Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মেসিকাণ্ডে এবার গ্রেফতারির খাঁড়া! তড়িঘড়ি আদালতের দরজায় প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, কোন ৫ ধারায় এফআইআর?

মেসিকাণ্ডে এবার গ্রেফতারির খাঁড়া! তড়িঘড়ি আদালতের দরজায় প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, কোন ৫ ধারায় এফআইআর?
FILE IMAGE

বারাসত: যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বজয়ী ফুটবলার লিওনেল মেসির সফর ঘিরে যে নজিরবিহীন বিশৃঙ্খলা ও জালিয়াতি হয়েছিল, তা নিয়ে এবার আরও বিপাকে পড়লেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বিধাননগর দক্ষিণ থানায় পাঁচটি গুরুতর ধারায় এফআইআর (FIR) দায়ের হওয়ার পর থেকেই গ্রেফতারির তীব্র আশঙ্কা করছিলেন তিনি। সেই গ্রেফতারি এড়াতে এবার মরিয়া হয়ে আদালতের দ্বারস্থ হলেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা। সোমবার বারাসত জেলা আদালতে উপস্থিত হয়ে নিজের আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানিয়েছেন তিনি, যা নিয়ে উত্তর ২৪ পরগনা-সহ গোটা রাজ্যের রাজনৈতিক ও ক্রীড়ামহলে তীব্র শোরগোল পড়ে গিয়েছে।


মেসির কলকাতা সফরের মূল আয়োজক শতদ্রু দত্তকে যুবভারতীর ওই ঘটনার পর প্রথমে পুলিশ গ্রেফতার করলেও পরে তিনি জামিনে মুক্ত হন। জেল থেকে বেরিয়েই অরূপ বিশ্বাস ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শতদ্রু। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে যে পাঁচটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে, তা অত্যন্ত মারাত্মক। 


এফআইআর-এ যুক্ত করা হয়েছে— অভিন্ন উদ্দেশ্য ৩(৫), তোলাবাজি ৩০৮(২), প্রতারণা ৩১৮(৪), অপরাধমূলক ভীতি প্রদর্শন ৩৫১(২) এবং অপরাধমূলক ষড়যন্ত্র ৬১(২) ধারা। এই আইনি পদক্ষেপের কথা নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তকে ধন্যবাদ জানিয়েছেন শতদ্রু দত্ত। অভিযোগ, মেসির মেগা অনুষ্ঠানের জন্য শতদ্রুর কাছ থেকে জোরপূর্বক প্রায় ২২ হাজার ‘কমপ্লিমেন্টারি’ বা সৌজন্যমূলক টিকিট দাবি করেছিলেন অরূপ বিশ্বাস এবং হুমকি দিয়েছিলেন যে টিকিট না দিলে অনুষ্ঠানই বাতিল করে দেওয়া হবে। পরবর্তীতে সেই কোটি কোটি টাকার টিকিট কালোবাজারি করা হয় বলে অভিযোগ।


অভিযোগের তির এখানেই শেষ নয়। শতদ্রু দত্তর দাবি, অরূপ বিশ্বাস ও তৎকালীন প্রশাসনের চরম দুর্নীতির কারণেই সাধারণ ফুটবলপ্রেমীদের স্বপ্নভঙ্গ হয়েছে। যেখানে ৩৫ হাজার দর্শক প্রায় ১৯ কোটি টাকা খরচ করে টিকিট কেটেছিলেন মেসিকে চোখের সামনে দেখার জন্য, সেখানে মন্ত্রীর প্রভাব খাটিয়ে হাজার হাজার ভুয়ো লোক অনুমতি ছাড়া মাঠে ঢুকে পড়ে। ভিড়ের চাপে আসল টিকিটধারীরা মাঠে ঢুকতেই পারেননি, উল্টে অরূপ বিশ্বাস ও তাঁর সাঙ্গপাঙ্গদের মেসির গায়ে লেপ্টে থাকতে দেখা যায়। 


এই চূড়ান্ত অরাজকতার মধ্যে ক্ষুব্ধ মেসিরা মাঠ ছাড়তে বাধ্য হন এবং আন্তর্জাতিক স্তরে কলকাতার মুখ পুড়লে তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন অরূপ। সম্প্রতি বিধানসভা নির্বাচনে রাজ্যে ব্যাপক রাজনৈতিক পরিবর্তন ঘটেছে এবং তৃণমূলকে ক্ষমতাচ্যুত করে বিজেপি সরকার গড়ার পর থেকেই এই থমকে থাকা মেসিকাণ্ডের তদন্তে গতি এসেছে। ফলে পুরনো পাপের জেরে প্রাক্তন মন্ত্রীর জেলযাত্রা এখন সময়ের অপেক্ষা কি না, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

বিষয় : WestBengalPolitics Lionel Messi bidhannagarpolice barasatcourt sportsscam

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


মেসিকাণ্ডে এবার গ্রেফতারির খাঁড়া! তড়িঘড়ি আদালতের দরজায় প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, কোন ৫ ধারায় এফআইআর?

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image
বারাসত: যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বজয়ী ফুটবলার লিওনেল মেসির সফর ঘিরে যে নজিরবিহীন বিশৃঙ্খলা ও জালিয়াতি হয়েছিল, তা নিয়ে এবার আরও বিপাকে পড়লেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বিধাননগর দক্ষিণ থানায় পাঁচটি গুরুতর ধারায় এফআইআর (FIR) দায়ের হওয়ার পর থেকেই গ্রেফতারির তীব্র আশঙ্কা করছিলেন তিনি। সেই গ্রেফতারি এড়াতে এবার মরিয়া হয়ে আদালতের দ্বারস্থ হলেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা। সোমবার বারাসত জেলা আদালতে উপস্থিত হয়ে নিজের আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানিয়েছেন তিনি, যা নিয়ে উত্তর ২৪ পরগনা-সহ গোটা রাজ্যের রাজনৈতিক ও ক্রীড়ামহলে তীব্র শোরগোল পড়ে গিয়েছে।মেসির কলকাতা সফরের মূল আয়োজক শতদ্রু দত্তকে যুবভারতীর ওই ঘটনার পর প্রথমে পুলিশ গ্রেফতার করলেও পরে তিনি জামিনে মুক্ত হন। জেল থেকে বেরিয়েই অরূপ বিশ্বাস ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শতদ্রু। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে যে পাঁচটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে, তা অত্যন্ত মারাত্মক। এফআইআর-এ যুক্ত করা হয়েছে— অভিন্ন উদ্দেশ্য ৩(৫), তোলাবাজি ৩০৮(২), প্রতারণা ৩১৮(৪), অপরাধমূলক ভীতি প্রদর্শন ৩৫১(২) এবং অপরাধমূলক ষড়যন্ত্র ৬১(২) ধারা। এই আইনি পদক্ষেপের কথা নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তকে ধন্যবাদ জানিয়েছেন শতদ্রু দত্ত। অভিযোগ, মেসির মেগা অনুষ্ঠানের জন্য শতদ্রুর কাছ থেকে জোরপূর্বক প্রায় ২২ হাজার ‘কমপ্লিমেন্টারি’ বা সৌজন্যমূলক টিকিট দাবি করেছিলেন অরূপ বিশ্বাস এবং হুমকি দিয়েছিলেন যে টিকিট না দিলে অনুষ্ঠানই বাতিল করে দেওয়া হবে। পরবর্তীতে সেই কোটি কোটি টাকার টিকিট কালোবাজারি করা হয় বলে অভিযোগ।অভিযোগের তির এখানেই শেষ নয়। শতদ্রু দত্তর দাবি, অরূপ বিশ্বাস ও তৎকালীন প্রশাসনের চরম দুর্নীতির কারণেই সাধারণ ফুটবলপ্রেমীদের স্বপ্নভঙ্গ হয়েছে। যেখানে ৩৫ হাজার দর্শক প্রায় ১৯ কোটি টাকা খরচ করে টিকিট কেটেছিলেন মেসিকে চোখের সামনে দেখার জন্য, সেখানে মন্ত্রীর প্রভাব খাটিয়ে হাজার হাজার ভুয়ো লোক অনুমতি ছাড়া মাঠে ঢুকে পড়ে। ভিড়ের চাপে আসল টিকিটধারীরা মাঠে ঢুকতেই পারেননি, উল্টে অরূপ বিশ্বাস ও তাঁর সাঙ্গপাঙ্গদের মেসির গায়ে লেপ্টে থাকতে দেখা যায়। এই চূড়ান্ত অরাজকতার মধ্যে ক্ষুব্ধ মেসিরা মাঠ ছাড়তে বাধ্য হন এবং আন্তর্জাতিক স্তরে কলকাতার মুখ পুড়লে তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন অরূপ। সম্প্রতি বিধানসভা নির্বাচনে রাজ্যে ব্যাপক রাজনৈতিক পরিবর্তন ঘটেছে এবং তৃণমূলকে ক্ষমতাচ্যুত করে বিজেপি সরকার গড়ার পর থেকেই এই থমকে থাকা মেসিকাণ্ডের তদন্তে গতি এসেছে। ফলে পুরনো পাপের জেরে প্রাক্তন মন্ত্রীর জেলযাত্রা এখন সময়ের অপেক্ষা কি না, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার