Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নরওয়ের সাংবাদিকের 'প্রশ্ন এড়ালেন' মোদী, সাংবাদিকের সঙ্গে বাদানুবাদে মেজাজ হারালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র!

নরওয়ের সাংবাদিকের 'প্রশ্ন এড়ালেন' মোদী, সাংবাদিকের সঙ্গে বাদানুবাদে মেজাজ হারালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র!
প্রতীকী ছবি

ওসলো: নরওয়ে সফরে গিয়ে সেখানকার সাংবাদিকের অস্বস্তিকর প্রশ্নের মুখে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! প্রশ্নের উত্তর না দিয়ে তিনি নাকি মঞ্চ ছেড়ে চলে গিয়েছেন! এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) ভিডিয়ো পোস্ট করে এমনই এক বিস্ফোরক অভিযোগ এনেছেন নরওয়ের এক সাংবাদিক। 


এই ঘটনা ঘিরে আন্তর্জাতিক মহলে যখন তীব্র বিতর্ক দানা বেঁধেছে, ঠিক তখনই আসরে নামল ভারতের বিদেশ মন্ত্রক। কিন্তু, ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে নরওয়ের সাংবাদিকদের সঙ্গে প্রকাশ্যেই নজিরবিহীন বাদানুবাদে জড়িয়ে পড়লেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র সিবি জর্জ। ভারতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলতেই মেজাজ হারিয়ে বিদেশি সাংবাদিকদের সোজা ‘আদালতে যাওয়ার’ পরামর্শ দিলেন তিনি!


সোমবার নরওয়েতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীকে প্রশ্ন করেছিলেন হেলে লিং নামে এক বিদেশি সাংবাদিক। মোদী তাঁর প্রশ্নের উত্তর না দেওয়ায় ক্ষুব্ধ হেলে লিং এক্স হ্যান্ডলে লেখেন, "ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার প্রশ্নের উত্তর দিলেন না। এটা আমি তাঁর কাছ থেকে আশা করিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে নরওয়ে এক নম্বরে। আর ভারতের স্থান ১৫৭! প্যালেস্টাইন, কিউবার সঙ্গে এ ব্যাপারে তাদের প্রতিযোগিতা। যেসব শক্তির সঙ্গে আমরা সহযোগিতা করে চলি, তাদের প্রশ্ন করার অধিকার আমাদের রয়েছে।"


এই ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে একটি বিশেষ সাংবাদিক বৈঠক করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র সিবি জর্জ। সেখানে হেলে লিং তাঁকে সরাসরি প্রশ্ন করেন, "আমরা কেন আপনাদের বিশ্বাস করব? আপনি প্রতিশ্রুতি দিতে পারবেন, আপনার দেশে যে মানবাধিকার লঙ্ঘন চলছে, তা বন্ধ হবে?" তিনি আরও জানতে চান, প্রধানমন্ত্রী মোদী ভারতীয় সংবাদমাধ্যমের সমালোচনামূলক প্রশ্ন নেওয়া শুরু করবেন কিনা।


এই প্রশ্নবাণ ধেয়ে আসতেই দৃশ্যত মেজাজ হারান সিবি জর্জ। কড়া সুরে তিনি বলেন, "দয়া করে আমাকে উত্তর দিতে দিন। এটি আমার অধিকার। আপনি প্রশ্ন করেছেন, কিন্তু আমি কীভাবে উত্তর দেব, তা আপনি ঠিক করে দিতে পারেন না।" প্রধানমন্ত্রীর প্রশ্ন এড়িয়ে যাওয়ার অভিযোগ প্রসঙ্গে মুখপাত্রের সাফ কথা, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর কাজ প্রশ্নের উত্তর দেওয়া এবং তিনি সেই কাজই করে যাচ্ছেন।


বিদেশি সংবাদমাধ্যমকে পাল্টা জবাব দিতে গিয়ে সিবি জর্জ মনে করিয়ে দেন, ভারত পাঁচ হাজার বছরের পুরোনো সভ্যতার দেশ, যা বিশ্বকে অনেক কিছু দিয়েছে। কোভিডকালেও ভারত গোটা বিশ্বের সাহায্যে এগিয়ে এসেছিল। তিনি বলেন, "ভারতে শক্তিশালী সংবিধান রয়েছে। নাগরিকদের মৌলিক অধিকার রয়েছে। যদি কারও অধিকার ক্ষুণ্ণ হয়, তবে তাঁদের আদালতে যাওয়ার অধিকার রয়েছে।" এর পাশাপাশি তিনি যোগ করেন, বিশ্বের অনেক উন্নত দেশে মহিলাদের ভোটাধিকার পেতে কয়েক দশক সময় লেগেছিল। কিন্তু, ভারত স্বাধীনতার প্রথম দিন থেকেই নারীদের সমান ভোটাধিকার দিয়েছে।

কিছু আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার কঠোর সমালোচনা করে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, "ভারতের বিশালতা অনেকেই বোঝেন না। তাঁরা কিছু অজ্ঞ বা অখ্যাত এনজিও-র প্রকাশিত দু’-একটি প্রতিবেদন পড়ে এসে এই ধরনের প্রশ্ন করা শুরু করেন।"


নরওয়ের মাটিতে দাঁড়িয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের এই অল-আউট আক্রমণ ও রক্ষণাত্মক মেজাজকে কেন্দ্র করে বর্তমানে বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন বিতর্ক।

বিষয় : MEAINDIA PMMODIINNORWAY INTERNATIONALMEDIA NORWAYPRESSCONFERENCE INDIAHUMANRIGHTS

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


নরওয়ের সাংবাদিকের 'প্রশ্ন এড়ালেন' মোদী, সাংবাদিকের সঙ্গে বাদানুবাদে মেজাজ হারালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র!

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image
ওসলো: নরওয়ে সফরে গিয়ে সেখানকার সাংবাদিকের অস্বস্তিকর প্রশ্নের মুখে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! প্রশ্নের উত্তর না দিয়ে তিনি নাকি মঞ্চ ছেড়ে চলে গিয়েছেন! এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) ভিডিয়ো পোস্ট করে এমনই এক বিস্ফোরক অভিযোগ এনেছেন নরওয়ের এক সাংবাদিক। এই ঘটনা ঘিরে আন্তর্জাতিক মহলে যখন তীব্র বিতর্ক দানা বেঁধেছে, ঠিক তখনই আসরে নামল ভারতের বিদেশ মন্ত্রক। কিন্তু, ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে নরওয়ের সাংবাদিকদের সঙ্গে প্রকাশ্যেই নজিরবিহীন বাদানুবাদে জড়িয়ে পড়লেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র সিবি জর্জ। ভারতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলতেই মেজাজ হারিয়ে বিদেশি সাংবাদিকদের সোজা ‘আদালতে যাওয়ার’ পরামর্শ দিলেন তিনি!সোমবার নরওয়েতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীকে প্রশ্ন করেছিলেন হেলে লিং নামে এক বিদেশি সাংবাদিক। মোদী তাঁর প্রশ্নের উত্তর না দেওয়ায় ক্ষুব্ধ হেলে লিং এক্স হ্যান্ডলে লেখেন, "ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার প্রশ্নের উত্তর দিলেন না। এটা আমি তাঁর কাছ থেকে আশা করিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে নরওয়ে এক নম্বরে। আর ভারতের স্থান ১৫৭! প্যালেস্টাইন, কিউবার সঙ্গে এ ব্যাপারে তাদের প্রতিযোগিতা। যেসব শক্তির সঙ্গে আমরা সহযোগিতা করে চলি, তাদের প্রশ্ন করার অধিকার আমাদের রয়েছে।"এই ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে একটি বিশেষ সাংবাদিক বৈঠক করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র সিবি জর্জ। সেখানে হেলে লিং তাঁকে সরাসরি প্রশ্ন করেন, "আমরা কেন আপনাদের বিশ্বাস করব? আপনি প্রতিশ্রুতি দিতে পারবেন, আপনার দেশে যে মানবাধিকার লঙ্ঘন চলছে, তা বন্ধ হবে?" তিনি আরও জানতে চান, প্রধানমন্ত্রী মোদী ভারতীয় সংবাদমাধ্যমের সমালোচনামূলক প্রশ্ন নেওয়া শুরু করবেন কিনা।এই প্রশ্নবাণ ধেয়ে আসতেই দৃশ্যত মেজাজ হারান সিবি জর্জ। কড়া সুরে তিনি বলেন, "দয়া করে আমাকে উত্তর দিতে দিন। এটি আমার অধিকার। আপনি প্রশ্ন করেছেন, কিন্তু আমি কীভাবে উত্তর দেব, তা আপনি ঠিক করে দিতে পারেন না।" প্রধানমন্ত্রীর প্রশ্ন এড়িয়ে যাওয়ার অভিযোগ প্রসঙ্গে মুখপাত্রের সাফ কথা, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর কাজ প্রশ্নের উত্তর দেওয়া এবং তিনি সেই কাজই করে যাচ্ছেন।বিদেশি সংবাদমাধ্যমকে পাল্টা জবাব দিতে গিয়ে সিবি জর্জ মনে করিয়ে দেন, ভারত পাঁচ হাজার বছরের পুরোনো সভ্যতার দেশ, যা বিশ্বকে অনেক কিছু দিয়েছে। কোভিডকালেও ভারত গোটা বিশ্বের সাহায্যে এগিয়ে এসেছিল। তিনি বলেন, "ভারতে শক্তিশালী সংবিধান রয়েছে। নাগরিকদের মৌলিক অধিকার রয়েছে। যদি কারও অধিকার ক্ষুণ্ণ হয়, তবে তাঁদের আদালতে যাওয়ার অধিকার রয়েছে।" এর পাশাপাশি তিনি যোগ করেন, বিশ্বের অনেক উন্নত দেশে মহিলাদের ভোটাধিকার পেতে কয়েক দশক সময় লেগেছিল। কিন্তু, ভারত স্বাধীনতার প্রথম দিন থেকেই নারীদের সমান ভোটাধিকার দিয়েছে।কিছু আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার কঠোর সমালোচনা করে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, "ভারতের বিশালতা অনেকেই বোঝেন না। তাঁরা কিছু অজ্ঞ বা অখ্যাত এনজিও-র প্রকাশিত দু’-একটি প্রতিবেদন পড়ে এসে এই ধরনের প্রশ্ন করা শুরু করেন।"নরওয়ের মাটিতে দাঁড়িয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের এই অল-আউট আক্রমণ ও রক্ষণাত্মক মেজাজকে কেন্দ্র করে বর্তমানে বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন বিতর্ক।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার