Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মধ্যপ্রদেশের পর এবার বিহারে ট্রেনের কামরায় দাউদাউ আগুন! সাসারাম স্টেশনে প্রাণভয়ে হুড়োহুড়ি যাত্রীদের

মধ্যপ্রদেশের পর এবার বিহারে ট্রেনের কামরায় দাউদাউ আগুন! সাসারাম স্টেশনে প্রাণভয়ে হুড়োহুড়ি যাত্রীদের
ছবি: সংগৃহীত

পাটনা: রবিবার ভোরে মধ্যপ্রদেশে রাজধানী এক্সপ্রেসের এসি কোচে অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার ভয়াবহ অগ্নিকাণ্ড বিহারে। সোমবার সকালে বিহারের রোহতাস জেলার সাসারাম রেল স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি প্যাসেঞ্জার ট্রেনে আচমকাই আগুন লেগে যাওয়ায় ছড়ায় চরম আতঙ্ক। সাসারাম থেকে পটনাগামী ওই ট্রেনটিতে সেই সময় বহু যাত্রী উপস্থিত ছিলেন। ট্রেনের বগি থেকে ধোঁয়া ও আগুনের শিখা বেরোতে দেখেই হুড়মুড়িয়ে, প্রাণভয়ে ট্রেন থেকে নিচে নেমে আসতে শুরু করেন যাত্রীরা। চোখের পলকে আগুন বিধ্বংসী আকার ধারণ করে দাউদাউ করে জ্বলতে থাকে ট্রেনের কামরা। যাত্রীদের চিৎকার ও হুলস্থুলের মাঝেই খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ এবং রেলের উদ্ধারকারী দল। দীর্ঘক্ষণের যুদ্ধকালীন তৎপরতার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ট্রেনের একটি বগি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে এবং আরও একটি বগি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার অল্প সময়ের মধ্যেই যাত্রীরা কামরা থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে এবং এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। প্রাথমিক তদন্তের পর রেল কর্তৃপক্ষের অনুমান, শর্ট সার্কিট থেকেই হয়তো এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে রেল। তবে রবিবারের পর সোমবার—পরপর দু'দিন ট্রেনের কামরায় এই ধরণের অগ্নিকাণ্ডের ঘটনা যাত্রী সুরক্ষা ও রেলের রক্ষণাবেক্ষণ নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : INDIANRAILWAYS TrainAccident BiharTrainFire SasaramStation PassengerSafety

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


মধ্যপ্রদেশের পর এবার বিহারে ট্রেনের কামরায় দাউদাউ আগুন! সাসারাম স্টেশনে প্রাণভয়ে হুড়োহুড়ি যাত্রীদের

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image
পাটনা: রবিবার ভোরে মধ্যপ্রদেশে রাজধানী এক্সপ্রেসের এসি কোচে অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার ভয়াবহ অগ্নিকাণ্ড বিহারে। সোমবার সকালে বিহারের রোহতাস জেলার সাসারাম রেল স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি প্যাসেঞ্জার ট্রেনে আচমকাই আগুন লেগে যাওয়ায় ছড়ায় চরম আতঙ্ক। সাসারাম থেকে পটনাগামী ওই ট্রেনটিতে সেই সময় বহু যাত্রী উপস্থিত ছিলেন। ট্রেনের বগি থেকে ধোঁয়া ও আগুনের শিখা বেরোতে দেখেই হুড়মুড়িয়ে, প্রাণভয়ে ট্রেন থেকে নিচে নেমে আসতে শুরু করেন যাত্রীরা। চোখের পলকে আগুন বিধ্বংসী আকার ধারণ করে দাউদাউ করে জ্বলতে থাকে ট্রেনের কামরা। যাত্রীদের চিৎকার ও হুলস্থুলের মাঝেই খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ এবং রেলের উদ্ধারকারী দল। দীর্ঘক্ষণের যুদ্ধকালীন তৎপরতার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ট্রেনের একটি বগি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে এবং আরও একটি বগি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার অল্প সময়ের মধ্যেই যাত্রীরা কামরা থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে এবং এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। প্রাথমিক তদন্তের পর রেল কর্তৃপক্ষের অনুমান, শর্ট সার্কিট থেকেই হয়তো এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে রেল। তবে রবিবারের পর সোমবার—পরপর দু'দিন ট্রেনের কামরায় এই ধরণের অগ্নিকাণ্ডের ঘটনা যাত্রী সুরক্ষা ও রেলের রক্ষণাবেক্ষণ নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার