Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দক্ষিণে ৪০ ডিগ্রির হাঁসফাঁস গরমে পুড়বে তিলোত্তমা, ওদিকে ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে উত্তরবঙ্গ!

দক্ষিণে ৪০ ডিগ্রির হাঁসফাঁস গরমে পুড়বে তিলোত্তমা, ওদিকে ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে উত্তরবঙ্গ!
ছবি: প্রতীকী

কলকাতা: ঘূর্ণাবর্ত আর নিম্নচাপের জোড়া ফলায় মে মাসের প্রথমার্ধে বৈশাখের চড়া রোদ থেকে রেহাই পেয়েছিল রাজ্যবাসী। মেঘলা আকাশ আর সন্ধ্যার ঝোড়ো হাওয়া-বৃষ্টির সৌজন্যে পারদ ছিল স্বাভাবিকের নিচেই। কিন্তু জ্যৈষ্ঠ মাস পড়তে না পড়তেই ভোলবদল করল আবহাওয়া, একেবারে চেনা ফর্মে ফিরে ইনিংস শুরু করল চৈত্র-বৈশাখের সেই চেনা দাবদাহ। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গরম এবং ভ্যাপসা অস্বস্তি—দুটিই পাল্লা দিয়ে বাড়বে। আপাতত তিলোত্তমার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করলেও, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তা ৩৮ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে পারদ ৪০ ডিগ্রির দোরগোড়ায় পৌঁছে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এরই মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি এবং উত্তর ২৪ পরগনার মতো জেলাগুলিতে আগামী দু-দিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও, গুমোট গরমের অস্বস্তি থেকে এখনই রেহাই মিলবে না। ঠিক তখনই সম্পূর্ণ বিপরীত ছবির সাক্ষী হতে চলেছে উত্তরবঙ্গ। দক্ষিণে যখন চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষা, তখন উত্তরবঙ্গের জেলাগুলিতে জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। সোম ও মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পর বুধবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও বাড়বে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি—এই পাঁচ জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টির আরও একটি স্পেল। ফলে জ্যৈষ্ঠের শুরুতেই একদিকে তীব্র দাবদাহ আর অন্যদিকে ভারী বর্ষণ—এই দুই বৈপরীত্যের কোলাজ নিয়েই কাটতে চলেছে চলতি সপ্তাহের দিনগুলো।



হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WeatherUpdate WestBengalWeather NorthBengalRain KolkataHeatwave MonsoonUpdate

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


দক্ষিণে ৪০ ডিগ্রির হাঁসফাঁস গরমে পুড়বে তিলোত্তমা, ওদিকে ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে উত্তরবঙ্গ!

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image
কলকাতা: ঘূর্ণাবর্ত আর নিম্নচাপের জোড়া ফলায় মে মাসের প্রথমার্ধে বৈশাখের চড়া রোদ থেকে রেহাই পেয়েছিল রাজ্যবাসী। মেঘলা আকাশ আর সন্ধ্যার ঝোড়ো হাওয়া-বৃষ্টির সৌজন্যে পারদ ছিল স্বাভাবিকের নিচেই। কিন্তু জ্যৈষ্ঠ মাস পড়তে না পড়তেই ভোলবদল করল আবহাওয়া, একেবারে চেনা ফর্মে ফিরে ইনিংস শুরু করল চৈত্র-বৈশাখের সেই চেনা দাবদাহ। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গরম এবং ভ্যাপসা অস্বস্তি—দুটিই পাল্লা দিয়ে বাড়বে। আপাতত তিলোত্তমার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করলেও, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তা ৩৮ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে পারদ ৪০ ডিগ্রির দোরগোড়ায় পৌঁছে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এরই মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি এবং উত্তর ২৪ পরগনার মতো জেলাগুলিতে আগামী দু-দিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও, গুমোট গরমের অস্বস্তি থেকে এখনই রেহাই মিলবে না। ঠিক তখনই সম্পূর্ণ বিপরীত ছবির সাক্ষী হতে চলেছে উত্তরবঙ্গ। দক্ষিণে যখন চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষা, তখন উত্তরবঙ্গের জেলাগুলিতে জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। সোম ও মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পর বুধবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও বাড়বে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি—এই পাঁচ জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টির আরও একটি স্পেল। ফলে জ্যৈষ্ঠের শুরুতেই একদিকে তীব্র দাবদাহ আর অন্যদিকে ভারী বর্ষণ—এই দুই বৈপরীত্যের কোলাজ নিয়েই কাটতে চলেছে চলতি সপ্তাহের দিনগুলো।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার