Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মমতার ডিজাইন করা ‘বিশ্ববাংলা’ মূর্তি এবার সরিয়ে দিচ্ছে বিজেপি সরকার! ‘বিদঘুটে, অর্থহীন’ কটাক্ষ ক্রীড়ামন্ত্রীর

মমতার ডিজাইন করা ‘বিশ্ববাংলা’ মূর্তি এবার সরিয়ে দিচ্ছে বিজেপি সরকার! ‘বিদঘুটে, অর্থহীন’ কটাক্ষ ক্রীড়ামন্ত্রীর
যুবভারতীর মূর্তি নিয়ে আর কি জানালেন নিশীথ ? ছবি-সংগৃহীত

কলকাতা: যুবভারতী ক্রীড়াঙ্গনের ভিভিআইপি গেটের পাশে সগর্বে দাঁড়িয়ে থাকা ‘বিশ্ববাংলা’র সেই পরিচিত মূর্তিটি এবার পাততাড়ি গোটাতে চলেছে। তৃণমূল জমানায় তৈরি এবং খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিজাইন করা এই মূর্তিটি সরিয়ে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের নতুন বিজেপি সরকার। রবিবার যুবভারতীতে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের হাইভোল্টেজ ডার্বি ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। ম্যাচ শেষে স্টেডিয়াম চত্বর পরিদর্শনের সময়ই এই মূর্তিটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। মূর্তিটিকে ‘বিদঘুটে’ ও ‘অর্থহীন’ বলে কটাক্ষ করে ক্রীড়ামন্ত্রী দাবি করেন, একটা কাটা পায়ের ওপর ফুটবল বসানো এই মূর্তিটি মোটেই শোভনীয় নয় এবং তাঁর মনে হয় এই মূর্তিটি বসানোর পর থেকেই বিগত সরকারের খারাপ দিন শুরু হয়েছিল। ফলে এই অর্থহীন মূর্তি আর রাখা হবে না, দ্রুত তা পরিবর্তন করা হবে। তবে শুধু মূর্তি অপসারণই নয়, যুবভারতী স্টেডিয়ামের ভোলবদল করতে একগুচ্ছ আধুনিকীকরণের পরিকল্পনাও প্রকাশ করেছেন ক্রীড়ামন্ত্রী। দর্শকদের জন্য স্টেডিয়ামে উন্নত মানের ফুড কোর্ট তৈরি করা হবে, যেখানে ফুড টেস্টিং অফিসাররা খাবারের গুণগত মান যাচাই করবেন। পাশাপাশি, বহুল চর্চিত ‘মেসি কাণ্ড’ নিয়ে কড়া অবস্থান স্পষ্ট করে নিশীথ প্রামাণিক জানান, যে সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষ প্রতারিত হয়ে চোখের জল ফেলেছিলেন, তাঁদের ন্যূনতম সম্মান ফিরিয়ে দিতে মেসি ফাইলের পুনঃতদন্ত শুরু হয়েছে। তদন্তকারী এজেন্সিকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যাতে দর্শকদের টিকিটের সব টাকা ফেরত দেওয়া হয় এবং এই কাজে ক্রীড়ামন্ত্রক সবরকম সাহায্য করবে। ডার্বির টানটান উত্তেজনা উপভোগ করার পর যুবভারতীর পরিকাঠামো উন্নয়ন এবং রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এই মূর্তি সরানোর ঘোষণা করে ক্রীড়ামন্ত্রী স্পষ্ট করে দিলেন যে রাজ্যের ক্রীড়াক্ষেত্রেও এবার পরিবর্তনের হাওয়া জোরালো হচ্ছে।



হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : BengalPolitics KolkataNews YuvaBharatiStadium NisithPramanik BiswaBanglaStatue

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


মমতার ডিজাইন করা ‘বিশ্ববাংলা’ মূর্তি এবার সরিয়ে দিচ্ছে বিজেপি সরকার! ‘বিদঘুটে, অর্থহীন’ কটাক্ষ ক্রীড়ামন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image
কলকাতা: যুবভারতী ক্রীড়াঙ্গনের ভিভিআইপি গেটের পাশে সগর্বে দাঁড়িয়ে থাকা ‘বিশ্ববাংলা’র সেই পরিচিত মূর্তিটি এবার পাততাড়ি গোটাতে চলেছে। তৃণমূল জমানায় তৈরি এবং খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিজাইন করা এই মূর্তিটি সরিয়ে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের নতুন বিজেপি সরকার। রবিবার যুবভারতীতে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের হাইভোল্টেজ ডার্বি ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। ম্যাচ শেষে স্টেডিয়াম চত্বর পরিদর্শনের সময়ই এই মূর্তিটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। মূর্তিটিকে ‘বিদঘুটে’ ও ‘অর্থহীন’ বলে কটাক্ষ করে ক্রীড়ামন্ত্রী দাবি করেন, একটা কাটা পায়ের ওপর ফুটবল বসানো এই মূর্তিটি মোটেই শোভনীয় নয় এবং তাঁর মনে হয় এই মূর্তিটি বসানোর পর থেকেই বিগত সরকারের খারাপ দিন শুরু হয়েছিল। ফলে এই অর্থহীন মূর্তি আর রাখা হবে না, দ্রুত তা পরিবর্তন করা হবে। তবে শুধু মূর্তি অপসারণই নয়, যুবভারতী স্টেডিয়ামের ভোলবদল করতে একগুচ্ছ আধুনিকীকরণের পরিকল্পনাও প্রকাশ করেছেন ক্রীড়ামন্ত্রী। দর্শকদের জন্য স্টেডিয়ামে উন্নত মানের ফুড কোর্ট তৈরি করা হবে, যেখানে ফুড টেস্টিং অফিসাররা খাবারের গুণগত মান যাচাই করবেন। পাশাপাশি, বহুল চর্চিত ‘মেসি কাণ্ড’ নিয়ে কড়া অবস্থান স্পষ্ট করে নিশীথ প্রামাণিক জানান, যে সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষ প্রতারিত হয়ে চোখের জল ফেলেছিলেন, তাঁদের ন্যূনতম সম্মান ফিরিয়ে দিতে মেসি ফাইলের পুনঃতদন্ত শুরু হয়েছে। তদন্তকারী এজেন্সিকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যাতে দর্শকদের টিকিটের সব টাকা ফেরত দেওয়া হয় এবং এই কাজে ক্রীড়ামন্ত্রক সবরকম সাহায্য করবে। ডার্বির টানটান উত্তেজনা উপভোগ করার পর যুবভারতীর পরিকাঠামো উন্নয়ন এবং রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এই মূর্তি সরানোর ঘোষণা করে ক্রীড়ামন্ত্রী স্পষ্ট করে দিলেন যে রাজ্যের ক্রীড়াক্ষেত্রেও এবার পরিবর্তনের হাওয়া জোরালো হচ্ছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার