পূর্ব বর্ধমানের গুসকরা এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে তালাবন্ধ ঘর থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি ছাপ দেওয়া ত্রিপল, স্কুলের পোশাক, লুঙ্গি-সহ বিভিন্ন সামগ্রী উদ্ধারের পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। পাশাপাশি, ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুসকরা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি সমবায় সমিতির ভবনের একটি দীর্ঘদিনের তালাবন্ধ ঘরে সরকারি ত্রাণসামগ্রী মজুত রয়েছে বলে খবর পেয়ে সেখানে পৌঁছন বিজেপি কর্মীরা। তাঁদের দাবি, তালা ভেঙে ঘরে ঢুকে বিপুল পরিমাণ সরকারি ত্রিপল ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। ঘটনায় এলাকায় ভিড় জমে যায় এবং পরে পুলিশ পৌঁছে উদ্ধার হওয়া সামগ্রীর দায়িত্ব নেয়।
কলকাতায় ফিরলেন সায়নী ঘোষ, বিমানবন্দরেই মুখ লুকোলেন সাংস
অন্যদিকে, দুর্গাপুরের স্টিল টাউনশিপের আনন্দবিহার এলাকার একটি বন্ধ ঘর থেকেও প্রচুর ত্রাণসামগ্রী উদ্ধার হয়েছে। বিজেপির দাবি, উদ্ধার হওয়া বহু সামগ্রীর উপর রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রদীপ মজুমদারের ছবি লাগানো ছিল। যদিও প্রদীপ মজুমদার জানিয়েছেন, ওই সামগ্রীর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই এবং কীভাবে সেগুলি সেখানে মজুত ছিল, সে বিষয়েও তিনি অবগত নন।
ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি সামগ্রী দীর্ঘদিন ধরে গোপনে মজুত করে রাখা হয়েছিল। যদিও তৃণমূল সেই অভিযোগ খারিজ করে বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। এখন প্রশাসনের তদন্তেই সামনে আসবে, উদ্ধার হওয়া সামগ্রীর উৎস কী এবং কেন এতদিন ধরে সেগুলি তালাবন্ধ ঘরে রাখা হয়েছিল।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন