Hidden Stories (বাংলা)
সর্বশেষ

হরমুজ প্রণালীর মুখে ভারতীয় জাহাজে হামলা! ওমান উপকূলে সলিলসমাধি, নেপথ্যে কি বড় কোনও ষড়যন্ত্র?

হরমুজ প্রণালীর মুখে ভারতীয় জাহাজে হামলা! ওমান উপকূলে সলিলসমাধি, নেপথ্যে কি বড় কোনও ষড়যন্ত্র?
প্রতীকী ছবি

নয়াদিল্লি: পশ্চিম উত্তপ্ত পরিস্থিতির আঁচ এবার সরাসরি এসে লাগল ভারতের গায়ে। হরমুজ প্রণালীর অদূরে ওমান উপকূলে হামলার শিকার হল ভারতীয় পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ। হামলার জেরে মাঝসমুদ্রেই ডুবে গিয়েছে জাহাজটি। বৃহস্পতিবার এই ঘটনার তীব্র নিন্দা করে হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।


জানা গিয়েছে, যান্ত্রিক পালতোলা ওই ভারতীয় জাহাজটি সোমালিয়া থেকে সংযুক্ত আরব আমিরশাহির শারজার দিকে যাচ্ছিল। বুধবার ওমান উপকূলে পৌঁছতেই অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতীরা। জাহাজে থাকা ১৪ জন ভারতীয় কর্মীর জীবন চরম বিপন্ন হয়ে পড়লেও ওমান উপকূলরক্ষী বাহিনীর তৎপরতায় তাঁদের সকলকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে তাঁদের ওমানের ডিব্বা বন্দরে রেখে চিকিৎসা করানো হচ্ছে এবং দ্রুত ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।


সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “বাণিজ্যিক জাহাজ এবং নিরপরাধ নাবিকদের ওপর এই ধরনের হামলা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। নৌপথের স্বাধীনতা খর্ব করার এই চেষ্টা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। অসামরিক জাহাজকর্মীদের বিপদে ফেলার এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”


তাৎপর্যপূর্ণভাবে, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বর্তমানে তিনদিনের ভারত সফরে রয়েছেন। ব্রিক্‌স সম্মেলনে যোগ দিতে আসা ইরানি মন্ত্রীর উপস্থিতির মধ্যেই হরমুজ প্রণালীর কাছে এই হামলার ঘটনায় কূটনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। কারা এই হামলার নেপথ্যে রয়েছে, তা এখনও স্পষ্ট না হলেও এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে নয়াদিল্লি।


আমেরিকা ও ইরানের দীর্ঘস্থায়ী সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজচলাচল বারবার ব্যাহত হচ্ছে। যদিও এর মধ্যেই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের দুটি এলপিজিবাহী জাহাজ নিরাপদে এই জলপথ পার হয়ে ভারতের দিকে রওনা দিয়েছে। তবে, বারবার এই ধরনের হামলা ভারতের জ্বালানি আমদানিতে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

বিষয় : GEOPOLITICS StraitOfHormuz indiannavy seaattack

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


হরমুজ প্রণালীর মুখে ভারতীয় জাহাজে হামলা! ওমান উপকূলে সলিলসমাধি, নেপথ্যে কি বড় কোনও ষড়যন্ত্র?

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image
নয়াদিল্লি: পশ্চিম উত্তপ্ত পরিস্থিতির আঁচ এবার সরাসরি এসে লাগল ভারতের গায়ে। হরমুজ প্রণালীর অদূরে ওমান উপকূলে হামলার শিকার হল ভারতীয় পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ। হামলার জেরে মাঝসমুদ্রেই ডুবে গিয়েছে জাহাজটি। বৃহস্পতিবার এই ঘটনার তীব্র নিন্দা করে হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।জানা গিয়েছে, যান্ত্রিক পালতোলা ওই ভারতীয় জাহাজটি সোমালিয়া থেকে সংযুক্ত আরব আমিরশাহির শারজার দিকে যাচ্ছিল। বুধবার ওমান উপকূলে পৌঁছতেই অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতীরা। জাহাজে থাকা ১৪ জন ভারতীয় কর্মীর জীবন চরম বিপন্ন হয়ে পড়লেও ওমান উপকূলরক্ষী বাহিনীর তৎপরতায় তাঁদের সকলকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে তাঁদের ওমানের ডিব্বা বন্দরে রেখে চিকিৎসা করানো হচ্ছে এবং দ্রুত ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “বাণিজ্যিক জাহাজ এবং নিরপরাধ নাবিকদের ওপর এই ধরনের হামলা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। নৌপথের স্বাধীনতা খর্ব করার এই চেষ্টা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। অসামরিক জাহাজকর্মীদের বিপদে ফেলার এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”তাৎপর্যপূর্ণভাবে, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বর্তমানে তিনদিনের ভারত সফরে রয়েছেন। ব্রিক্‌স সম্মেলনে যোগ দিতে আসা ইরানি মন্ত্রীর উপস্থিতির মধ্যেই হরমুজ প্রণালীর কাছে এই হামলার ঘটনায় কূটনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। কারা এই হামলার নেপথ্যে রয়েছে, তা এখনও স্পষ্ট না হলেও এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে নয়াদিল্লি।আমেরিকা ও ইরানের দীর্ঘস্থায়ী সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজচলাচল বারবার ব্যাহত হচ্ছে। যদিও এর মধ্যেই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের দুটি এলপিজিবাহী জাহাজ নিরাপদে এই জলপথ পার হয়ে ভারতের দিকে রওনা দিয়েছে। তবে, বারবার এই ধরনের হামলা ভারতের জ্বালানি আমদানিতে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার