Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘পলাতক পুষ্পা’ জাহাঙ্গিরের ভরাডুবি! ফাঁকা মাঠে ইতিহাস গড়ে ফলতায় একতরফা ঝড় তুলল বিজেপি

‘পলাতক পুষ্পা’ জাহাঙ্গিরের ভরাডুবি! ফাঁকা মাঠে ইতিহাস গড়ে ফলতায় একতরফা ঝড় তুলল বিজেপি
ছবি সংগৃহীত

ডায়মন্ড হারবার: ভোটের ময়দান থেকে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের সরে দাঁড়ানোর সিদ্ধান্তেই রাজনৈতিক মহলে ফিসফাস শুরু হয়েছিল। রবিবার সকালে ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের গণনা শুরু হতেই সেই জল্পনা এক্কেবারে বাস্তব রূপ নিল। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে গণনাকেন্দ্রের ছবিটা স্পষ্ট করে দিল, ফলতার ফাঁকা মাঠে এবার একতরফা গোল দিল পদ্ম শিবির। সকাল আটটায় ব্যালট বাক্স খোলার পর থেকেই যে ঝড়ের পূর্বাভাস মিলেছিল, ইভিএম গণনা শুরু হতেই তা কার্যত সুনামীতে পরিণত হয়।


প্রথম রাউন্ডের ভোটগণনা শেষ হতেই দেখা যায়, বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা এক লাফে ৯০৮৬ ভোটে এগিয়ে গিয়েছেন। যেখানে বিজেপির ঝুলিতে আসে ৯৫৩৪টি ভোট, সেখানে দ্বিতীয় স্থানে থাকা সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মি পান মাত্র ৪৪৮টি ভোট। তৃতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী আবদুর রাজ্জাক মোল্লা পান ২২৫টি ভোট এবং তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান মাত্র ২১০টি ভোট পেয়ে চতুর্থ স্থানে চলে যান। রাউন্ড যত এগিয়েছে, বিজেপির জয়ের ব্যবধান তত চওড়া হয়েছে। দ্বিতীয় রাউন্ডের শেষে দেবাংশু নিজের লিড বাড়িয়ে ১২ হাজার ৫৬৩ ভোটে পৌঁছে দেন। এই রাউন্ডে তাঁর প্রাপ্ত ভোট ছিল ১৫৮৮৩, যেখানে সিপিএম প্রার্থী পান ৩৩২০টি ভোট।


গণনার তৃতীয় রাউন্ডে বিজেপির ভোট সংখ্যা এক ধাক্কায় ২১৫৮৩-এ পৌঁছে যায়। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের থেকে দেবাংশু তখন ১৪ হাজার ২৩৭ ভোটে এগিয়ে। আর চতুর্থ রাউন্ডের গণনা শেষ হতেই ফলতার রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে যায়। বিজেপি প্রার্থী ২৫ হাজার ৪৩৮টি ভোট পেয়ে ১৪০৯৩ ভোটে এগিয়ে থেকে জয়ের দিকে কার্যত দৌড়চ্ছেন। অন্যদিকে, সিপিএম প্রার্থী ১১৩৪৫টি ভোট পেয়ে দ্বিতীয় স্থান ধরে রাখলেও, কংগ্রেস প্রার্থী ২৯৯৬টি ভোট নিয়ে তৃতীয় স্থানেই সন্তুষ্ট থাকেন। তবে সবচেয়ে বড় চমক ছিল শাসকদলের ফল। নিজেকে 'পুষ্পা' বলে দাবি করা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান মাত্র ১৪০৫টি ভোট পেয়ে চতুর্থ স্থানেই আটকে রইলেন।


এদিন সকাল থেকেই গণনাকেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন অত্যন্ত আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, দলের কর্মীদের মানসিক প্রস্তুতি তুঙ্গে ছিল এবং তাঁদের জয় ছিল স্রেফ সময়ের অপেক্ষা। গণনাকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি থাকলেও, তাৎপর্যপূর্ণভাবে তৃণমূলের কোনও এজেন্টের দেখা মেলেনি। গণনাকেন্দ্রের বাইরে তখন গেরুয়া আবির উড়িয়ে উল্লাসে মেতে উঠেছেন বিজেপি সমর্থকরা।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


‘পলাতক পুষ্পা’ জাহাঙ্গিরের ভরাডুবি! ফাঁকা মাঠে ইতিহাস গড়ে ফলতায় একতরফা ঝড় তুলল বিজেপি

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image
ডায়মন্ড হারবার: ভোটের ময়দান থেকে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের সরে দাঁড়ানোর সিদ্ধান্তেই রাজনৈতিক মহলে ফিসফাস শুরু হয়েছিল। রবিবার সকালে ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের গণনা শুরু হতেই সেই জল্পনা এক্কেবারে বাস্তব রূপ নিল। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে গণনাকেন্দ্রের ছবিটা স্পষ্ট করে দিল, ফলতার ফাঁকা মাঠে এবার একতরফা গোল দিল পদ্ম শিবির। সকাল আটটায় ব্যালট বাক্স খোলার পর থেকেই যে ঝড়ের পূর্বাভাস মিলেছিল, ইভিএম গণনা শুরু হতেই তা কার্যত সুনামীতে পরিণত হয়।প্রথম রাউন্ডের ভোটগণনা শেষ হতেই দেখা যায়, বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা এক লাফে ৯০৮৬ ভোটে এগিয়ে গিয়েছেন। যেখানে বিজেপির ঝুলিতে আসে ৯৫৩৪টি ভোট, সেখানে দ্বিতীয় স্থানে থাকা সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মি পান মাত্র ৪৪৮টি ভোট। তৃতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী আবদুর রাজ্জাক মোল্লা পান ২২৫টি ভোট এবং তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান মাত্র ২১০টি ভোট পেয়ে চতুর্থ স্থানে চলে যান। রাউন্ড যত এগিয়েছে, বিজেপির জয়ের ব্যবধান তত চওড়া হয়েছে। দ্বিতীয় রাউন্ডের শেষে দেবাংশু নিজের লিড বাড়িয়ে ১২ হাজার ৫৬৩ ভোটে পৌঁছে দেন। এই রাউন্ডে তাঁর প্রাপ্ত ভোট ছিল ১৫৮৮৩, যেখানে সিপিএম প্রার্থী পান ৩৩২০টি ভোট।গণনার তৃতীয় রাউন্ডে বিজেপির ভোট সংখ্যা এক ধাক্কায় ২১৫৮৩-এ পৌঁছে যায়। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের থেকে দেবাংশু তখন ১৪ হাজার ২৩৭ ভোটে এগিয়ে। আর চতুর্থ রাউন্ডের গণনা শেষ হতেই ফলতার রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে যায়। বিজেপি প্রার্থী ২৫ হাজার ৪৩৮টি ভোট পেয়ে ১৪০৯৩ ভোটে এগিয়ে থেকে জয়ের দিকে কার্যত দৌড়চ্ছেন। অন্যদিকে, সিপিএম প্রার্থী ১১৩৪৫টি ভোট পেয়ে দ্বিতীয় স্থান ধরে রাখলেও, কংগ্রেস প্রার্থী ২৯৯৬টি ভোট নিয়ে তৃতীয় স্থানেই সন্তুষ্ট থাকেন। তবে সবচেয়ে বড় চমক ছিল শাসকদলের ফল। নিজেকে 'পুষ্পা' বলে দাবি করা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান মাত্র ১৪০৫টি ভোট পেয়ে চতুর্থ স্থানেই আটকে রইলেন।এদিন সকাল থেকেই গণনাকেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন অত্যন্ত আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, দলের কর্মীদের মানসিক প্রস্তুতি তুঙ্গে ছিল এবং তাঁদের জয় ছিল স্রেফ সময়ের অপেক্ষা। গণনাকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি থাকলেও, তাৎপর্যপূর্ণভাবে তৃণমূলের কোনও এজেন্টের দেখা মেলেনি। গণনাকেন্দ্রের বাইরে তখন গেরুয়া আবির উড়িয়ে উল্লাসে মেতে উঠেছেন বিজেপি সমর্থকরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার