Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিদ্রোহের আগুনে পুড়ছে দল, তাও 'তাসের ঘর' সামলাতে মমতার তুরুপের তাস সেই অভিষেকই!

বিদ্রোহের আগুনে পুড়ছে দল, তাও 'তাসের ঘর' সামলাতে মমতার তুরুপের তাস সেই অভিষেকই!
ভরাডুবির পরও অভিষেকেই আস্থা মমতার। ছবি-সংগৃহীত

কলকাতা: দলের সাজানো বাগান এক লহমায় ছত্রখান। ৫৮ জন বিদ্রোহী বিধায়ক দলনেত্রীর নির্দেশ অমান্য করে বিরোধী দলনেতা হিসেবে বেছে নিয়েছেন দলেরই ‘বিদ্রোহী’ মুখ ঋতব্রতকে। একদিকে যখন সংসদে প্রবল টানাপোড়েন, অন্যদিকে তখন দলের অন্দরেই ক্ষোভের চরম বিস্ফোরণ। দলের এই নজিরবিহীন ভরাডুবি এবং টালমাটাল পরিস্থিতির মাঝেই এবার চরম চমক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক দিন আগেই ছাত্র থেকে মহিলা—তৃণমূলের সমস্ত ফ্রন্টাল অর্গানাইজেশনের সব পদ অবলুপ্ত করে দিয়েছিলেন তিনি। কিন্তু দলের সিংহভাগ বিধায়ক যখন সরাসরি আঙুল তুলছেন যুবরাজের দিকে, তাঁর 'কর্পোরেট রাজনীতি' নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন, ঠিক তখনই সমস্ত জল্পনায় জল ঢেলে ফের নিজের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরই চূড়ান্ত আস্থা রাখলেন মমতা। দলের এই চরম সংকটেও জাতীয় সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল রাখা হলো অভিষেককেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিদ্রোহীদের কড়া বার্তা দিয়ে মমতা আসলে বুঝিয়ে দিলেন, দলের ব্যাটন কার হাতে থাকবে তা তিনিই ঠিক করবেন।

তবে এবার আর একা নন, কাজের চাপ সামলাতে এবং ভারসাম্য বজায় রাখতে অভিষেককে সাহায্য করার জন্য আনা হয়েছে দুই হেভিওয়েটকে। দলের সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে দোলা সেন এবং ডেরেক ও'ব্রায়েনকে। দলের এই নতুন রূপরেখা নিয়ে মুখ খুলেছেন কুণাল ঘোষ। তাঁর কথায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাজের চাপ অনেকটাই বাড়ছে, তাই ন্যাশনাল ওয়ার্কিং কমিটি থেকে দুজনকে যুগ্ম সম্পাদক করে তাঁর সহযোগী হিসেবে আনা হলো। দলের খোলনলচে বদলে ফেলে এবার পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি করা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে। পাশাপাশি, মহিলা তৃণমূল কংগ্রেসের রাশ তুলে দেওয়া হয়েছে মালা রায়ের হাতে এবং যুব তৃণমূলের সভানেত্রী পদে বহাল থাকছেন সায়নী ঘোষ। ছাত্র পরিষদের ব্যাটন যাচ্ছে প্রিয়াঙ্কা অধিকারীর হাতে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বদলটি ঘটেছে শ্রমিক সংগঠনে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহের পর তাঁকে বহিষ্কার করে আইএনটিটিইউসি-র নতুন সভাপতি করা হয়েছে মলয় ঘটককে। এছাড়া, কেন্দ্রীয় সরকারি সংস্থায় ট্রেড ইউনিয়ন এবং হকার ইউনিয়নের দায়িত্ব সামলাবেন মদন মিত্র। দলের রাজ্য মুখপাত্র হিসেবে থাকছেন কুণাল ঘোষ এবং জাতীয় স্তরে দলের কথা বলবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও'ব্রায়েন। সব মিলিয়ে, ঝড়ের মুখে দাঁড়িয়েও নিজের চেনা ঘুঁটিতেই দল সাজিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalPolitics TrinamoolCongress KolkataNews AbhishekBanerjee PoliticalCrisis MamataBanerjee

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বিদ্রোহের আগুনে পুড়ছে দল, তাও 'তাসের ঘর' সামলাতে মমতার তুরুপের তাস সেই অভিষেকই!

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image
কলকাতা: দলের সাজানো বাগান এক লহমায় ছত্রখান। ৫৮ জন বিদ্রোহী বিধায়ক দলনেত্রীর নির্দেশ অমান্য করে বিরোধী দলনেতা হিসেবে বেছে নিয়েছেন দলেরই ‘বিদ্রোহী’ মুখ ঋতব্রতকে। একদিকে যখন সংসদে প্রবল টানাপোড়েন, অন্যদিকে তখন দলের অন্দরেই ক্ষোভের চরম বিস্ফোরণ। দলের এই নজিরবিহীন ভরাডুবি এবং টালমাটাল পরিস্থিতির মাঝেই এবার চরম চমক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক দিন আগেই ছাত্র থেকে মহিলা—তৃণমূলের সমস্ত ফ্রন্টাল অর্গানাইজেশনের সব পদ অবলুপ্ত করে দিয়েছিলেন তিনি। কিন্তু দলের সিংহভাগ বিধায়ক যখন সরাসরি আঙুল তুলছেন যুবরাজের দিকে, তাঁর 'কর্পোরেট রাজনীতি' নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন, ঠিক তখনই সমস্ত জল্পনায় জল ঢেলে ফের নিজের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরই চূড়ান্ত আস্থা রাখলেন মমতা। দলের এই চরম সংকটেও জাতীয় সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল রাখা হলো অভিষেককেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিদ্রোহীদের কড়া বার্তা দিয়ে মমতা আসলে বুঝিয়ে দিলেন, দলের ব্যাটন কার হাতে থাকবে তা তিনিই ঠিক করবেন।তবে এবার আর একা নন, কাজের চাপ সামলাতে এবং ভারসাম্য বজায় রাখতে অভিষেককে সাহায্য করার জন্য আনা হয়েছে দুই হেভিওয়েটকে। দলের সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে দোলা সেন এবং ডেরেক ও'ব্রায়েনকে। দলের এই নতুন রূপরেখা নিয়ে মুখ খুলেছেন কুণাল ঘোষ। তাঁর কথায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাজের চাপ অনেকটাই বাড়ছে, তাই ন্যাশনাল ওয়ার্কিং কমিটি থেকে দুজনকে যুগ্ম সম্পাদক করে তাঁর সহযোগী হিসেবে আনা হলো। দলের খোলনলচে বদলে ফেলে এবার পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি করা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে। পাশাপাশি, মহিলা তৃণমূল কংগ্রেসের রাশ তুলে দেওয়া হয়েছে মালা রায়ের হাতে এবং যুব তৃণমূলের সভানেত্রী পদে বহাল থাকছেন সায়নী ঘোষ। ছাত্র পরিষদের ব্যাটন যাচ্ছে প্রিয়াঙ্কা অধিকারীর হাতে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বদলটি ঘটেছে শ্রমিক সংগঠনে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহের পর তাঁকে বহিষ্কার করে আইএনটিটিইউসি-র নতুন সভাপতি করা হয়েছে মলয় ঘটককে। এছাড়া, কেন্দ্রীয় সরকারি সংস্থায় ট্রেড ইউনিয়ন এবং হকার ইউনিয়নের দায়িত্ব সামলাবেন মদন মিত্র। দলের রাজ্য মুখপাত্র হিসেবে থাকছেন কুণাল ঘোষ এবং জাতীয় স্তরে দলের কথা বলবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও'ব্রায়েন। সব মিলিয়ে, ঝড়ের মুখে দাঁড়িয়েও নিজের চেনা ঘুঁটিতেই দল সাজিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার