Hidden Stories (বাংলা)
সর্বশেষ

জল জমার সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগী হাওড়া পুরসভা, ধাপে ধাপে সরানো হবে শহরের খাটাল

জল জমার সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগী হাওড়া পুরসভা, ধাপে ধাপে সরানো হবে শহরের খাটাল
ছবি সংগৃহীত

বর্ষার মরসুমের আগে জলজটের সমস্যা মোকাবিলায় বড় সিদ্ধান্ত নিল হাওড়া পুরসভা। শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা খাটালগুলি ধাপে ধাপে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পুর প্রশাসনের দাবি, খাটাল থেকে নির্গত গোবর ও অন্যান্য বর্জ্য নিকাশি নালায় জমে ড্রেনেজ ব্যবস্থাকে ব্যাহত করছে। ফলে সামান্য বৃষ্টিতেই বহু এলাকায় জল দাঁড়িয়ে যাচ্ছে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রথমে একটি বিস্তারিত সমীক্ষার মাধ্যমে শহরের সমস্ত খাটাল চিহ্নিত করা হবে। কোথায় কতগুলি খাটাল রয়েছে এবং সেগুলির প্রভাব কতটা, তা খতিয়ে দেখার পর সংশ্লিষ্ট মালিকদের নোটিস পাঠানো হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে খাটাল না সরালে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হতে পারে।


পুর প্রশাসনের মতে, দীর্ঘদিন ধরেই খাটাল সংলগ্ন এলাকাগুলিতে নিকাশি ব্যবস্থা নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। ড্রেনে বর্জ্য জমে যাওয়ায় জল নিষ্কাশন বাধাপ্রাপ্ত হচ্ছে, যা বর্ষাকালে আরও ভয়াবহ আকার নিচ্ছে। এর জেরে সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে মতভেদও রয়েছে। এলাকার বহু বাসিন্দা পুরসভার উদ্যোগকে স্বাগত জানালেও খাটাল মালিকদের একাংশের দাবি, জলজটের জন্য শুধুমাত্র খাটালকে দায়ী করা ঠিক নয়। তাঁদের মতে, গোবরের নানা ব্যবহার রয়েছে এবং নিকাশি সমস্যার পিছনে আরও একাধিক কারণ কাজ করছে।


সব দিক বিবেচনা করেই এবার সমীক্ষা ও পরবর্তী প্রশাসনিক পদক্ষেপের পথে হাঁটতে চলেছে হাওড়া পুরসভা। শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নতি এবং জলজট নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত কতটা কার্যকর হয়, সেদিকেই এখন নজর নাগরিকদের।

বিষয় : HowrahNews #HowrahMunicipality

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


জল জমার সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগী হাওড়া পুরসভা, ধাপে ধাপে সরানো হবে শহরের খাটাল

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image
বর্ষার মরসুমের আগে জলজটের সমস্যা মোকাবিলায় বড় সিদ্ধান্ত নিল হাওড়া পুরসভা। শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা খাটালগুলি ধাপে ধাপে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পুর প্রশাসনের দাবি, খাটাল থেকে নির্গত গোবর ও অন্যান্য বর্জ্য নিকাশি নালায় জমে ড্রেনেজ ব্যবস্থাকে ব্যাহত করছে। ফলে সামান্য বৃষ্টিতেই বহু এলাকায় জল দাঁড়িয়ে যাচ্ছে।পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রথমে একটি বিস্তারিত সমীক্ষার মাধ্যমে শহরের সমস্ত খাটাল চিহ্নিত করা হবে। কোথায় কতগুলি খাটাল রয়েছে এবং সেগুলির প্রভাব কতটা, তা খতিয়ে দেখার পর সংশ্লিষ্ট মালিকদের নোটিস পাঠানো হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে খাটাল না সরালে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হতে পারে।পুর প্রশাসনের মতে, দীর্ঘদিন ধরেই খাটাল সংলগ্ন এলাকাগুলিতে নিকাশি ব্যবস্থা নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। ড্রেনে বর্জ্য জমে যাওয়ায় জল নিষ্কাশন বাধাপ্রাপ্ত হচ্ছে, যা বর্ষাকালে আরও ভয়াবহ আকার নিচ্ছে। এর জেরে সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে মতভেদও রয়েছে। এলাকার বহু বাসিন্দা পুরসভার উদ্যোগকে স্বাগত জানালেও খাটাল মালিকদের একাংশের দাবি, জলজটের জন্য শুধুমাত্র খাটালকে দায়ী করা ঠিক নয়। তাঁদের মতে, গোবরের নানা ব্যবহার রয়েছে এবং নিকাশি সমস্যার পিছনে আরও একাধিক কারণ কাজ করছে।সব দিক বিবেচনা করেই এবার সমীক্ষা ও পরবর্তী প্রশাসনিক পদক্ষেপের পথে হাঁটতে চলেছে হাওড়া পুরসভা। শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নতি এবং জলজট নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত কতটা কার্যকর হয়, সেদিকেই এখন নজর নাগরিকদের।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার