Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বাংলায় একের পর এক তৃণমূল নেতা শ্রীঘরে, শুভেন্দুর পুলিশের অ্যাকশনে বিপাকে ঘাসফুল শিবির?

বাংলায় একের পর এক তৃণমূল নেতা শ্রীঘরে, শুভেন্দুর পুলিশের অ্যাকশনে বিপাকে ঘাসফুল শিবির?
ছবি--প্রতীকী

কলকাতা: তোলাবাজি, সিন্ডিকেট রাজ, হুমকি, মারধর, এমনকি ডাকাতির ছক! একের পর এক গুরুতর অভিযোগে রাজ্যের দিকে-দিকে শ্রীঘরে ঢুকছেন শাসকদলের দাপুটে নেতা ও তাঁদের ঘনিষ্ঠরা। বিধাননগর থেকে সন্দেশখালি, কিংবা বাঁকুড়া থেকে বর্ধমান — গত দু’দিনে পুলিশের জালে ধরা পড়েছেন একাধিক তৃণমূল নেতা। আর, এই ব্যাক-টু-ব্যাক গ্রেফতারির জেরে রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে অবশ্য একে 'রাজনৈতিক প্রতিহিংসা' বলে দাবি করা হচ্ছে।


বিধাননগরে তোলাবাজির অভিযোগে কাউন্সিলর ও ‘ঘনিষ্ঠ’ গ্রেফতার:

সুশোভন মণ্ডল ওরফে মাইকেল: বিধাননগরের ২৬ নম্বর ওয়ার্ডের এই তৃণমূল কাউন্সিলরকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। এক দোকানদারের অভিযোগ, তাঁর কাছ থেকে ৩ লক্ষ টাকা তোলা নিয়েছেন মাইকেল।

অভিজিৎ পোল্লে ওরফে ছোটু: বিধাননগরের প্রাক্তন পুরপ্রধান সব্যসাচী দত্তের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত এই ব্যক্তিকেও গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। অভিযোগ, গত ৪ বছর ধরে অটো, টোটো, বাস, হকার ও রাস্তার ধারের দোকান থেকে দৈনিক ভিত্তিতে তোলা তুলতেন তিনি। এই বিপুল টাকার ভাগ কার-কার কাছে যেত, তা খতিয়ে দেখছে পুলিশ।


সন্দেশখালিতে ফের পুলিশি অ্যাকশন:

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ তথা সন্দেশখালি-২ ব্লকের তৃণমূল সহ-সভাপতি শ্রীদাম হাউলিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে দাঙ্গা, মারধর, খুনের চেষ্টা, নারী নির্যাতন, সরকারি কাজে বাধা দেওয়া এবং ২০১৫ সালে ভেড়িদখল ও ২০২০ সালে অতিমারির সময় পুলিশকে আক্রমণের মতো একাধিক গুরুতর মামলা রয়েছে।


ডাকাতির ছকে তৃণমূল ছাত্র পরিষদ নেতা:

বাঁকুড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি সুরজ বক্সকে সোমবার রাতে গ্রেফতার করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। রাজগ্রাম-শ্যামডাঙার রাস্তায় খাদি কেন্দ্রের পাশে বসে একদল দুষ্কৃতী ডাকাতির ছক কষছিল। পুলিশ হানা দিয়ে সুরজিৎ প্রামাণিক ও আকাশ গড়াই নামে দু'জনকে ধরে। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে যুবনেতা সুরজের নাম। এর আগে এক প্রাথমিক শিক্ষক তথা সংগ্রামী যৌথ মঞ্চের নেতাকে মারধরের মামলাতেও নাম জড়িয়েছিল এই সুরজের। আদালত তাঁকে সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।


মন্তেশ্বরের 'প্রভাবশালী' আহম্মদ শেখ খাঁচায়:

পূর্ব বর্ধমানের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা প্রভাবশালী তৃণমূল নেতা আহম্মদ হোসেন শেখ পুরনো মামলায় জামিন নিতে গিয়ে আদালত চত্বর থেকে পাকড়াও হন। স্থানীয়দের দাবি, পূর্বতন শাসকদলের নেতা হওয়ায় এত দিন পুলিশ তাঁকে ছুঁতে পারেনি। তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী ও ইঞ্জিনিয়ারদের মারধর, এমনকী রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর গাড়ি ভাঙচুরের অভিযোগও রয়েছে! ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মন্তেশ্বরে বিজেপি প্রার্থী সৈকত পাঁজা জয়ী হওয়ার পর থেকেই এই নেতা এলাকাছাড়া ছিলেন।

অণ্ডালে সিন্ডিকেট রাজের অবসান:

পশ্চিম বর্ধমানের অণ্ডালের পড়াশকোল এলাকা থেকে তোলাবাজি ও সিন্ডিকেট চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন বহুলা পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান রামজীবন লোহার এবং তৃণমূল নেতা মুন্না সাউ। কোলিয়ারির কয়লা সিন্ডিকেট থেকে মোটা অঙ্কের টাকা না দিলে তাঁরা কাজ বন্ধ করে দিতেন বলে অভিযোগ ব্যবসায়ীদের।


এছাড়াও, পার্ক সার্কাসে পুলিশের উপর হামলার পর মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, পুলিশের গায়ে হাত পড়লে কাউকে রেয়াত করা হবে না। সেই কথামতোই, গত ২৫ ফেব্রুয়ারি উত্তর হাওড়ার পিলখানায় গুলিচালনার ঘটনার পর র‌্যাফ (RAF) ও পুলিশের উপর লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগে মহম্মদ আরশাদ আনসারি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোলাবাড়ি থানার পুলিশ। তৃণমূল জমানার এই অপরাধের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর পুলিশের এই কড়া পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিষয় : BengalPolitics SuvenduAdhikari tmcleader

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


বাংলায় একের পর এক তৃণমূল নেতা শ্রীঘরে, শুভেন্দুর পুলিশের অ্যাকশনে বিপাকে ঘাসফুল শিবির?

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image
কলকাতা: তোলাবাজি, সিন্ডিকেট রাজ, হুমকি, মারধর, এমনকি ডাকাতির ছক! একের পর এক গুরুতর অভিযোগে রাজ্যের দিকে-দিকে শ্রীঘরে ঢুকছেন শাসকদলের দাপুটে নেতা ও তাঁদের ঘনিষ্ঠরা। বিধাননগর থেকে সন্দেশখালি, কিংবা বাঁকুড়া থেকে বর্ধমান — গত দু’দিনে পুলিশের জালে ধরা পড়েছেন একাধিক তৃণমূল নেতা। আর, এই ব্যাক-টু-ব্যাক গ্রেফতারির জেরে রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে অবশ্য একে 'রাজনৈতিক প্রতিহিংসা' বলে দাবি করা হচ্ছে।বিধাননগরে তোলাবাজির অভিযোগে কাউন্সিলর ও ‘ঘনিষ্ঠ’ গ্রেফতার:সুশোভন মণ্ডল ওরফে মাইকেল: বিধাননগরের ২৬ নম্বর ওয়ার্ডের এই তৃণমূল কাউন্সিলরকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। এক দোকানদারের অভিযোগ, তাঁর কাছ থেকে ৩ লক্ষ টাকা তোলা নিয়েছেন মাইকেল।অভিজিৎ পোল্লে ওরফে ছোটু: বিধাননগরের প্রাক্তন পুরপ্রধান সব্যসাচী দত্তের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত এই ব্যক্তিকেও গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। অভিযোগ, গত ৪ বছর ধরে অটো, টোটো, বাস, হকার ও রাস্তার ধারের দোকান থেকে দৈনিক ভিত্তিতে তোলা তুলতেন তিনি। এই বিপুল টাকার ভাগ কার-কার কাছে যেত, তা খতিয়ে দেখছে পুলিশ।সন্দেশখালিতে ফের পুলিশি অ্যাকশন:উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ তথা সন্দেশখালি-২ ব্লকের তৃণমূল সহ-সভাপতি শ্রীদাম হাউলিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে দাঙ্গা, মারধর, খুনের চেষ্টা, নারী নির্যাতন, সরকারি কাজে বাধা দেওয়া এবং ২০১৫ সালে ভেড়িদখল ও ২০২০ সালে অতিমারির সময় পুলিশকে আক্রমণের মতো একাধিক গুরুতর মামলা রয়েছে।ডাকাতির ছকে তৃণমূল ছাত্র পরিষদ নেতা:বাঁকুড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি সুরজ বক্সকে সোমবার রাতে গ্রেফতার করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। রাজগ্রাম-শ্যামডাঙার রাস্তায় খাদি কেন্দ্রের পাশে বসে একদল দুষ্কৃতী ডাকাতির ছক কষছিল। পুলিশ হানা দিয়ে সুরজিৎ প্রামাণিক ও আকাশ গড়াই নামে দু'জনকে ধরে। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে যুবনেতা সুরজের নাম। এর আগে এক প্রাথমিক শিক্ষক তথা সংগ্রামী যৌথ মঞ্চের নেতাকে মারধরের মামলাতেও নাম জড়িয়েছিল এই সুরজের। আদালত তাঁকে সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।মন্তেশ্বরের 'প্রভাবশালী' আহম্মদ শেখ খাঁচায়:পূর্ব বর্ধমানের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা প্রভাবশালী তৃণমূল নেতা আহম্মদ হোসেন শেখ পুরনো মামলায় জামিন নিতে গিয়ে আদালত চত্বর থেকে পাকড়াও হন। স্থানীয়দের দাবি, পূর্বতন শাসকদলের নেতা হওয়ায় এত দিন পুলিশ তাঁকে ছুঁতে পারেনি। তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী ও ইঞ্জিনিয়ারদের মারধর, এমনকী রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর গাড়ি ভাঙচুরের অভিযোগও রয়েছে! ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মন্তেশ্বরে বিজেপি প্রার্থী সৈকত পাঁজা জয়ী হওয়ার পর থেকেই এই নেতা এলাকাছাড়া ছিলেন।অণ্ডালে সিন্ডিকেট রাজের অবসান:পশ্চিম বর্ধমানের অণ্ডালের পড়াশকোল এলাকা থেকে তোলাবাজি ও সিন্ডিকেট চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন বহুলা পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান রামজীবন লোহার এবং তৃণমূল নেতা মুন্না সাউ। কোলিয়ারির কয়লা সিন্ডিকেট থেকে মোটা অঙ্কের টাকা না দিলে তাঁরা কাজ বন্ধ করে দিতেন বলে অভিযোগ ব্যবসায়ীদের।এছাড়াও, পার্ক সার্কাসে পুলিশের উপর হামলার পর মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, পুলিশের গায়ে হাত পড়লে কাউকে রেয়াত করা হবে না। সেই কথামতোই, গত ২৫ ফেব্রুয়ারি উত্তর হাওড়ার পিলখানায় গুলিচালনার ঘটনার পর র‌্যাফ (RAF) ও পুলিশের উপর লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগে মহম্মদ আরশাদ আনসারি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোলাবাড়ি থানার পুলিশ। তৃণমূল জমানার এই অপরাধের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর পুলিশের এই কড়া পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার