কোলাঘাট: রাজ্যের রাজনৈতিক সমীকরণ যে কত দ্রুত বদলাচ্ছে, তার আরও এক জ্বলন্ত প্রমাণ মিলল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। সেখানে আয়োজিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাইপ্রোফাইল প্রশাসনিক বৈঠকে হঠাৎই দেখা গেল তৃণমূলের 'বেসুরো' ও বিদ্রোহী শিবিরের চেনা মুখদের। কোলাঘাটের বলাকা মঞ্চে আয়োজিত এই মেগা বৈঠকে ডাক পেয়েছিলেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম— এই তিন জেলার বিরোধী দলের বিধায়ক ও সাংসদরাও। আর সেই ডাকে সাড়া দিয়েই মঙ্গলবার সকালে হাজির হলেন মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া এবং কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহা। তৃণমূলের অন্দরে বিদ্রোহী বলে পরিচিত এই দুই হেভিওয়েট নেত্রীর শুভেন্দুর বৈঠকে উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতির অন্দরে শুরু হয়েছে তীব্র জল্পনা।
https://www.facebook.com/reel/1520062716520199/?s=fb_shorts_profile&stack_idx=0
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কোলাঘাটের বলাকা মঞ্চে আয়োজিত এই বৈঠকটি তিন জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে উপস্থিত রয়েছেন তিন জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক (এসডিও), ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) এবং বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি মজবুত করা এবং সরকারি উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখার লক্ষ্যে বৈঠকে হাজির হয়েছেন তিন জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, আইসি এবং ওসিরাও। বিভিন্ন দলের জনপ্রতিনিধিদের সঙ্গে প্রশাসনিক কর্তাদের এই মেলবন্ধন প্রশাসনিক কাজের গতি বাড়াতে বড় ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।
নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বৈঠক থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও জনমুখী পরিষেবা সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার ব্যাপারে কড়া বার্তা দিতে পারেন। একই সঙ্গে তিন জেলার অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক সমন্বয় এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। তিন জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কেও মুখ্যমন্ত্রী বড় কোনও নির্দেশ দিতে পারেন বলে মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ। তবে সমস্ত প্রশাসনিক আলোচনার ঊর্ধ্বে উঠে জুন মালিয়া ও শিউলি সাহাদের মতো তৃণমূলের ‘বিদ্রোহী’দের এই বৈঠকে উপস্থিতিই এখন রাজনৈতিক মহলে সবচেয়ে বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন