Hidden Stories (বাংলা)
সর্বশেষ

উস্কানিমূলক মন্তব্য: এফআইআর খারিজের আর্জি নামঞ্জুর হলেও আপাতত স্বস্তিতে অভিষেক, ৩১ জুলাই পর্যন্ত আইনি রক্ষাকবচ

উস্কানিমূলক মন্তব্য: এফআইআর খারিজের আর্জি নামঞ্জুর হলেও আপাতত স্বস্তিতে অভিষেক, ৩১ জুলাই পর্যন্ত আইনি রক্ষাকবচ
প্রতীকী ছবি

কলকাতা: নির্বাচনী প্রচারসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বিতর্কিত এবং উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর সম্পূর্ণ খারিজের আবেদন মঞ্জুর করল না কলকাতা হাইকোর্ট। তবে, আদালতের অন্তর্বর্তী নির্দেশে বড়সড় স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, আগামী ৩১ জুলাই পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও রকম ‘কোয়ার্সিভ অ্যাকশন’ বা কঠোর আইনি পদক্ষেপ (যেমন গ্রেফতারি) করতে পারবে না পুলিশ।


আদালত সূত্রে জানা গেছে, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন গত ২৭ এপ্রিল থেকে ৩ মে-র মধ্যে বিভিন্ন জনসভায় উস্কানিমূলক ভাষণ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রচ্ছন্ন হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে। এই মর্মে গত ৫ মে বাগুইআটি থানায় সমাজকর্মী রাজীব সরকার একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে গত ১৫ মে বিধাননগর উত্তর সাইবার ক্রাইম থানায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ১৯২, ১৯৬ (শত্রুতা ও ঘৃণা ছড়ানো), ৩৫১(২) (অপরাধমূলক ভীতিপ্রদর্শন) এবং ৩৫৩(১)(সি) ধারা এবং জনপ্রতিনিধিত্ব আইনের একাধিক ধারায় অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা রুজু হয়।


এই এফআইআর-কে সম্পূর্ণ বেআইনি দাবি করে তা বাতিলের (Quash) আর্জি নিয়ে চলতি সপ্তাহের সোমবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর পক্ষে প্রবীণ আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন। বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, ঘটনার ধরন এবং অভিযোগের গুরুত্ব বিচার করে এই মুহূর্তে আবেদনকারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের (Custodial Interrogation) কোনও প্রয়োজন দেখছে না আদালত।


যদিও এখনই এফআইআর-টি পুরোপুরি আইনি প্রক্রিয়া থেকে মুছে ফেলার বা খারিজ করার আবেদন খারিজ করেছে উচ্চ আদালত। তবে, আগামী ৩১ জুলাই কিংবা পরবর্তী কোনও নির্দেশ না আসা পর্যন্ত পুলিশ অভিষেকের বিরুদ্ধে কোনও দমনমূলক বা কঠোর পদক্ষেপ করতে পারবে না বলেও আদালত স্পষ্ট করে দিয়েছে। এই অন্তর্বর্তীকালীন স্বস্তির ফলে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। বিরোধী শিবির যেখানে একে আইনি প্রক্রিয়ার সাময়িক বিরতি বলছে, সেখানে তৃণমূল শিবির একে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে প্রাথমিক জয় হিসেবেই দেখছে।

বিষয় : Abhisheik Banerjee AmitShah CalcuttaHighCourt bidhannagarcybercrime FIRUPDATE LEGALNEWSBANGLA

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


উস্কানিমূলক মন্তব্য: এফআইআর খারিজের আর্জি নামঞ্জুর হলেও আপাতত স্বস্তিতে অভিষেক, ৩১ জুলাই পর্যন্ত আইনি রক্ষাকবচ

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image
কলকাতা: নির্বাচনী প্রচারসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বিতর্কিত এবং উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর সম্পূর্ণ খারিজের আবেদন মঞ্জুর করল না কলকাতা হাইকোর্ট। তবে, আদালতের অন্তর্বর্তী নির্দেশে বড়সড় স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, আগামী ৩১ জুলাই পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও রকম ‘কোয়ার্সিভ অ্যাকশন’ বা কঠোর আইনি পদক্ষেপ (যেমন গ্রেফতারি) করতে পারবে না পুলিশ।আদালত সূত্রে জানা গেছে, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন গত ২৭ এপ্রিল থেকে ৩ মে-র মধ্যে বিভিন্ন জনসভায় উস্কানিমূলক ভাষণ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রচ্ছন্ন হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে। এই মর্মে গত ৫ মে বাগুইআটি থানায় সমাজকর্মী রাজীব সরকার একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে গত ১৫ মে বিধাননগর উত্তর সাইবার ক্রাইম থানায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ১৯২, ১৯৬ (শত্রুতা ও ঘৃণা ছড়ানো), ৩৫১(২) (অপরাধমূলক ভীতিপ্রদর্শন) এবং ৩৫৩(১)(সি) ধারা এবং জনপ্রতিনিধিত্ব আইনের একাধিক ধারায় অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা রুজু হয়।এই এফআইআর-কে সম্পূর্ণ বেআইনি দাবি করে তা বাতিলের (Quash) আর্জি নিয়ে চলতি সপ্তাহের সোমবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর পক্ষে প্রবীণ আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন। বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, ঘটনার ধরন এবং অভিযোগের গুরুত্ব বিচার করে এই মুহূর্তে আবেদনকারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের (Custodial Interrogation) কোনও প্রয়োজন দেখছে না আদালত।যদিও এখনই এফআইআর-টি পুরোপুরি আইনি প্রক্রিয়া থেকে মুছে ফেলার বা খারিজ করার আবেদন খারিজ করেছে উচ্চ আদালত। তবে, আগামী ৩১ জুলাই কিংবা পরবর্তী কোনও নির্দেশ না আসা পর্যন্ত পুলিশ অভিষেকের বিরুদ্ধে কোনও দমনমূলক বা কঠোর পদক্ষেপ করতে পারবে না বলেও আদালত স্পষ্ট করে দিয়েছে। এই অন্তর্বর্তীকালীন স্বস্তির ফলে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। বিরোধী শিবির যেখানে একে আইনি প্রক্রিয়ার সাময়িক বিরতি বলছে, সেখানে তৃণমূল শিবির একে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে প্রাথমিক জয় হিসেবেই দেখছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার