Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোট-পরবর্তী পরিস্থিতির জের! ২০ জুন পর্যন্ত বাংলায় থাকবে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, জানাল শাহের মন্ত্রক

ভোট-পরবর্তী পরিস্থিতির জের! ২০ জুন পর্যন্ত বাংলায় থাকবে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, জানাল শাহের মন্ত্রক
ছবি--প্রতীকী

কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক বড় সিদ্ধান্ত নিল অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ২০ জুন পর্যন্ত রাজ্যে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা রাজ্যের নবগঠিত শুভেন্দু অধিকারীর সরকারকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।


স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোট-পরবর্তী হিংসা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে মোকাবিলা করার উদ্দেশ্যে গত ১৬ মে রাজ্য সরকারের তরফ থেকে একটি চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠিতে রাজ্য সরকার আবেদন জানিয়েছিল যাতে আগামী অক্টোবর মাস পর্যন্ত পশ্চিমবঙ্গে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়া হয়। রাজ্য সরকারের সেই দীর্ঘমেয়াদি আবেদনের পরিপ্রক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রক আপাতত আগামী ২০ জুন পর্যন্ত এই ৫০০ কোম্পানি বাহিনী রাজ্যে মোতায়েন রাখার সিদ্ধান্ত মঞ্জুর করেছে।


বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এই ৫০০ কোম্পানির মধ্যে বিভিন্ন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর জওয়ানরা থাকবেন। যার মধ্যে রয়েছে ২০০ কোম্পানি সিআরপিএফ (CRPF), ১৫০ কোম্পানি বিএসএফ (BSF), ৫০ কোম্পানি সিআইএসএফ (CISF), ৫০ কোম্পানি আইটিবিপি (ITBP) এবং ৫০ কোম্পানি এসএসবি (SSB)।


উল্লেখ্য, নির্বাচনের নির্ঘণ্ট চলাকালীনই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছিল, ভোটগণনা প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অন্তত ৬০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী অবস্থান করবে। ভোট-পরবর্তী সম্ভাব্য রাজনৈতিক উত্তেজনা ও হিংসার কথা মাথায় রেখেই এই রণকৌশল স্থির করা হয়েছিল। সেই সূত্র ধরে গত ৪ মে নির্বাচনের ফলাফল প্রকাশের পর আগামী জুলাই মাস পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে শাহের মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিল, আপাতত ২০ জুন পর্যন্তই এই ৫০০ কোম্পানি বাহিনী বহাল থাকছে। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশ দিয়েছে, এই সময়কালে রাজ্যের বিভিন্ন প্রান্তে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের যাতায়াত, আবাসন এবং থাকা-খাওয়ার সমস্ত যাবতীয় ব্যবস্থা ও খরচ রাজ্য সরকারকেই বহন করতে হবে।

বিষয় : BengalPolitics centralforces PostPollViolence

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভোট-পরবর্তী পরিস্থিতির জের! ২০ জুন পর্যন্ত বাংলায় থাকবে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, জানাল শাহের মন্ত্রক

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image
কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক বড় সিদ্ধান্ত নিল অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ২০ জুন পর্যন্ত রাজ্যে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা রাজ্যের নবগঠিত শুভেন্দু অধিকারীর সরকারকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোট-পরবর্তী হিংসা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে মোকাবিলা করার উদ্দেশ্যে গত ১৬ মে রাজ্য সরকারের তরফ থেকে একটি চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠিতে রাজ্য সরকার আবেদন জানিয়েছিল যাতে আগামী অক্টোবর মাস পর্যন্ত পশ্চিমবঙ্গে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়া হয়। রাজ্য সরকারের সেই দীর্ঘমেয়াদি আবেদনের পরিপ্রক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রক আপাতত আগামী ২০ জুন পর্যন্ত এই ৫০০ কোম্পানি বাহিনী রাজ্যে মোতায়েন রাখার সিদ্ধান্ত মঞ্জুর করেছে।বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এই ৫০০ কোম্পানির মধ্যে বিভিন্ন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর জওয়ানরা থাকবেন। যার মধ্যে রয়েছে ২০০ কোম্পানি সিআরপিএফ (CRPF), ১৫০ কোম্পানি বিএসএফ (BSF), ৫০ কোম্পানি সিআইএসএফ (CISF), ৫০ কোম্পানি আইটিবিপি (ITBP) এবং ৫০ কোম্পানি এসএসবি (SSB)।উল্লেখ্য, নির্বাচনের নির্ঘণ্ট চলাকালীনই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছিল, ভোটগণনা প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অন্তত ৬০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী অবস্থান করবে। ভোট-পরবর্তী সম্ভাব্য রাজনৈতিক উত্তেজনা ও হিংসার কথা মাথায় রেখেই এই রণকৌশল স্থির করা হয়েছিল। সেই সূত্র ধরে গত ৪ মে নির্বাচনের ফলাফল প্রকাশের পর আগামী জুলাই মাস পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে শাহের মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিল, আপাতত ২০ জুন পর্যন্তই এই ৫০০ কোম্পানি বাহিনী বহাল থাকছে। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশ দিয়েছে, এই সময়কালে রাজ্যের বিভিন্ন প্রান্তে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের যাতায়াত, আবাসন এবং থাকা-খাওয়ার সমস্ত যাবতীয় ব্যবস্থা ও খরচ রাজ্য সরকারকেই বহন করতে হবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার