Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কোপ এবার পকেটে! ৪৮ ঘণ্টায় দু’বার বাড়ল সিএনজির দাম, কলকাতায় আজ কত দর?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কোপ এবার পকেটে! ৪৮ ঘণ্টায় দু’বার বাড়ল সিএনজির দাম, কলকাতায় আজ কত দর?
প্রতীকী ছবি

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র জ্বালানি সংকট। যার সরাসরি প্রভাব এবার পড়তে শুরু করেছে দেশের আমজনতার পকেটে। ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারের চাপে পেট্রোল ও ডিজ়েলের দাম ঊর্ধ্বমুখী, আর এরই মধ্যে মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে মাত্র দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বার লাফিয়ে বাড়ল সিএনজি (CNG)-র দাম। আপাতত রাজধানী দিল্লি ও তার সংলগ্ন এলাকায় নতুন করে প্রতি কেজিতে আরও ১ টাকা বাড়ানো হয়েছে সিএনজির দর। অর্থাৎ গত ৪৮ ঘণ্টার মধ্যে এই নিয়ে দু’দুবার দাম বাড়ল এই পরিবেশবান্ধব জ্বালানির, যা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মহলে।


নয়া মূল্যবৃদ্ধির পর দিল্লিতে এখন প্রতি কেজি সিএনজির দাম দাঁড়িয়েছে ৮০ টাকা ৯ পয়সা, যা দু’দিন আগেও ছিল ৭৯ টাকা ৯ পয়সা। দিল্লির পাশাপাশি নয়ডা ও গাজিয়াবাদে সিএনজির দাম প্রতি কেজিতে হয়েছে ৮৮ টাকা ৭০ পয়সা এবং গুরুগাঁওয়ে ৮৫ টাকা ১২ পয়সা। এছাড়া কানপুরে প্রতি কেজি সিএনজি বিকোচ্ছে ৯১ টাকা ৪২ পয়সায়। দিল্লির আগেই অবশ্য বাণিজ্যনগরী মুম্বইতেও সিএনজির দাম এক ধাক্কায় বাড়িয়ে করা হয়েছে প্রতি কেজি ৮৪ টাকা। জ্বালানির এই লাগাতার মূল্যবৃদ্ধির জেরে স্বাভাবিকভাবেই এবার অটো ও ক্যাব ভাড়া বাড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। মুম্বইয়ের অটোরিকশা ইউনিয়নগুলো ইতিমধ্যেই তাদের মূল ভাড়ার ওপর অতিরিক্ত টাকা বাড়ানোর দাবি তুলতে শুরু করেছে, যা সাধারণ যাত্রীদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করবে।


এদিকে দেশের অন্যান্য মেট্রো শহরগুলোতে সিএনজির দাম আকাশছোঁয়া হলেও কলকাতায় আপাতত পরিস্থিতি কিছুটা স্থিতিশীল। তিলোত্তমায় এখনই নতুন করে সিএনজির দাম না বাড়লেও, বর্তমানে কলকাতায় প্রতি কেজি সিএনজির দর ৯৩ টাকা ৫০ পয়সা— যা দিল্লি বা মুম্বইয়ের তুলনায় অনেকটাই বেশি। তবে ওয়াকিবহাল মহলের আশঙ্কা, বিশ্ব বাজারের এই অস্থিরতা যদি দীর্ঘদিন বজায় থাকে, তবে দিল্লি-মুম্বইয়ের পথ অনুসরণ করে খুব শীঘ্রই কলকাতাতেও বাড়তে পারে দাম। আর তেমনটা হলে কলকাতার বাজারে সিএনজির দর যে কোনও মুহূর্তে সেঞ্চুরি বা ১০০ টাকার গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে, যার জেরে মহানগরেও অটো এবং অ্যাপ-ক্যাবের ভাড়া এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বিষয় : INFLATION FuelCrisis cngpricehike

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


মধ্যপ্রাচ্যের যুদ্ধের কোপ এবার পকেটে! ৪৮ ঘণ্টায় দু’বার বাড়ল সিএনজির দাম, কলকাতায় আজ কত দর?

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image
নয়াদিল্লি: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র জ্বালানি সংকট। যার সরাসরি প্রভাব এবার পড়তে শুরু করেছে দেশের আমজনতার পকেটে। ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারের চাপে পেট্রোল ও ডিজ়েলের দাম ঊর্ধ্বমুখী, আর এরই মধ্যে মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে মাত্র দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বার লাফিয়ে বাড়ল সিএনজি (CNG)-র দাম। আপাতত রাজধানী দিল্লি ও তার সংলগ্ন এলাকায় নতুন করে প্রতি কেজিতে আরও ১ টাকা বাড়ানো হয়েছে সিএনজির দর। অর্থাৎ গত ৪৮ ঘণ্টার মধ্যে এই নিয়ে দু’দুবার দাম বাড়ল এই পরিবেশবান্ধব জ্বালানির, যা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মহলে।নয়া মূল্যবৃদ্ধির পর দিল্লিতে এখন প্রতি কেজি সিএনজির দাম দাঁড়িয়েছে ৮০ টাকা ৯ পয়সা, যা দু’দিন আগেও ছিল ৭৯ টাকা ৯ পয়সা। দিল্লির পাশাপাশি নয়ডা ও গাজিয়াবাদে সিএনজির দাম প্রতি কেজিতে হয়েছে ৮৮ টাকা ৭০ পয়সা এবং গুরুগাঁওয়ে ৮৫ টাকা ১২ পয়সা। এছাড়া কানপুরে প্রতি কেজি সিএনজি বিকোচ্ছে ৯১ টাকা ৪২ পয়সায়। দিল্লির আগেই অবশ্য বাণিজ্যনগরী মুম্বইতেও সিএনজির দাম এক ধাক্কায় বাড়িয়ে করা হয়েছে প্রতি কেজি ৮৪ টাকা। জ্বালানির এই লাগাতার মূল্যবৃদ্ধির জেরে স্বাভাবিকভাবেই এবার অটো ও ক্যাব ভাড়া বাড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। মুম্বইয়ের অটোরিকশা ইউনিয়নগুলো ইতিমধ্যেই তাদের মূল ভাড়ার ওপর অতিরিক্ত টাকা বাড়ানোর দাবি তুলতে শুরু করেছে, যা সাধারণ যাত্রীদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করবে।এদিকে দেশের অন্যান্য মেট্রো শহরগুলোতে সিএনজির দাম আকাশছোঁয়া হলেও কলকাতায় আপাতত পরিস্থিতি কিছুটা স্থিতিশীল। তিলোত্তমায় এখনই নতুন করে সিএনজির দাম না বাড়লেও, বর্তমানে কলকাতায় প্রতি কেজি সিএনজির দর ৯৩ টাকা ৫০ পয়সা— যা দিল্লি বা মুম্বইয়ের তুলনায় অনেকটাই বেশি। তবে ওয়াকিবহাল মহলের আশঙ্কা, বিশ্ব বাজারের এই অস্থিরতা যদি দীর্ঘদিন বজায় থাকে, তবে দিল্লি-মুম্বইয়ের পথ অনুসরণ করে খুব শীঘ্রই কলকাতাতেও বাড়তে পারে দাম। আর তেমনটা হলে কলকাতার বাজারে সিএনজির দর যে কোনও মুহূর্তে সেঞ্চুরি বা ১০০ টাকার গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে, যার জেরে মহানগরেও অটো এবং অ্যাপ-ক্যাবের ভাড়া এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার