Hidden Stories (বাংলা)
সর্বশেষ

এফআইআর হতেই এবার হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়: কী এমন বললেন যার জন্য ৫টি ধারায় মামলা?

এফআইআর হতেই এবার হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়: কী এমন বললেন যার জন্য ৫টি ধারায় মামলা?
FIR হতেই এবার হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি-সংগৃহীত

কলকাতা: এবার আইনি লড়াইয়ের ময়দানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হতেই এবার সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ওই এফআইআরটি সম্পূর্ণ খারিজ করার আবেদন জানিয়ে আদালতের কড়া নেড়েছেন তিনি।


গত ৫ মে বাগুইআটি থানায় অভিষেকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। মূলত নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে তাঁর করা কিছু মন্তব্যকে হাতিয়ার করেই এই আইনি জটিলতার সূত্রপাত। অভিযোগকারী অভিষেকের বিভিন্ন জনসভার বক্তব্যের লিঙ্ক তুলে ধরে বিধাননগরের সাইবার সেলে নালিশ জানান। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা এবং জনপ্রতিনিধিত্ব আইনের একাধিক কড়া ধারায় মামলা রুজু করেছে।


তৃণমূল সেনাপতির বিরুদ্ধে যে সমস্ত ধারা প্রয়োগ করা হয়েছে, তা বেশ তাৎপর্যপূর্ণ। এর মধ্যে রয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৯২ ধারা, যা দাঙ্গার উদ্দেশ্যে উস্কানি দেওয়ার অভিযোগে (জামিন যোগ্য) প্রয়োগ করা হয়। পাশাপাশি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি নষ্ট করে ঘৃণা ছড়ানোর অভিযোগে ১৯৬ ধারা এবং মৃত্যুর ভয় দেখিয়ে মানুষের সম্মান ও সম্প্রীতি নষ্ট করার অভিযোগে ৩৫১/২ ধারার মতো অ জামিন যোগ্য ধারাও যুক্ত করা হয়েছে। এখানেই শেষ নয়, মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানোর অভিযোগে ৩৫৩(১)(c) ধারার পাশাপাশি জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩(২) ও ১২৫ ধারাও আনা হয়েছে অভিষেকের বিরুদ্ধে। অভিযোগ, নির্বাচনী প্রচারে তাঁর দেওয়া বক্তব্য বিভিন্ন মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে। এবার এই সাঁড়াশি আইনি চাপ থেকে মুক্তি পেতেই উচ্চ আদালতের শরণাপন্ন হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্ট এখন এই এফআইআর খারিজের আবেদনে সাড়া দেয় কিনা, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : BengalPolitics TrinamoolCongress CalcuttaHighCourt AbhishekBanerjee bidhannagarcybercrime

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


এফআইআর হতেই এবার হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়: কী এমন বললেন যার জন্য ৫টি ধারায় মামলা?

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image
কলকাতা: এবার আইনি লড়াইয়ের ময়দানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হতেই এবার সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ওই এফআইআরটি সম্পূর্ণ খারিজ করার আবেদন জানিয়ে আদালতের কড়া নেড়েছেন তিনি।গত ৫ মে বাগুইআটি থানায় অভিষেকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। মূলত নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে তাঁর করা কিছু মন্তব্যকে হাতিয়ার করেই এই আইনি জটিলতার সূত্রপাত। অভিযোগকারী অভিষেকের বিভিন্ন জনসভার বক্তব্যের লিঙ্ক তুলে ধরে বিধাননগরের সাইবার সেলে নালিশ জানান। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা এবং জনপ্রতিনিধিত্ব আইনের একাধিক কড়া ধারায় মামলা রুজু করেছে।তৃণমূল সেনাপতির বিরুদ্ধে যে সমস্ত ধারা প্রয়োগ করা হয়েছে, তা বেশ তাৎপর্যপূর্ণ। এর মধ্যে রয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৯২ ধারা, যা দাঙ্গার উদ্দেশ্যে উস্কানি দেওয়ার অভিযোগে (জামিন যোগ্য) প্রয়োগ করা হয়। পাশাপাশি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি নষ্ট করে ঘৃণা ছড়ানোর অভিযোগে ১৯৬ ধারা এবং মৃত্যুর ভয় দেখিয়ে মানুষের সম্মান ও সম্প্রীতি নষ্ট করার অভিযোগে ৩৫১/২ ধারার মতো অ জামিন যোগ্য ধারাও যুক্ত করা হয়েছে। এখানেই শেষ নয়, মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানোর অভিযোগে ৩৫৩(১)(c) ধারার পাশাপাশি জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩(২) ও ১২৫ ধারাও আনা হয়েছে অভিষেকের বিরুদ্ধে। অভিযোগ, নির্বাচনী প্রচারে তাঁর দেওয়া বক্তব্য বিভিন্ন মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে। এবার এই সাঁড়াশি আইনি চাপ থেকে মুক্তি পেতেই উচ্চ আদালতের শরণাপন্ন হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্ট এখন এই এফআইআর খারিজের আবেদনে সাড়া দেয় কিনা, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার