Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিশাখাপত্তনমের স্টিল প্লান্টে মর্মান্তিক দুর্ঘটনা, ১৬০০ ডিগ্রির গনগনে আঁচে পুড়ে মৃত ৮ শ্রমিক

বিশাখাপত্তনমের স্টিল প্লান্টে মর্মান্তিক দুর্ঘটনা, ১৬০০ ডিগ্রির গনগনে আঁচে পুড়ে মৃত ৮ শ্রমিক
ছবি সংগৃহীত

বিশাখাপত্তনম: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একটি ইস্পাত কারখানায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। সোমবার রাতে কাজ করার সময় প্রায় ১৬০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গনগনে গলিত লোহার সংস্পর্শে এসে পুড়ে ছাই হয়ে গেলেন অন্তত ৮ জন শ্রমিক। তরল লোহার সেই ভয়াবহ লেলিহান শিখার গ্রাসে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। এই ঘটনায় আরও বহু শ্রমিক গুরুতর জখম হয়েছেন, যাঁদের শরীর মারাত্মকভাবে পুড়ে গিয়েছে। অসাবধানতা নাকি প্রযুক্তিগত গলদ— ঠিক কী কারণে এই কাণ্ড ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।


কারখানা সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে যখন আর পাঁচটা দিনের মতোই শিফটের কাজ চলছিল, ঠিক তখনই ঘটে এই অঘটন। ক্রেনের বিশাল ল্যাডল বা বালতিতে করে ১৬০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফুটন্ত গলিত লোহা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু আচমকাই ক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ওপর থেকে ওই ফুটন্ত তরল লোহার স্রোত হুড়মুড় করে আছড়ে পড়ে নিচে কর্মরত শ্রমিকদের ওপর। কিছু বুঝে ওঠার আগেই ৮ জন শ্রমিক জীবন্ত দগ্ধ হন। দুর্ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে ফ্যাক্টরির আপদকালীন দল। তাঁরাই গুরুতর দগ্ধ অবস্থায় বাকি শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। কারখানার আধিকারিকদের মতে, প্রযুক্তিগত ত্রুটি নাকি নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি— কোন কারণে এই বিপর্যয়, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।


এই ভয়াবহ শিল্প দুর্ঘটনার খবর পেয়েই গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি তৎক্ষণাৎ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, বিশাখাপত্তনমের জেলাশাসক ও পুলিশ প্রধানকে ফোন করে উদ্ধারকাজের খোঁজখবর নেন এবং আহতদের চিকিৎসায় যাতে বিন্দুমাত্র খামতি না থাকে, তার কড়া নির্দেশ দিয়েছেন। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সোশ্যাল মিডিয়ায় মৃতদের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে।

বিষয় : vishakhapatnam vizagsteelplant steelplantaccident

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বিশাখাপত্তনমের স্টিল প্লান্টে মর্মান্তিক দুর্ঘটনা, ১৬০০ ডিগ্রির গনগনে আঁচে পুড়ে মৃত ৮ শ্রমিক

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image
বিশাখাপত্তনম: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একটি ইস্পাত কারখানায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। সোমবার রাতে কাজ করার সময় প্রায় ১৬০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গনগনে গলিত লোহার সংস্পর্শে এসে পুড়ে ছাই হয়ে গেলেন অন্তত ৮ জন শ্রমিক। তরল লোহার সেই ভয়াবহ লেলিহান শিখার গ্রাসে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। এই ঘটনায় আরও বহু শ্রমিক গুরুতর জখম হয়েছেন, যাঁদের শরীর মারাত্মকভাবে পুড়ে গিয়েছে। অসাবধানতা নাকি প্রযুক্তিগত গলদ— ঠিক কী কারণে এই কাণ্ড ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।কারখানা সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে যখন আর পাঁচটা দিনের মতোই শিফটের কাজ চলছিল, ঠিক তখনই ঘটে এই অঘটন। ক্রেনের বিশাল ল্যাডল বা বালতিতে করে ১৬০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফুটন্ত গলিত লোহা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু আচমকাই ক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ওপর থেকে ওই ফুটন্ত তরল লোহার স্রোত হুড়মুড় করে আছড়ে পড়ে নিচে কর্মরত শ্রমিকদের ওপর। কিছু বুঝে ওঠার আগেই ৮ জন শ্রমিক জীবন্ত দগ্ধ হন। দুর্ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে ফ্যাক্টরির আপদকালীন দল। তাঁরাই গুরুতর দগ্ধ অবস্থায় বাকি শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। কারখানার আধিকারিকদের মতে, প্রযুক্তিগত ত্রুটি নাকি নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি— কোন কারণে এই বিপর্যয়, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।এই ভয়াবহ শিল্প দুর্ঘটনার খবর পেয়েই গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি তৎক্ষণাৎ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, বিশাখাপত্তনমের জেলাশাসক ও পুলিশ প্রধানকে ফোন করে উদ্ধারকাজের খোঁজখবর নেন এবং আহতদের চিকিৎসায় যাতে বিন্দুমাত্র খামতি না থাকে, তার কড়া নির্দেশ দিয়েছেন। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সোশ্যাল মিডিয়ায় মৃতদের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার