Hidden Stories (বাংলা)
সর্বশেষ

জুলাই থেকেই বাংলায় মিলবে মোদী সরকারের মেগা সুবিধা! জেনে নিন আবেদনের সহজ পদ্ধতি!

জুলাই থেকেই বাংলায় মিলবে মোদী সরকারের মেগা সুবিধা! জেনে নিন আবেদনের সহজ পদ্ধতি!
ছবি সংগৃহীত

কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছিলেন যে, এবার থেকে কেন্দ্রের সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সরাসরি পাবেন বাংলার সাধারণ মানুষ। নতুন সরকার ক্ষমতায় আসার পর নিজের সেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই রাজ্যে একাধিক কেন্দ্রীয় প্রকল্প চালুর প্রক্রিয়া যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গিয়েছে।


 প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, আগামী জুলাই মাস থেকেই বহু প্রতীক্ষিত ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের হেলথ কার্ড হাতে পেতে চলেছেন রাজ্যের কোটি কোটি উপভোক্তা। এই কার্ড থাকলে তালিকাভুক্ত যেকোনো হাসপাতালে প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ক্যাশলেস অর্থাৎ নগদহীন চিকিৎসার সুযোগ মিলবে। এর মধ্যে হাসপাতালের চিকিৎসা, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, অপারেশন এবং ওষুধের খরচ যেমন অন্তর্ভুক্ত, তেমনই হাসপাতালে ভর্তি হওয়ার আগের ৩ দিন থেকে শুরু করে ছাড়া পাওয়ার পরবর্তী ১৫ দিন পর্যন্ত যাবতীয় ওষুধ ও পরীক্ষার খরচও বহন করবে এই প্রকল্প।


 ৭০ বছরের ঊর্ধ্বের সমস্ত প্রবীণ নাগরিক এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন। এছাড়া ভূমিহীন, দিনমজুর, তফশিলি জাতি ও উপজাতি পরিবার, কাঁচা বা এক কামরার বাড়িতে বসবাসকারী এবং পরিবারে ১৬ থেকে ৫৯ বছর বয়সী কোনো উপার্জনক্ষম পুরুষ সদস্য নেই, এমন সমস্ত দুঃস্থ পরিবার এই সুবিধার যোগ্য বলে বিবেচিত হবে।


এই কার্ড পাওয়ার জন্য সাধারণ মানুষকে আর কোনো সরকারি দপ্তরে চক্কর কাটতে হবে না, ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করে সাথে সাথে ডিজিটাল কার্ড ডাউনলোড করে নেওয়া যাবে। আবেদন করার জন্য প্রথম পদ্ধতি হিসেবে উপভোক্তাকে ABHA অর্থাৎ আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্টের অফিসিয়াল ওয়েবসাইট (https://abdm.gov.in/) ভিজিট করতে হবে। সেখানে ‘Apply for ABHA Card Online’ অপশনে ক্লিক করে নিজের ১২ অঙ্কের পরিচয়পত্র বা আধার নম্বর দিয়ে প্রথমে ভেরিফাই করতে হবে। এরপর নিজের প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য পূরণ করে একটি ইউজার নেম ও পাসওয়ার্ড তৈরি করলেই অনায়াসে জেনারেট হয়ে যাবে ABHA আইডি। 


এর পর সেখান থেকেই সরাসরি ডাউনলোড করে নেওয়া যাবে কার্ডটি। এছাড়া আরও একটি বিকল্প পদ্ধতি রয়েছে, যার জন্য সরাসরি PMJAY পোর্টালে গিয়ে অথবা মোবাইলে ‘Ayushman App’ ডাউনলোড করে নিজের সচল মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে। এরপর নিজের আধার অথবা রেশন কার্ডের নম্বর নথিভুক্ত করে প্রথমে দেখে নিতে হবে যে উপভোক্তা এই প্রকল্পের যোগ্য কি না। তালিকায় নাম থাকলে আধার লিঙ্কড মোবাইলে আসা ওটিপি সাবমিট করে ই-কেওয়াইসি সম্পন্ন করলেই কেল্লাফতে। স্ক্রিনে ভেসে উঠবে আপনার নিজের আয়ুষ্মান ভারত কার্ড, যা সাথে সাথেই ডাউনলোড করে প্রিন্ট করে নেওয়া যাবে। জুলাইয়ের এই মেগা উপহারকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে।

বিষয় : modigovernment AyushmanBharat Suvendu Adhikary HEALTHCARDBENGAL ABHACARD GOVTSCHEMES

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


জুলাই থেকেই বাংলায় মিলবে মোদী সরকারের মেগা সুবিধা! জেনে নিন আবেদনের সহজ পদ্ধতি!

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image
কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছিলেন যে, এবার থেকে কেন্দ্রের সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সরাসরি পাবেন বাংলার সাধারণ মানুষ। নতুন সরকার ক্ষমতায় আসার পর নিজের সেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই রাজ্যে একাধিক কেন্দ্রীয় প্রকল্প চালুর প্রক্রিয়া যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গিয়েছে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, আগামী জুলাই মাস থেকেই বহু প্রতীক্ষিত ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের হেলথ কার্ড হাতে পেতে চলেছেন রাজ্যের কোটি কোটি উপভোক্তা। এই কার্ড থাকলে তালিকাভুক্ত যেকোনো হাসপাতালে প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ক্যাশলেস অর্থাৎ নগদহীন চিকিৎসার সুযোগ মিলবে। এর মধ্যে হাসপাতালের চিকিৎসা, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, অপারেশন এবং ওষুধের খরচ যেমন অন্তর্ভুক্ত, তেমনই হাসপাতালে ভর্তি হওয়ার আগের ৩ দিন থেকে শুরু করে ছাড়া পাওয়ার পরবর্তী ১৫ দিন পর্যন্ত যাবতীয় ওষুধ ও পরীক্ষার খরচও বহন করবে এই প্রকল্প। ৭০ বছরের ঊর্ধ্বের সমস্ত প্রবীণ নাগরিক এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন। এছাড়া ভূমিহীন, দিনমজুর, তফশিলি জাতি ও উপজাতি পরিবার, কাঁচা বা এক কামরার বাড়িতে বসবাসকারী এবং পরিবারে ১৬ থেকে ৫৯ বছর বয়সী কোনো উপার্জনক্ষম পুরুষ সদস্য নেই, এমন সমস্ত দুঃস্থ পরিবার এই সুবিধার যোগ্য বলে বিবেচিত হবে।এই কার্ড পাওয়ার জন্য সাধারণ মানুষকে আর কোনো সরকারি দপ্তরে চক্কর কাটতে হবে না, ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করে সাথে সাথে ডিজিটাল কার্ড ডাউনলোড করে নেওয়া যাবে। আবেদন করার জন্য প্রথম পদ্ধতি হিসেবে উপভোক্তাকে ABHA অর্থাৎ আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্টের অফিসিয়াল ওয়েবসাইট (https://abdm.gov.in/) ভিজিট করতে হবে। সেখানে ‘Apply for ABHA Card Online’ অপশনে ক্লিক করে নিজের ১২ অঙ্কের পরিচয়পত্র বা আধার নম্বর দিয়ে প্রথমে ভেরিফাই করতে হবে। এরপর নিজের প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য পূরণ করে একটি ইউজার নেম ও পাসওয়ার্ড তৈরি করলেই অনায়াসে জেনারেট হয়ে যাবে ABHA আইডি। এর পর সেখান থেকেই সরাসরি ডাউনলোড করে নেওয়া যাবে কার্ডটি। এছাড়া আরও একটি বিকল্প পদ্ধতি রয়েছে, যার জন্য সরাসরি PMJAY পোর্টালে গিয়ে অথবা মোবাইলে ‘Ayushman App’ ডাউনলোড করে নিজের সচল মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে। এরপর নিজের আধার অথবা রেশন কার্ডের নম্বর নথিভুক্ত করে প্রথমে দেখে নিতে হবে যে উপভোক্তা এই প্রকল্পের যোগ্য কি না। তালিকায় নাম থাকলে আধার লিঙ্কড মোবাইলে আসা ওটিপি সাবমিট করে ই-কেওয়াইসি সম্পন্ন করলেই কেল্লাফতে। স্ক্রিনে ভেসে উঠবে আপনার নিজের আয়ুষ্মান ভারত কার্ড, যা সাথে সাথেই ডাউনলোড করে প্রিন্ট করে নেওয়া যাবে। জুলাইয়ের এই মেগা উপহারকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার