Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দৈনিক বরাদ্দ মাত্র ৩৩৫ টাকা! হকি বিশ্বকাপের আগে পাকিস্তানের ‘ভিখারিদশা’য় অপমানে ফুঁসছেন খেলোয়াড়রা

দৈনিক বরাদ্দ মাত্র ৩৩৫ টাকা! হকি বিশ্বকাপের আগে পাকিস্তানের ‘ভিখারিদশা’য় অপমানে ফুঁসছেন খেলোয়াড়রা
AI GENERATED IMAGE

ইসলামাবাদ: আর্থিক অনটন আর চরম অব্যবস্থার জেরে ফের বিশ্বক্রীড়া মহলে মুখ পুড়ল পাকিস্তানের। মুখে বড় বড় প্রতিশ্রুতির খই ফুটলেও, বাস্তব ক্ষেত্রে পাকিস্তান হকি দলের খেলোয়াড়দের দৈনিক ভাতা কমিয়ে করা হয়েছে মাত্র ৩৩৫ টাকা (ভারতীয় মুদ্রা)! 


বিশ্বমঞ্চে নামার আগে পাক হকি ফেডারেশনের এমন নজিরবিহীন ‘কিপ্টেমি’তে অপমানে ক্ষোভে ফুঁসছেন দলের খেলোয়াড়রা। অন্যদিকে, এই খবর চাউর হতেই নেটদুনিয়ায় তীব্র কটাক্ষের মুখে পড়েছে ইসলামাবাদ। নেটিজেনদের একাংশ স্পষ্টই বলছেন, পাক হকি দলের এই হাল আসলে পাকিস্তানের সামগ্রিক ‘ভিখারিদশা’রই এক চরম প্রতিফলন।


চলতি বছরের অগস্ট মাসে বসতে চলেছে এফআইএইচ হকি বিশ্বকাপের আসর। তার আগে পাকিস্তান হকি ফেডারেশন (PHF) ঘটা করে ঘোষণা করেছিল, দলের আর্থিক সঙ্কট কাটিয়ে এবার প্লেয়ারদের বিদেশ সফরে দৈনিক ভাতা এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেওয়া হবে। ঘোষণা করা হয়েছিল, বিদেশে গেলে খেলোয়াড়রা প্রতিদিন ১০,৫০০ পাকিস্তানি টাকা করে পাবেন। কিন্তু, বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। ট্রেনিং ক্যাম্পে যোগ দিলে আগে যেখানে পাকিস্তানি মুদ্রায় ৩,০০০ টাকা দেওয়া হত, এখন সেটাকে কমিয়ে করা হয়েছে মাত্র ১,০০০ পাকিস্তানি টাকা — যা ভারতীয় মুদ্রায় মাত্র ৩৩৫ টাকার সমান!


আগামী মাসে এফআইএইচ প্রো লিগ ম্যাচের জন্য ইতিমধ্যেই ২০ জনের পাক দল ঘোষণা করা হয়েছে, যদিও আশ্চর্যের বিষয় হল এখনও দলের অধিনায়কের নাম চূড়ান্ত করা হয়নি। এই চরম আর্থিক অবমাননা নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক পাক খেলোয়াড় তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলেন, “এই সামান্য টাকাটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক।” খেলোয়াড়দের সাফ কথা, ফেডারেশন মুখে যে টাকা বাড়ানোর বুলি আওড়াচ্ছে, তা তাঁরা বিশ্বাস করছেন না। আগামী মাসে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে খেলতে মিশরে গেলেই বোঝা যাবে ফেডারেশনের আসল দৌড় কত দূর!


পাকিস্তান হকিতে আর্থিক কেলেঙ্কারি এবং দৈন্যদশা অবশ্য নতুন কিছু নয়। চলতি বছরেই অস্ট্রেলিয়া সফরে গিয়ে চরম বিড়ম্বনায় পড়তে হয়েছিল পাক হকি দলকে। ফেডারেশন যথাসময়ে হোটেলের বকেয়া টাকা না মেটানোয় মাঝপথেই বুকিং বাতিল করে দেয় হোটেল কর্তৃপক্ষ। ফলে কনকনে ঠান্ডায় প্রায় ১২ থেকে ১৫ ঘণ্টা রাস্তার মোড়ে লাগেজ নিয়ে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে হয়েছিল দেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া খেলোয়াড়দের। 


এমনকী পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বিদেশে হোটেলের খরচ মেটাতে না পেরে পাক খেলোয়াড়দের দিয়ে বাসন পর্যন্ত মাজিয়ে নেওয়া হয়েছিল বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বিশ্বকাপের আগে এই ধরনের মানসিক হেনস্থা ও চরম আর্থিক অনটন পাকিস্তানের হকি ভবিষ্যৎকে এক অন্ধকার খাদের দিকে ঠেলে দিচ্ছে বলেই মনে করছে ক্রীড়ামহল।

বিষয় : fifahockeyworldcup pakistanhockey financialcrisis pakistansports

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


দৈনিক বরাদ্দ মাত্র ৩৩৫ টাকা! হকি বিশ্বকাপের আগে পাকিস্তানের ‘ভিখারিদশা’য় অপমানে ফুঁসছেন খেলোয়াড়রা

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image
ইসলামাবাদ: আর্থিক অনটন আর চরম অব্যবস্থার জেরে ফের বিশ্বক্রীড়া মহলে মুখ পুড়ল পাকিস্তানের। মুখে বড় বড় প্রতিশ্রুতির খই ফুটলেও, বাস্তব ক্ষেত্রে পাকিস্তান হকি দলের খেলোয়াড়দের দৈনিক ভাতা কমিয়ে করা হয়েছে মাত্র ৩৩৫ টাকা (ভারতীয় মুদ্রা)! বিশ্বমঞ্চে নামার আগে পাক হকি ফেডারেশনের এমন নজিরবিহীন ‘কিপ্টেমি’তে অপমানে ক্ষোভে ফুঁসছেন দলের খেলোয়াড়রা। অন্যদিকে, এই খবর চাউর হতেই নেটদুনিয়ায় তীব্র কটাক্ষের মুখে পড়েছে ইসলামাবাদ। নেটিজেনদের একাংশ স্পষ্টই বলছেন, পাক হকি দলের এই হাল আসলে পাকিস্তানের সামগ্রিক ‘ভিখারিদশা’রই এক চরম প্রতিফলন।চলতি বছরের অগস্ট মাসে বসতে চলেছে এফআইএইচ হকি বিশ্বকাপের আসর। তার আগে পাকিস্তান হকি ফেডারেশন (PHF) ঘটা করে ঘোষণা করেছিল, দলের আর্থিক সঙ্কট কাটিয়ে এবার প্লেয়ারদের বিদেশ সফরে দৈনিক ভাতা এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেওয়া হবে। ঘোষণা করা হয়েছিল, বিদেশে গেলে খেলোয়াড়রা প্রতিদিন ১০,৫০০ পাকিস্তানি টাকা করে পাবেন। কিন্তু, বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। ট্রেনিং ক্যাম্পে যোগ দিলে আগে যেখানে পাকিস্তানি মুদ্রায় ৩,০০০ টাকা দেওয়া হত, এখন সেটাকে কমিয়ে করা হয়েছে মাত্র ১,০০০ পাকিস্তানি টাকা — যা ভারতীয় মুদ্রায় মাত্র ৩৩৫ টাকার সমান!আগামী মাসে এফআইএইচ প্রো লিগ ম্যাচের জন্য ইতিমধ্যেই ২০ জনের পাক দল ঘোষণা করা হয়েছে, যদিও আশ্চর্যের বিষয় হল এখনও দলের অধিনায়কের নাম চূড়ান্ত করা হয়নি। এই চরম আর্থিক অবমাননা নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক পাক খেলোয়াড় তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলেন, “এই সামান্য টাকাটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক।” খেলোয়াড়দের সাফ কথা, ফেডারেশন মুখে যে টাকা বাড়ানোর বুলি আওড়াচ্ছে, তা তাঁরা বিশ্বাস করছেন না। আগামী মাসে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে খেলতে মিশরে গেলেই বোঝা যাবে ফেডারেশনের আসল দৌড় কত দূর!পাকিস্তান হকিতে আর্থিক কেলেঙ্কারি এবং দৈন্যদশা অবশ্য নতুন কিছু নয়। চলতি বছরেই অস্ট্রেলিয়া সফরে গিয়ে চরম বিড়ম্বনায় পড়তে হয়েছিল পাক হকি দলকে। ফেডারেশন যথাসময়ে হোটেলের বকেয়া টাকা না মেটানোয় মাঝপথেই বুকিং বাতিল করে দেয় হোটেল কর্তৃপক্ষ। ফলে কনকনে ঠান্ডায় প্রায় ১২ থেকে ১৫ ঘণ্টা রাস্তার মোড়ে লাগেজ নিয়ে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে হয়েছিল দেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া খেলোয়াড়দের। এমনকী পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বিদেশে হোটেলের খরচ মেটাতে না পেরে পাক খেলোয়াড়দের দিয়ে বাসন পর্যন্ত মাজিয়ে নেওয়া হয়েছিল বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বিশ্বকাপের আগে এই ধরনের মানসিক হেনস্থা ও চরম আর্থিক অনটন পাকিস্তানের হকি ভবিষ্যৎকে এক অন্ধকার খাদের দিকে ঠেলে দিচ্ছে বলেই মনে করছে ক্রীড়ামহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার