Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ইমাম-পুরোহিত ভাতা থেকে ধর্মের ভিত্তিতে সমস্ত প্রকল্প বন্ধ! সরকার গঠনের ৯ দিনের মাথায় অগ্নিমিত্রা পালের বিরাট ঘোষণা

ইমাম-পুরোহিত ভাতা থেকে ধর্মের ভিত্তিতে সমস্ত প্রকল্প বন্ধ! সরকার গঠনের ৯ দিনের মাথায় অগ্নিমিত্রা পালের বিরাট ঘোষণা
প্রতীকী ছবি

কলকাতা: মে মাসেই শেষ, আগামী মাস থেকে বন্ধ হতে চলেছে ধর্মের ভিত্তিতে চলা রাজ্যের সমস্ত বিশেষ প্রকল্প ও ভাতা। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক শেষে এক বিস্ফোরক সাংবাদিক বৈঠকে এই মেগা ঘোষণা করলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে এতদিন যে সমস্ত সহায়তামূলক প্রকল্প বা ভাতা দেওয়া হতো, তা সম্পূর্ণরূপে বন্ধ করা হচ্ছে।


 চলতি মে মাসে উপভোক্তারা এই সুবিধা পেলেও আগামী জুন মাস থেকে তা আর মিলবে না এবং এই বিষয়ে খুব দ্রুত একটি বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। মন্ত্রীর এই ঘোষণার পর রাজনৈতিক মহলের স্পষ্ট অনুমান, তৃণমূল জমানায় চালু হওয়া বহু চর্চিত ইমাম, মোয়াজ্জেম এবং পুরোহিত ভাতাও এবার চিরতরে বন্ধ হতে চলেছে। নির্বাচনের আগে বিজেপির নির্বাচনী সংকল্প পত্রে ‘ভাতা নয়, ভাত চাই’ স্লোগান তুলে কর্মসংস্থান ও সুশাসনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার গঠনের মাত্র ৯ দিনের মাথায় সেই পথেই হাঁটল নয়া মন্ত্রিসভা।


 বিগত সরকারের আমলে এই ধরণের ভাতাকে ‘তোষণের রাজনীতি’ এবং রাজ্যের অর্থনৈতিক শিরদাঁড়া ভেঙে দেওয়ার মতো ‘রেউরি সংস্কৃতি’ বলে লাগাতার আক্রমণ শানিয়েছিল বিজেপি। এবার ক্ষমতায় এসেই সুশাসনের রোডম্যাপ তৈরি করতে এবং প্রশাসনিক সংস্কারের লক্ষ্যে ধর্মের ভিত্তিতে তৈরি সমস্ত ‘বৈষম্যমূলক’ প্রকল্প এক ঝটকায় খারিজ করে দিল শুভেন্দু অধিকারীর নতুন সরকার, যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।

বিষয় : WestBengalPolitics BJPWestBengal suvendu adhikari AGNIMITRAPAUL NabannaCabinet

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ইমাম-পুরোহিত ভাতা থেকে ধর্মের ভিত্তিতে সমস্ত প্রকল্প বন্ধ! সরকার গঠনের ৯ দিনের মাথায় অগ্নিমিত্রা পালের বিরাট ঘোষণা

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image
কলকাতা: মে মাসেই শেষ, আগামী মাস থেকে বন্ধ হতে চলেছে ধর্মের ভিত্তিতে চলা রাজ্যের সমস্ত বিশেষ প্রকল্প ও ভাতা। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক শেষে এক বিস্ফোরক সাংবাদিক বৈঠকে এই মেগা ঘোষণা করলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে এতদিন যে সমস্ত সহায়তামূলক প্রকল্প বা ভাতা দেওয়া হতো, তা সম্পূর্ণরূপে বন্ধ করা হচ্ছে। চলতি মে মাসে উপভোক্তারা এই সুবিধা পেলেও আগামী জুন মাস থেকে তা আর মিলবে না এবং এই বিষয়ে খুব দ্রুত একটি বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। মন্ত্রীর এই ঘোষণার পর রাজনৈতিক মহলের স্পষ্ট অনুমান, তৃণমূল জমানায় চালু হওয়া বহু চর্চিত ইমাম, মোয়াজ্জেম এবং পুরোহিত ভাতাও এবার চিরতরে বন্ধ হতে চলেছে। নির্বাচনের আগে বিজেপির নির্বাচনী সংকল্প পত্রে ‘ভাতা নয়, ভাত চাই’ স্লোগান তুলে কর্মসংস্থান ও সুশাসনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার গঠনের মাত্র ৯ দিনের মাথায় সেই পথেই হাঁটল নয়া মন্ত্রিসভা। বিগত সরকারের আমলে এই ধরণের ভাতাকে ‘তোষণের রাজনীতি’ এবং রাজ্যের অর্থনৈতিক শিরদাঁড়া ভেঙে দেওয়ার মতো ‘রেউরি সংস্কৃতি’ বলে লাগাতার আক্রমণ শানিয়েছিল বিজেপি। এবার ক্ষমতায় এসেই সুশাসনের রোডম্যাপ তৈরি করতে এবং প্রশাসনিক সংস্কারের লক্ষ্যে ধর্মের ভিত্তিতে তৈরি সমস্ত ‘বৈষম্যমূলক’ প্রকল্প এক ঝটকায় খারিজ করে দিল শুভেন্দু অধিকারীর নতুন সরকার, যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার