Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ব্রেকফাস্ট টেবিলেও অগ্নিমূল্য! দুধের পর এবার দামি পাউরুটি, এক ধাক্কায় কত বাড়ল পকেটের খরচ?

ব্রেকফাস্ট টেবিলেও অগ্নিমূল্য! দুধের পর এবার দামি পাউরুটি, এক ধাক্কায় কত বাড়ল পকেটের খরচ?
প্রতীকী ছবি

মুম্বই: লাগাতার জ্বালানির দাম বৃদ্ধির জেরে এবার সরাসরি টান পড়ল আমজনতার সকালের ব্রেকফাস্ট টেবিলে। পেট্রোল ও ডিজেলের আকাশছোঁয়া দামের কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি যে অবশ্যম্ভাবী, সেই আশঙ্কাই এবার সত্যি হলো। দিনকয়েক আগেই আমজনতার পকেটে ছ্যাঁকা দিয়ে বেড়েছিল দুধের দাম, আর এবার সেই পথেই দাম বাড়ল পাউরুটির।


 মূলত কাঁচামালের চড়া দর, প্যাকেজিং উপকরণের খরচ বৃদ্ধি এবং পরিবহণ খরচ এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ার কারণেই এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত। আপাতত শীর্ষস্থানীয় ব্র্যান্ড ‘মর্ডার্ন ব্রেড’ পাউরুটির দাম প্যাকেট পিছু ২ টাকা থেকে সর্বোচ্চ ৫ টাকা পর্যন্ত বাড়িয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, মর্ডার্ন ব্রেডের এই সিদ্ধান্তের পর খুব শীঘ্রই ব্রিটানিয়া এবং উইবস-এর মতো অন্যান্য নামী ব্র্যান্ডগুলোও তাদের পাউরুটির দাম বাড়াতে বাধ্য হবে।


নতুন এই দামের তালিকা অনুযায়ী, ৪০০ গ্রামের স্যান্ডউইচ লোফের দাম ৪০ টাকা থেকে বাড়িয়ে ৪৫ টাকা করা হয়েছে। একইভাবে হোল হুইট ব্রেডের দাম ৫৫ টাকার বদলে দিতে হবে ৬০ টাকা এবং মাল্টিগ্রেইন ব্রেড ৬০ টাকার পরিবর্তে এখন মিলবে ৬৫ টাকায়। শুধু বড় প্যাকেটই নয়, মধ্যবিত্তের রোজকার পছন্দের ছোট ব্রাউন ব্রেডের দাম ২৮ টাকা থেকে বেড়ে হয়েছে ৩০ টাকা।


 অন্যদিকে সাধারণ হোয়াইট পাউরুটির দাম ২০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২২ টাকা এবং বড় ব্রাউন ব্রেড ৪৫ টাকার জায়গায় এখন বিক্রি হচ্ছে ৫০ টাকায়। তবে পাউরুটি প্রেমীদের জন্য স্বস্তির বিষয় এই যে, সংশোধিত এই দামের চার্ট আপাতত বাণিজ্যনগরী মুম্বইয়ের বাজারের ক্ষেত্রে প্রযোজ্য করা হয়েছে। ভৌগোলিক অবস্থান ও পরিবহণ খরচের ওপর ভিত্তি করে শহর অনুযায়ী এই দামে হেরফের হতে পারে। ফলে কলকাতার বাজারে পাউরুটির দাম মুম্বইয়ের এই তালিকার সঙ্গে হুবহু নাও মিলতে পারে, তবে জ্বালানির যা পরিস্থিতি তাতে খুব শীঘ্রই যে দেশের অন্যান্য প্রান্তেও ব্রেকফাস্টের খরচ বাড়তে চলেছে, তা বলাই বাহুল্য।

বিষয় : INFLATION MILKPRICEHIKE BREADPRICEHIKE BREAKFASTCOST MODERNBREAD

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ব্রেকফাস্ট টেবিলেও অগ্নিমূল্য! দুধের পর এবার দামি পাউরুটি, এক ধাক্কায় কত বাড়ল পকেটের খরচ?

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image
মুম্বই: লাগাতার জ্বালানির দাম বৃদ্ধির জেরে এবার সরাসরি টান পড়ল আমজনতার সকালের ব্রেকফাস্ট টেবিলে। পেট্রোল ও ডিজেলের আকাশছোঁয়া দামের কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি যে অবশ্যম্ভাবী, সেই আশঙ্কাই এবার সত্যি হলো। দিনকয়েক আগেই আমজনতার পকেটে ছ্যাঁকা দিয়ে বেড়েছিল দুধের দাম, আর এবার সেই পথেই দাম বাড়ল পাউরুটির। মূলত কাঁচামালের চড়া দর, প্যাকেজিং উপকরণের খরচ বৃদ্ধি এবং পরিবহণ খরচ এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ার কারণেই এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত। আপাতত শীর্ষস্থানীয় ব্র্যান্ড ‘মর্ডার্ন ব্রেড’ পাউরুটির দাম প্যাকেট পিছু ২ টাকা থেকে সর্বোচ্চ ৫ টাকা পর্যন্ত বাড়িয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, মর্ডার্ন ব্রেডের এই সিদ্ধান্তের পর খুব শীঘ্রই ব্রিটানিয়া এবং উইবস-এর মতো অন্যান্য নামী ব্র্যান্ডগুলোও তাদের পাউরুটির দাম বাড়াতে বাধ্য হবে।নতুন এই দামের তালিকা অনুযায়ী, ৪০০ গ্রামের স্যান্ডউইচ লোফের দাম ৪০ টাকা থেকে বাড়িয়ে ৪৫ টাকা করা হয়েছে। একইভাবে হোল হুইট ব্রেডের দাম ৫৫ টাকার বদলে দিতে হবে ৬০ টাকা এবং মাল্টিগ্রেইন ব্রেড ৬০ টাকার পরিবর্তে এখন মিলবে ৬৫ টাকায়। শুধু বড় প্যাকেটই নয়, মধ্যবিত্তের রোজকার পছন্দের ছোট ব্রাউন ব্রেডের দাম ২৮ টাকা থেকে বেড়ে হয়েছে ৩০ টাকা। অন্যদিকে সাধারণ হোয়াইট পাউরুটির দাম ২০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২২ টাকা এবং বড় ব্রাউন ব্রেড ৪৫ টাকার জায়গায় এখন বিক্রি হচ্ছে ৫০ টাকায়। তবে পাউরুটি প্রেমীদের জন্য স্বস্তির বিষয় এই যে, সংশোধিত এই দামের চার্ট আপাতত বাণিজ্যনগরী মুম্বইয়ের বাজারের ক্ষেত্রে প্রযোজ্য করা হয়েছে। ভৌগোলিক অবস্থান ও পরিবহণ খরচের ওপর ভিত্তি করে শহর অনুযায়ী এই দামে হেরফের হতে পারে। ফলে কলকাতার বাজারে পাউরুটির দাম মুম্বইয়ের এই তালিকার সঙ্গে হুবহু নাও মিলতে পারে, তবে জ্বালানির যা পরিস্থিতি তাতে খুব শীঘ্রই যে দেশের অন্যান্য প্রান্তেও ব্রেকফাস্টের খরচ বাড়তে চলেছে, তা বলাই বাহুল্য।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার