Hidden Stories (বাংলা)
সর্বশেষ

হাসিনার আমলের ‘র‌্যাব’ কি এবার ইতিহাস? তারেক রহমানের জমানায় নাম ও খোলনলচে বদলাচ্ছে এলিট ফোর্সের!

হাসিনার আমলের ‘র‌্যাব’ কি এবার ইতিহাস? তারেক রহমানের জমানায় নাম ও খোলনলচে বদলাচ্ছে এলিট ফোর্সের!
FILE IMAGE

ঢাকা: বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও অপরাধ দমনের অন্যতম প্রভাবশালী অথচ বিতর্কিত বাহিনী ‘র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন’ বা ‘র‌্যাব’ (RAB)-এর দিন এবার ফুরোতে চলেছে! প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার এই এলিট ফোর্সের পুরনো কাঠামো আর রাখছে না। এমনকী, সম্পূর্ণ বদলে ফেলা হচ্ছে এই বাহিনীর নামও! মঙ্গলবার ঢাকার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে খোদ প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এই বিস্ফোরক আভাস দিয়েছেন।


বিগত শেখ হাসিনা সরকারের আমলে যে বাহিনী একদিকে যেমন জেহাদি দমনে বড় ভূমিকা নিয়েছিল, অন্যদিকে বিরোধী দমনে ‘গুম’ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে কুখ্যাত হয়ে উঠেছিল, নতুন জমানায় তার এই ভোলবদল ঘিরে তৈরি হয়েছে চরম কৌতুহল।

তথ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সরকারের তিনমাসের কর্মকাণ্ড তুলে ধরেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, "রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষার জন্য একটি এলিট বাহিনীর অবশ্যই প্রয়োজন রয়েছে। তবে, সেই এলিট ফোর্স থাকবে নতুন রূপে — তা ‘র‌্যাব’ নামে হোক বা ভিন্ন কোনও নামে।"


উল্লেখ্য, রাষ্ট্রসংঘের মানবাধিকার সংগঠন থেকে শুরু করে দেশের বিভিন্ন দল ও সংগঠন দীর্ঘদিন ধরেই র‌্যাবের বিলুপ্তির দাবি জানিয়ে আসছিল। এমনকী, ২০২৪ সালের ১০ ডিসেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকারের সময় সংবাদ সম্মেলন করে র‌্যাবের বিলুপ্তি চেয়েছিল বর্তমান শাসকদল বিএনপি-ও। সোমবার র‌্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও স্পষ্ট করেছেন, মানবাধিকার সমুন্নত রেখে একটি আধুনিক ও পেশাদার এলিট ফোর্স গঠনে কাজ করছে সরকার।

১৮ বছর আগে বিডিআর (BDR)-এর কিছু বিপথগামী সদস্যের বিদ্রোহে সেনাবাহিনীর বহু কর্মকর্তা প্রাণ হারান। এরপর তৎকালীন আওয়ামী লীগ সরকার বিডিআর-এর নাম ও কাঠামো বদলে করে ‘বিজিবি’ (BGB)। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে পুলিশের পোশাক ও লোগো বদলে দেওয়া হয়েছিল। এবার তারেক রহমানের সরকারও পুনরায় পুলিশের নতুন ইউনিফর্ম বদলের বিষয়ে ভাবনাচিন্তা করছে।


এদিন সংবাদ সম্মেলনে দেশের স্বাস্থ্য খাতের এক উদ্বেগজনক পরিস্থিতি নিয়েও বড় ঘোষণা করেন উপদেষ্টা জাহেদ উর রহমান। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হামের (Measles) সংক্রমণ এবং টিকার চরম সঙ্কট নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।


উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, “হামের কারণে ইতিমধ্যেই দেশের চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। যা অত্যন্ত গুরুতর বিষয়। কী কারণে হামের টিকার এই মারাত্মক সঙ্কট তৈরি হল এবং টিকা দেওয়ার ক্ষেত্রে পূর্বতন প্রশাসনের কোনও অবহেলা ছিল কিনা — তা খতিয়ে দেখবে এই আন্তর্জাতিক কমিটি। তদন্তে কোনও অপরাধ বা গাফিলতি প্রমাণিত হলে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে।”


একদিকে স্বাস্থ্য সঙ্কট নিয়ে আন্তর্জাতিক তদন্ত, অন্যদিকে হাসিনা আমলের সবচেয়ে চর্চিত এলিট ফোর্স র‌্যাবের নাম ও খোলনলচে বদলে দেওয়ার এই সিদ্ধান্ত — তারেক রহমান সরকারের এই জোড়া পদক্ষেপে বাংলাদেশের প্রশাসনিক রূপরেখা আগামী দিনে কোন দিকে ঘোরে, এখন সেটাই দেখার।

বিষয় : Tarique Rahman BangladeshPolitics BangladeshNews RABRESTRUCTURING DHAKMEDIA

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


হাসিনার আমলের ‘র‌্যাব’ কি এবার ইতিহাস? তারেক রহমানের জমানায় নাম ও খোলনলচে বদলাচ্ছে এলিট ফোর্সের!

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image
ঢাকা: বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও অপরাধ দমনের অন্যতম প্রভাবশালী অথচ বিতর্কিত বাহিনী ‘র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন’ বা ‘র‌্যাব’ (RAB)-এর দিন এবার ফুরোতে চলেছে! প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার এই এলিট ফোর্সের পুরনো কাঠামো আর রাখছে না। এমনকী, সম্পূর্ণ বদলে ফেলা হচ্ছে এই বাহিনীর নামও! মঙ্গলবার ঢাকার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে খোদ প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এই বিস্ফোরক আভাস দিয়েছেন।বিগত শেখ হাসিনা সরকারের আমলে যে বাহিনী একদিকে যেমন জেহাদি দমনে বড় ভূমিকা নিয়েছিল, অন্যদিকে বিরোধী দমনে ‘গুম’ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে কুখ্যাত হয়ে উঠেছিল, নতুন জমানায় তার এই ভোলবদল ঘিরে তৈরি হয়েছে চরম কৌতুহল।তথ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সরকারের তিনমাসের কর্মকাণ্ড তুলে ধরেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, "রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষার জন্য একটি এলিট বাহিনীর অবশ্যই প্রয়োজন রয়েছে। তবে, সেই এলিট ফোর্স থাকবে নতুন রূপে — তা ‘র‌্যাব’ নামে হোক বা ভিন্ন কোনও নামে।"উল্লেখ্য, রাষ্ট্রসংঘের মানবাধিকার সংগঠন থেকে শুরু করে দেশের বিভিন্ন দল ও সংগঠন দীর্ঘদিন ধরেই র‌্যাবের বিলুপ্তির দাবি জানিয়ে আসছিল। এমনকী, ২০২৪ সালের ১০ ডিসেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকারের সময় সংবাদ সম্মেলন করে র‌্যাবের বিলুপ্তি চেয়েছিল বর্তমান শাসকদল বিএনপি-ও। সোমবার র‌্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও স্পষ্ট করেছেন, মানবাধিকার সমুন্নত রেখে একটি আধুনিক ও পেশাদার এলিট ফোর্স গঠনে কাজ করছে সরকার।১৮ বছর আগে বিডিআর (BDR)-এর কিছু বিপথগামী সদস্যের বিদ্রোহে সেনাবাহিনীর বহু কর্মকর্তা প্রাণ হারান। এরপর তৎকালীন আওয়ামী লীগ সরকার বিডিআর-এর নাম ও কাঠামো বদলে করে ‘বিজিবি’ (BGB)। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে পুলিশের পোশাক ও লোগো বদলে দেওয়া হয়েছিল। এবার তারেক রহমানের সরকারও পুনরায় পুলিশের নতুন ইউনিফর্ম বদলের বিষয়ে ভাবনাচিন্তা করছে।এদিন সংবাদ সম্মেলনে দেশের স্বাস্থ্য খাতের এক উদ্বেগজনক পরিস্থিতি নিয়েও বড় ঘোষণা করেন উপদেষ্টা জাহেদ উর রহমান। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হামের (Measles) সংক্রমণ এবং টিকার চরম সঙ্কট নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, “হামের কারণে ইতিমধ্যেই দেশের চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। যা অত্যন্ত গুরুতর বিষয়। কী কারণে হামের টিকার এই মারাত্মক সঙ্কট তৈরি হল এবং টিকা দেওয়ার ক্ষেত্রে পূর্বতন প্রশাসনের কোনও অবহেলা ছিল কিনা — তা খতিয়ে দেখবে এই আন্তর্জাতিক কমিটি। তদন্তে কোনও অপরাধ বা গাফিলতি প্রমাণিত হলে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে।”একদিকে স্বাস্থ্য সঙ্কট নিয়ে আন্তর্জাতিক তদন্ত, অন্যদিকে হাসিনা আমলের সবচেয়ে চর্চিত এলিট ফোর্স র‌্যাবের নাম ও খোলনলচে বদলে দেওয়ার এই সিদ্ধান্ত — তারেক রহমান সরকারের এই জোড়া পদক্ষেপে বাংলাদেশের প্রশাসনিক রূপরেখা আগামী দিনে কোন দিকে ঘোরে, এখন সেটাই দেখার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার