের। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। এই ঘটনায় খনি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।


জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে প্রথম শিফটের কাজ চলছিল খনির ভূগর্ভস্থ ২৭ নম্বর সেকশনে। সেই সময় হঠাৎই খনির স্তরে স্তরে জমে থাকা গ্যাসের চাপে প্রচণ্ড ‘এয়ার ব্লাস্ট’ হয়। বিস্ফোরণের তীব্রতায় খনির ছাদ ও দেওয়াল থেকে পাথর ও মাটি হুড়মুড়িয়ে ধসে পড়ে শ্রমিকদের গায়ের উপর। চারদিকে ছিটকে পড়েন কর্মরত খনিশ্রমিকরা। ধসের নীচে চাপা পড়ে যান অনেকেই।


ঘটনা বুঝতে পেরেই দ্রুত তৎপর হয় মাইন রেসকিউ টিম ও ইসিএল কর্তৃপক্ষ। যুদ্ধকালীন তৎপরতায় খনির গভীর থেকে আহতদের বের করে আনা হয়। গুরুতর জখম অবস্থায় সকলকে আসানসোলের কাল্লা হাসপাতাল এবং রানিগঞ্জের বাসরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা দেবায়ন মুন্ডা নামে এক শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন ঠিকাকর্মীও রয়েছেন, যাঁদের অবস্থা আশঙ্কাজনক।


এই মর্মান্তিক ঘটনার পরই শ্রমিক নিরাপত্তায় প্রশ্ন তুলে সরব হয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। খনি গর্ভে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল কিনা, তা নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান শ্রমিকরা। ইসিএল কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিলেও দুর্ঘটনার সঠিক কারণ নিয়ে মুখ খোলেনি। বর্তমানে ঘটনাস্থলে ইসিএলের চিকিৎসকদল রয়েছে এবং উদ্ধারকাজ সমাপ্ত হয়েছে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


মাটির গভীরে যমের দোসর ‘এয়ার ব্লাস্ট’! জামুড়িয়ার খনি ধসে মৃত ১

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image
আসানসোল: অন্ধকার খনির গভীরে তখন ঘাম ঝরিয়ে কাজ করছিলেন শ্রমিকরা। আচমকাই বিকট শব্দ, আর মুহূর্তের মধ্যে সব তছনছ! আসানসোলের জামুড়িয়ার ইসিএলের কুনুস্টোরিয়া পড়াশিয়া কোলিয়ারিতে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। খনির ভিতরে ‘এয়ার ব্লাস্ট’-এর জেরে খনিগর্ভে ধস নেমে মৃত্যু হল অন্তত এক শ্রমিকের। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। এই ঘটনায় খনি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে প্রথম শিফটের কাজ চলছিল খনির ভূগর্ভস্থ ২৭ নম্বর সেকশনে। সেই সময় হঠাৎই খনির স্তরে স্তরে জমে থাকা গ্যাসের চাপে প্রচণ্ড ‘এয়ার ব্লাস্ট’ হয়। বিস্ফোরণের তীব্রতায় খনির ছাদ ও দেওয়াল থেকে পাথর ও মাটি হুড়মুড়িয়ে ধসে পড়ে শ্রমিকদের গায়ের উপর। চারদিকে ছিটকে পড়েন কর্মরত খনিশ্রমিকরা। ধসের নীচে চাপা পড়ে যান অনেকেই।ঘটনা বুঝতে পেরেই দ্রুত তৎপর হয় মাইন রেসকিউ টিম ও ইসিএল কর্তৃপক্ষ। যুদ্ধকালীন তৎপরতায় খনির গভীর থেকে আহতদের বের করে আনা হয়। গুরুতর জখম অবস্থায় সকলকে আসানসোলের কাল্লা হাসপাতাল এবং রানিগঞ্জের বাসরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা দেবায়ন মুন্ডা নামে এক শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন ঠিকাকর্মীও রয়েছেন, যাঁদের অবস্থা আশঙ্কাজনক।এই মর্মান্তিক ঘটনার পরই শ্রমিক নিরাপত্তায় প্রশ্ন তুলে সরব হয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। খনি গর্ভে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল কিনা, তা নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান শ্রমিকরা। ইসিএল কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিলেও দুর্ঘটনার সঠিক কারণ নিয়ে মুখ খোলেনি। বর্তমানে ঘটনাস্থলে ইসিএলের চিকিৎসকদল রয়েছে এবং উদ্ধারকাজ সমাপ্ত হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার