Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কোটি কোটি টাকার জমি দুর্নীতি মামলায় মঞ্জুর আগাম জামিন, বড় স্বস্তি পেলেন রবার্ট বঢরা

কোটি কোটি টাকার জমি দুর্নীতি মামলায় মঞ্জুর আগাম জামিন, বড় স্বস্তি পেলেন রবার্ট বঢরা
ছবি সংগৃহীত

নয়াদিল্লি: কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ও দীর্ঘদিন ধরে একাধিক কেন্দ্রীয় এজেন্সির তদন্তের পর, এবার জমি দুর্নীতি মামলায় বড়সড় স্বস্তি পেলেন ব্যবসায়ী তথা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরার স্বামী রবার্ট বঢরা। গ্রেফতারি এড়াতে তাঁর করা আবেদনের ভিত্তিতে শবিবার রবার্ট বঢরার আগাম জামিন মঞ্জুর করল দিল্লির রাউস অ্য়াভিনিউ কোর্ট। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে এই আগাম জামিন পেয়েছেন তিনি।


রবার্ট বঢরার সংস্থা 'স্কাইলাইট হসপিটালিটি'র বিরুদ্ধে জমি কেনাবেচায় এক বিপুল বেআইনি আর্থিক মুনাফা ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগ, মাত্র ৭.৫ কোটি টাকায় গুরগাঁওয়ের শিখহপুর গ্রামের ৩ একর জমি কেনে ওই সংস্থা। এরপর হরিয়ানার নগর পরিকল্পনা দফতর একটি চিঠি পাঠিয়ে বাণিজ্যিক কলোনি স্থাপনের জন্য ২০০৮ সালে ওই জমির ২.৭১ একরের লাইসেন্স দেয়। লাইসেন্স পাওয়ার পর স্কাইলাইটের সঙ্গে ডিএলএফ-এর একটি চুক্তি হয় এবং ২০১২ সালের সেই চুক্তি অনুসারে জমিটি এক ধাক্কায় ৫৮ কোটি টাকায় বিক্রি হয়ে যায়! হরিয়ানা সরকারের থেকে কম দামে কিনে বিপুল মূল্যে সেটি বিক্রি করে বঢরার সংস্থা বিরাট লাভ করেছে — অভিযোগ এমনটাই।


এই জমি কেলেঙ্কারি নিয়ে দীর্ঘদিন ধরেই মামলা চলছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একাধিকবার এই মামলায় রবার্ট বঢরাকে জিজ্ঞাসাবাদও করেছে। সম্প্রতি ইডির আবেদনের ভিত্তিতেই রবার্টের বিরুদ্ধে সমন জারি করেছিল আদালত। সেই সমন জারির পরই গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন রবার্ট বঢরা, যা এদিন মঞ্জুর হল।


৫৬ বছরের রবার্ট একজন উদ্যোগপতি হলেও, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় স্পষ্ট দেখা যায় যে তিনি সাংসদ হতে চান। ভোটের আগে কংগ্রেসের টিকিট চেয়ে তিনি রীতিমতো দরবার করেছিলেন, যদিও দল তাঁকে প্রার্থী করেনি। এমনকী, তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধী উপনির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নেওয়ার পরও স্ত্রীর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রবার্ট বঢরা ফের সাংসদ হওয়ার সুপ্ত বাসনা প্রকাশ করে ফেলেন। তবে, তাঁর সেই অনুরোধে এখনও বিশেষ পাত্তা দেয়নি হাত শিবির। রাজনীতিতে ভাগ্য না খুললেও, এই বড় দুর্নীতি মামলায় আগাম জামিন পাওয়ায় আপাতত স্বস্তিতে গান্ধী পরিবারের জামাতা।

বিষয় : PRIYANKAGANDHI landscam robertvadra

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


কোটি কোটি টাকার জমি দুর্নীতি মামলায় মঞ্জুর আগাম জামিন, বড় স্বস্তি পেলেন রবার্ট বঢরা

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image
নয়াদিল্লি: কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ও দীর্ঘদিন ধরে একাধিক কেন্দ্রীয় এজেন্সির তদন্তের পর, এবার জমি দুর্নীতি মামলায় বড়সড় স্বস্তি পেলেন ব্যবসায়ী তথা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরার স্বামী রবার্ট বঢরা। গ্রেফতারি এড়াতে তাঁর করা আবেদনের ভিত্তিতে শবিবার রবার্ট বঢরার আগাম জামিন মঞ্জুর করল দিল্লির রাউস অ্য়াভিনিউ কোর্ট। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে এই আগাম জামিন পেয়েছেন তিনি।রবার্ট বঢরার সংস্থা 'স্কাইলাইট হসপিটালিটি'র বিরুদ্ধে জমি কেনাবেচায় এক বিপুল বেআইনি আর্থিক মুনাফা ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগ, মাত্র ৭.৫ কোটি টাকায় গুরগাঁওয়ের শিখহপুর গ্রামের ৩ একর জমি কেনে ওই সংস্থা। এরপর হরিয়ানার নগর পরিকল্পনা দফতর একটি চিঠি পাঠিয়ে বাণিজ্যিক কলোনি স্থাপনের জন্য ২০০৮ সালে ওই জমির ২.৭১ একরের লাইসেন্স দেয়। লাইসেন্স পাওয়ার পর স্কাইলাইটের সঙ্গে ডিএলএফ-এর একটি চুক্তি হয় এবং ২০১২ সালের সেই চুক্তি অনুসারে জমিটি এক ধাক্কায় ৫৮ কোটি টাকায় বিক্রি হয়ে যায়! হরিয়ানা সরকারের থেকে কম দামে কিনে বিপুল মূল্যে সেটি বিক্রি করে বঢরার সংস্থা বিরাট লাভ করেছে — অভিযোগ এমনটাই।এই জমি কেলেঙ্কারি নিয়ে দীর্ঘদিন ধরেই মামলা চলছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একাধিকবার এই মামলায় রবার্ট বঢরাকে জিজ্ঞাসাবাদও করেছে। সম্প্রতি ইডির আবেদনের ভিত্তিতেই রবার্টের বিরুদ্ধে সমন জারি করেছিল আদালত। সেই সমন জারির পরই গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন রবার্ট বঢরা, যা এদিন মঞ্জুর হল।৫৬ বছরের রবার্ট একজন উদ্যোগপতি হলেও, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় স্পষ্ট দেখা যায় যে তিনি সাংসদ হতে চান। ভোটের আগে কংগ্রেসের টিকিট চেয়ে তিনি রীতিমতো দরবার করেছিলেন, যদিও দল তাঁকে প্রার্থী করেনি। এমনকী, তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধী উপনির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নেওয়ার পরও স্ত্রীর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রবার্ট বঢরা ফের সাংসদ হওয়ার সুপ্ত বাসনা প্রকাশ করে ফেলেন। তবে, তাঁর সেই অনুরোধে এখনও বিশেষ পাত্তা দেয়নি হাত শিবির। রাজনীতিতে ভাগ্য না খুললেও, এই বড় দুর্নীতি মামলায় আগাম জামিন পাওয়ায় আপাতত স্বস্তিতে গান্ধী পরিবারের জামাতা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার