Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রেজাল্টে মারাত্মক গোলমাল, অন্যের খাতা পেল পড়ুয়ারা! সিবিএসই কেলেঙ্কারির মাঝেই এবার জরুরি তলব চেয়ারপার্সনকে

রেজাল্টে মারাত্মক গোলমাল, অন্যের খাতা পেল পড়ুয়ারা! সিবিএসই কেলেঙ্কারির মাঝেই এবার জরুরি তলব চেয়ারপার্সনকে
FILE IMAGE

নয়াদিল্লি: সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশের পর থেকেই দেশজুড়ে তীব্র ক্ষোভ ও বিতর্কের ঝড় উঠেছে। বোর্ডের নতুন অনস্ক্রিন মার্কিং সিস্টেম (OSM) নিয়ে লক্ষ লক্ষ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা যখন জালিয়াতি ও গাফিলতির অভিযোগ তুলছেন, ঠিক তখনই এই বেনজির সঙ্কটে হস্তক্ষেপ করল সংসদীয় স্থায়ী কমিটি। পরিস্থিতি খতিয়ে দেখতে এবার সিবিএসই চেয়ারপার্সন রাহুল সিং এবং কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের সচিব সঞ্জয় কুমারকে জরুরি তলব করেছে সংসদীয় কমিটি। এই হাইভোল্টেজ বৈঠকে শুধু বোর্ড কর্তারাই নন, খোদ পড়ুয়াদের প্রতিনিধিরাও উপস্থিত থেকে নিজেদের ক্ষোভ উগরে দেওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে, দেশজুড়ে তীব্র প্রতিবাদের মুখে পড়ে সিবিএসই তাদের খাতা যাচাই ও পুনর্মূল্যায়নের (Revaluation) পোর্টাল নতুন করে খুলে দিলেও, সেখানেও পড়ুয়াদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।


পরীক্ষার্থীদের অভিযোগের তালিকা শুনলে যে কারও চোখ কপালে উঠবে। কেউ কম নম্বর পাওয়ার অভিযোগ করছেন, তো কেউ দাবি করছেন নিজের রোলের জায়গায় অন্য শিক্ষার্থীর উত্তরপত্র চলে এসেছে। অনেক ছাত্রছাত্রী এমনকী বিস্ফোরক দাবি করেছেন যে, তাঁদের মূল উত্তরপত্রের বেশ কিছু পেজই উধাও করে দেওয়া হয়েছে। বহু অভিভাবক সিবিএসই-র দরবারে লিখিত অভিযোগ জানিয়েছেন যে, বোর্ডের আপলোড করা স্ক্যান উত্তরপত্র এতটাই ঝাপসা যে কিছুই বোঝা যাচ্ছে না। এর ওপর কোথাও উত্তর মূল্যায়নই করা হয়নি, আবার কোথাও নম্বর গণনায় ধরা পড়েছে মারাত্মক ভুল। এই সমস্ত ভুলের প্রতিকার পেতে ১ জুন থেকেই ৪ লক্ষেরও বেশি পরীক্ষার্থী পুনর্মূল্যায়নের আবেদন করার চেষ্টা চালাচ্ছেন, কিন্তু সোমবার দিনভর ওয়েবসাইটটি ‘আন্ডার মেইনটেন্যান্স’ দেখানোর পর মঙ্গলবার সকালে তা খুললেও পেমেন্ট গেটওয়ে বিভ্রাট ও যান্ত্রিক ত্রুটির জেরে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে।


কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিংয়ের নেতৃত্বে গঠিত এই সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মূলত দুটি প্রধান বিষয়কে স্ক্যানারে রাখা হবে। প্রথমত, সিবিএসই-র এই কোটি টাকার প্রযুক্তি-নির্ভর মূল্যায়ন ব্যবস্থা আদেও কতটা কার্যকর নাকি এটি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে, তা খতিয়ে দেখা হবে। দ্বিতীয়ত, প্রযুক্তিগত ত্রুটির কারণে শিক্ষার্থীদের স্বার্থ যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, তার জন্য পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা বা ব্যাক-আপ প্ল্যান কী রয়েছে, তার জবাব চাওয়া হবে চেয়ারপার্সনের কাছে। এর পাশাপাশি, নবম ও দশম শ্রেণিতে বোর্ডের প্রস্তাবিত ‘তিন ভাষা ফর্মুলা’ বা থ্রি-ল্যাঙ্গুয়েজ পলিসি বাস্তবায়ন নিয়ে যে নতুন বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়েও এই বৈঠকে ঝড় উঠতে চলেছে। এখন দেখার, সংসদের কড়া ধমক খেয়ে সিবিএসই লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ বাঁচাতে কী পদক্ষেপ করে।

বিষয় : educationsystem cbsecrisis studentpower

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


রেজাল্টে মারাত্মক গোলমাল, অন্যের খাতা পেল পড়ুয়ারা! সিবিএসই কেলেঙ্কারির মাঝেই এবার জরুরি তলব চেয়ারপার্সনকে

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image
নয়াদিল্লি: সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশের পর থেকেই দেশজুড়ে তীব্র ক্ষোভ ও বিতর্কের ঝড় উঠেছে। বোর্ডের নতুন অনস্ক্রিন মার্কিং সিস্টেম (OSM) নিয়ে লক্ষ লক্ষ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা যখন জালিয়াতি ও গাফিলতির অভিযোগ তুলছেন, ঠিক তখনই এই বেনজির সঙ্কটে হস্তক্ষেপ করল সংসদীয় স্থায়ী কমিটি। পরিস্থিতি খতিয়ে দেখতে এবার সিবিএসই চেয়ারপার্সন রাহুল সিং এবং কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের সচিব সঞ্জয় কুমারকে জরুরি তলব করেছে সংসদীয় কমিটি। এই হাইভোল্টেজ বৈঠকে শুধু বোর্ড কর্তারাই নন, খোদ পড়ুয়াদের প্রতিনিধিরাও উপস্থিত থেকে নিজেদের ক্ষোভ উগরে দেওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে, দেশজুড়ে তীব্র প্রতিবাদের মুখে পড়ে সিবিএসই তাদের খাতা যাচাই ও পুনর্মূল্যায়নের (Revaluation) পোর্টাল নতুন করে খুলে দিলেও, সেখানেও পড়ুয়াদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।পরীক্ষার্থীদের অভিযোগের তালিকা শুনলে যে কারও চোখ কপালে উঠবে। কেউ কম নম্বর পাওয়ার অভিযোগ করছেন, তো কেউ দাবি করছেন নিজের রোলের জায়গায় অন্য শিক্ষার্থীর উত্তরপত্র চলে এসেছে। অনেক ছাত্রছাত্রী এমনকী বিস্ফোরক দাবি করেছেন যে, তাঁদের মূল উত্তরপত্রের বেশ কিছু পেজই উধাও করে দেওয়া হয়েছে। বহু অভিভাবক সিবিএসই-র দরবারে লিখিত অভিযোগ জানিয়েছেন যে, বোর্ডের আপলোড করা স্ক্যান উত্তরপত্র এতটাই ঝাপসা যে কিছুই বোঝা যাচ্ছে না। এর ওপর কোথাও উত্তর মূল্যায়নই করা হয়নি, আবার কোথাও নম্বর গণনায় ধরা পড়েছে মারাত্মক ভুল। এই সমস্ত ভুলের প্রতিকার পেতে ১ জুন থেকেই ৪ লক্ষেরও বেশি পরীক্ষার্থী পুনর্মূল্যায়নের আবেদন করার চেষ্টা চালাচ্ছেন, কিন্তু সোমবার দিনভর ওয়েবসাইটটি ‘আন্ডার মেইনটেন্যান্স’ দেখানোর পর মঙ্গলবার সকালে তা খুললেও পেমেন্ট গেটওয়ে বিভ্রাট ও যান্ত্রিক ত্রুটির জেরে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে।কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিংয়ের নেতৃত্বে গঠিত এই সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মূলত দুটি প্রধান বিষয়কে স্ক্যানারে রাখা হবে। প্রথমত, সিবিএসই-র এই কোটি টাকার প্রযুক্তি-নির্ভর মূল্যায়ন ব্যবস্থা আদেও কতটা কার্যকর নাকি এটি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে, তা খতিয়ে দেখা হবে। দ্বিতীয়ত, প্রযুক্তিগত ত্রুটির কারণে শিক্ষার্থীদের স্বার্থ যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, তার জন্য পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা বা ব্যাক-আপ প্ল্যান কী রয়েছে, তার জবাব চাওয়া হবে চেয়ারপার্সনের কাছে। এর পাশাপাশি, নবম ও দশম শ্রেণিতে বোর্ডের প্রস্তাবিত ‘তিন ভাষা ফর্মুলা’ বা থ্রি-ল্যাঙ্গুয়েজ পলিসি বাস্তবায়ন নিয়ে যে নতুন বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়েও এই বৈঠকে ঝড় উঠতে চলেছে। এখন দেখার, সংসদের কড়া ধমক খেয়ে সিবিএসই লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ বাঁচাতে কী পদক্ষেপ করে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার