কলকাতাঃ ‘বিগ বস বাংলা’র ঘরে প্রতি মুহূর্তে বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ। খনও টাস্ক ঘিরে বচসা, কখনও বন্ধুত্বে ফাটল, আবার কখনও প্রতিযোগীদের আচরণ নিয়ে চর্চা। এরই মধ্যে পরপর ঘর ছেড়েছেন অনুষ্কা ঘোষ ও ঝিলম গুপ্ত। দুই প্রতিযোগীর বিদায়ের পর এবার শোয়ে আসছে নতুন চমক, টেলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, একসঙ্গে দুই ওয়াইল্ড কার্ড প্রতিযোগী প্রবেশ করতে পারেন ‘বিগ বস বাংলা’র ঘরে।
সূত্রের খবর, এবার প্রতিযোগী হিসেবে দেখা যেতে পারে ‘বাহামণি’ খ্যাত অভিনেত্রী রণিতা দাসকে। তবে চমক এখানেই শেষ নয়। তাঁর সঙ্গেই নাকি ঘরে প্রবেশ করতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস, যিনি দর্শকের কাছে ‘মন্টু পাইলট’ নামে বেশি পরিচিত। যদিও এই দুই তারকার প্রবেশের বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। শোয়ের শুরু থেকেই সৌরভের নাম নিয়ে আলোচনা চলছিল। কিন্তু প্রিমিয়ারে তাঁকে দেখা না যাওয়ায় আশাহত হয়েছিলেন অনুরাগীদের একাংশ। সেপ্টেম্বর মাসেও ওয়াইল্ড কার্ড হিসেবে তাঁর প্রবেশ নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। এ বার ফের সেই আলোচনা নতুন করে মাথাচাড়া দিয়েছে।
কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে রণিতা মজার ছলে বলেছিলেন, “আমি বিগ বসের ঘরে গেলে সেখানকার দরজা ধরে এমন কান্নাকাটি জুড়ে দেব যে ঘরের লোক নিজেরাই অতিষ্ঠ হয়ে আমাকে বের করে দিতে বাধ্য হবে!” তাঁর সেই মন্তব্যের পর থেকেই জল্পনা আরও বেড়েছে। তবে এবার সত্যিই তিনি প্রতিযোগী হিসেবে আসছেন কি না, তা জানতে মুখিয়ে রয়েছে দর্শকমহল।
বিষয় : Big Boss Bangla

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন