Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সকালে প্রেস কনফারেন্সে স্বমহিমায়, বিকেলেই কুর্সি হারালেন 'বালু-কন্যা': শিক্ষা সংসদে প্রিয়দর্শিনী-অধ্যায়ের ইতি!

সকালে প্রেস কনফারেন্সে স্বমহিমায়, বিকেলেই কুর্সি হারালেন 'বালু-কন্যা': শিক্ষা সংসদে প্রিয়দর্শিনী-অধ্যায়ের ইতি!
ছবি- সংগৃহীত

কলকাতা: রাজনীতির অন্দরে নাটকীয় পটপরিবর্তন বোধহয় একেই বলে! বৃহস্পতিবার সকালেও যেখানে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের সাংবাদিক বৈঠকে তাঁকে স্বমহিমায় দেখা গিয়েছিল, বিকেলেই সেই ছবিটা আমূল বদলে গেল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ সচিব পদ থেকে একপ্রকার আকস্মিকভাবেই সরিয়ে দেওয়া হলো প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী মল্লিককে। জানা গিয়েছে, এদিন দুপুর তিনটে নাগাদ তাঁকে বিকাশ ভবনে তলব করা হয়েছিল এবং সন্ধ্যার পরেই আসে সেই কড়া নির্দেশ। সংসদ সচিবের পদ খুইয়ে প্রিয়দর্শিনীকে ফের তাঁর পুরনো কর্মস্থল আশুতোষ কলেজের সহকারী অধ্যাপক পদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, তৃণমূল জমানায় শিক্ষা সংসদের এই প্রভাবশালী পদে প্রিয়দর্শিনীর আসীন হওয়া নিয়ে বিতর্ক কম হয়নি। বিশেষ করে রেশন দুর্নীতি মামলায় বাবা জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর থেকেই ইডির নজরে ছিলেন কন্যাও। ভুয়ো সংস্থায় ডিরেক্টর হিসেবে নাম থাকা থেকে শুরু করে টিউশন পড়িয়ে কোটি কোটি টাকার সম্পত্তি করার অভিযোগ— একাধিক বিতর্কে বিদ্ধ হয়েছিলেন তিনি। রাজ্যের বর্তমান সরকার যখন শিক্ষা দফতরের স্বচ্ছতা ফেরাতে খোলনলচে বদলে ফেলার চেষ্টা করছে, ঠিক সেই আবহেই প্রিয়দর্শিনীর এই অপসারণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত আশুতোষ কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধানের দায়িত্ব সামলানো প্রিয়দর্শিনীকে এবার প্রশাসনিক অলিন্দ ছেড়ে ফিরতে হচ্ছে ক্লাসরুমেই।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalNews educationdepartment PriyadarshiniMallick JyotipriyaMallick

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


সকালে প্রেস কনফারেন্সে স্বমহিমায়, বিকেলেই কুর্সি হারালেন 'বালু-কন্যা': শিক্ষা সংসদে প্রিয়দর্শিনী-অধ্যায়ের ইতি!

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image
কলকাতা: রাজনীতির অন্দরে নাটকীয় পটপরিবর্তন বোধহয় একেই বলে! বৃহস্পতিবার সকালেও যেখানে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের সাংবাদিক বৈঠকে তাঁকে স্বমহিমায় দেখা গিয়েছিল, বিকেলেই সেই ছবিটা আমূল বদলে গেল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ সচিব পদ থেকে একপ্রকার আকস্মিকভাবেই সরিয়ে দেওয়া হলো প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী মল্লিককে। জানা গিয়েছে, এদিন দুপুর তিনটে নাগাদ তাঁকে বিকাশ ভবনে তলব করা হয়েছিল এবং সন্ধ্যার পরেই আসে সেই কড়া নির্দেশ। সংসদ সচিবের পদ খুইয়ে প্রিয়দর্শিনীকে ফের তাঁর পুরনো কর্মস্থল আশুতোষ কলেজের সহকারী অধ্যাপক পদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।উল্লেখ্য, তৃণমূল জমানায় শিক্ষা সংসদের এই প্রভাবশালী পদে প্রিয়দর্শিনীর আসীন হওয়া নিয়ে বিতর্ক কম হয়নি। বিশেষ করে রেশন দুর্নীতি মামলায় বাবা জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর থেকেই ইডির নজরে ছিলেন কন্যাও। ভুয়ো সংস্থায় ডিরেক্টর হিসেবে নাম থাকা থেকে শুরু করে টিউশন পড়িয়ে কোটি কোটি টাকার সম্পত্তি করার অভিযোগ— একাধিক বিতর্কে বিদ্ধ হয়েছিলেন তিনি। রাজ্যের বর্তমান সরকার যখন শিক্ষা দফতরের স্বচ্ছতা ফেরাতে খোলনলচে বদলে ফেলার চেষ্টা করছে, ঠিক সেই আবহেই প্রিয়দর্শিনীর এই অপসারণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত আশুতোষ কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধানের দায়িত্ব সামলানো প্রিয়দর্শিনীকে এবার প্রশাসনিক অলিন্দ ছেড়ে ফিরতে হচ্ছে ক্লাসরুমেই।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার