Hidden Stories (বাংলা)
সর্বশেষ

অনুপ্রবেশ রুখতে এবার ‘স্মার্ট বর্ডার’! বাংলাদেশ ও পাক সীমান্তে ড্রোন-ক্যামেরার দুর্ভেদ্য প্রাচীর গড়ছেন অমিত শাহ

অনুপ্রবেশ রুখতে এবার ‘স্মার্ট বর্ডার’! বাংলাদেশ ও পাক সীমান্তে ড্রোন-ক্যামেরার দুর্ভেদ্য প্রাচীর গড়ছেন অমিত শাহ
ছবি সংগৃহীত

নয়াদিল্লি: দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের বিরুদ্ধে এবার চূড়ান্ত ‘জিরো টলারেন্স’ নীতি নিল মোদী সরকার। পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তগুলি পুরোপুরি নিচ্ছিদ্র করতে এবার প্রযুক্তিনির্ভর ‘স্মার্ট বর্ডার’ চালুর বড়সড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার নয়াদিল্লিতে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এর বার্ষিক ‘রুস্তমজি মেমোরিয়াল’ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রের এই বিরাট পরিকল্পনার কথা জানান।


স্বরাষ্ট্রমন্ত্রী এদিন জানান, ভারতের প্রায় ৬ হাজার কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তে শুধু জওয়ান মোতায়েন করে প্রতি ইঞ্চিতে চব্বিশ ঘণ্টা নজরদারি চালানো কার্যত অসম্ভব। সেই কারণেই মানবশক্তির পাশাপাশি এবার আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। ‘স্মার্ট বর্ডার’ প্রকল্পের অধীনে সীমান্তে মোতায়েন থাকবে অত্যাধুনিক ড্রোন, হাই-রেজলিউশন নাইট-ভিশন ক্যামেরা এবং একাধিক সেন্সরযুক্ত মনিটরিং ডিভাইস। 


অমিত শাহ বলেন, “আগামী এক বছরের মধ্যেই এই স্মার্ট বর্ডারের কাজ পুরোদমে শুরু হয়ে যাবে। এর ফলে সীমান্তগুলিকে সম্পূর্ণ দুর্ভেদ্য করে তোলা সম্ভব হবে এবং সীমান্তে জনবিন্যাস বা ডেমোগ্রাফি পরিবর্তনের যে অপচেষ্টা চলছে, তা রুখে দেওয়া যাবে।” পাশাপাশি স্থানীয় পুলিশ ও প্রশাসনের সাথে বিএসএফ-এর সমন্বয় বাড়াতে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক জোরদার করারও নির্দেশ দেন তিনি।


এদিনের মঞ্চ থেকে অমিত শাহ স্পষ্ট করে দেন, অনুপ্রবেশ প্রতিরোধে পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরা সরকার কেন্দ্রের নীতির সঙ্গে সম্পূর্ণ একমত। প্রতিটি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে দেশ থেকে বহিষ্কার করার বিষয়ে কেন্দ্র ও এই তিন রাজ্য যৌথভাবে দৃঢ়প্রতিজ্ঞ। বাংলায় দীর্ঘদিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে যে জমিজট ছিল, তাও এখন অতীত। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই কাঁটাতার বসানোর জন্য বিএসএফ-এর হাতে প্রয়োজনীয় জমি হস্তান্তর করেছে রাজ্য সরকার।

প্রসঙ্গত, গত বুধবারই কেন্দ্রের নির্দেশিকা মেনে পশ্চিমবঙ্গে ‘পুশব্যাক’ আইন কার্যকর করার ঐতিহাসিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছেন, এবার থেকে কোনও বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়লে রাজ্য পুলিশ সরাসরি তাঁকে বিএসএফ-এর হাতে তুলে দেবে এবং বিএসএফ আন্তর্জাতিক প্রোটোকল মেনে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর (BGB) কাছে তাঁদের ফেরত পাঠাবে।

নবান্নের এই ঘোষণার পর সীমান্ত লাগোয়া মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে নাগরিকত্ব চলে যাওয়া বা দেশছাড়ার এক ধরনের শঙ্কা তৈরি হয়েছিল। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে স্পষ্ট আশ্বস্ত করেছেন যে, সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে আসা কোনও হিন্দু বা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে স্পর্শ করা হবে না। তাঁরা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই ভারতের স্থায়ী নাগরিকত্ব পাবেন। এই ঘোষণার পরপরই দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তার ঠিক পরই অমিত শাহের এই ‘স্মার্ট বর্ডার’-এর ঘোষণা কূটনৈতিক ও রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিষয় : AMIT SHAH SuvenduAdhikari PUSHBACKLAW CAABENGAL smartborder

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


অনুপ্রবেশ রুখতে এবার ‘স্মার্ট বর্ডার’! বাংলাদেশ ও পাক সীমান্তে ড্রোন-ক্যামেরার দুর্ভেদ্য প্রাচীর গড়ছেন অমিত শাহ

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image
নয়াদিল্লি: দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের বিরুদ্ধে এবার চূড়ান্ত ‘জিরো টলারেন্স’ নীতি নিল মোদী সরকার। পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তগুলি পুরোপুরি নিচ্ছিদ্র করতে এবার প্রযুক্তিনির্ভর ‘স্মার্ট বর্ডার’ চালুর বড়সড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার নয়াদিল্লিতে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এর বার্ষিক ‘রুস্তমজি মেমোরিয়াল’ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রের এই বিরাট পরিকল্পনার কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী এদিন জানান, ভারতের প্রায় ৬ হাজার কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তে শুধু জওয়ান মোতায়েন করে প্রতি ইঞ্চিতে চব্বিশ ঘণ্টা নজরদারি চালানো কার্যত অসম্ভব। সেই কারণেই মানবশক্তির পাশাপাশি এবার আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। ‘স্মার্ট বর্ডার’ প্রকল্পের অধীনে সীমান্তে মোতায়েন থাকবে অত্যাধুনিক ড্রোন, হাই-রেজলিউশন নাইট-ভিশন ক্যামেরা এবং একাধিক সেন্সরযুক্ত মনিটরিং ডিভাইস। অমিত শাহ বলেন, “আগামী এক বছরের মধ্যেই এই স্মার্ট বর্ডারের কাজ পুরোদমে শুরু হয়ে যাবে। এর ফলে সীমান্তগুলিকে সম্পূর্ণ দুর্ভেদ্য করে তোলা সম্ভব হবে এবং সীমান্তে জনবিন্যাস বা ডেমোগ্রাফি পরিবর্তনের যে অপচেষ্টা চলছে, তা রুখে দেওয়া যাবে।” পাশাপাশি স্থানীয় পুলিশ ও প্রশাসনের সাথে বিএসএফ-এর সমন্বয় বাড়াতে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক জোরদার করারও নির্দেশ দেন তিনি।এদিনের মঞ্চ থেকে অমিত শাহ স্পষ্ট করে দেন, অনুপ্রবেশ প্রতিরোধে পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরা সরকার কেন্দ্রের নীতির সঙ্গে সম্পূর্ণ একমত। প্রতিটি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে দেশ থেকে বহিষ্কার করার বিষয়ে কেন্দ্র ও এই তিন রাজ্য যৌথভাবে দৃঢ়প্রতিজ্ঞ। বাংলায় দীর্ঘদিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে যে জমিজট ছিল, তাও এখন অতীত। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই কাঁটাতার বসানোর জন্য বিএসএফ-এর হাতে প্রয়োজনীয় জমি হস্তান্তর করেছে রাজ্য সরকার।প্রসঙ্গত, গত বুধবারই কেন্দ্রের নির্দেশিকা মেনে পশ্চিমবঙ্গে ‘পুশব্যাক’ আইন কার্যকর করার ঐতিহাসিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছেন, এবার থেকে কোনও বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়লে রাজ্য পুলিশ সরাসরি তাঁকে বিএসএফ-এর হাতে তুলে দেবে এবং বিএসএফ আন্তর্জাতিক প্রোটোকল মেনে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর (BGB) কাছে তাঁদের ফেরত পাঠাবে।নবান্নের এই ঘোষণার পর সীমান্ত লাগোয়া মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে নাগরিকত্ব চলে যাওয়া বা দেশছাড়ার এক ধরনের শঙ্কা তৈরি হয়েছিল। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে স্পষ্ট আশ্বস্ত করেছেন যে, সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে আসা কোনও হিন্দু বা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে স্পর্শ করা হবে না। তাঁরা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই ভারতের স্থায়ী নাগরিকত্ব পাবেন। এই ঘোষণার পরপরই দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তার ঠিক পরই অমিত শাহের এই ‘স্মার্ট বর্ডার’-এর ঘোষণা কূটনৈতিক ও রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার