Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Big Boss Bangla: সৃজলাকে ঘিরে দুর্নিবারকে নিয়ে তুঙ্গে চর্চা! ‘তৃতীয়া’ বলে কাকে খোঁচা দিলেন বং গাই?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬
 Big Boss Bangla: সৃজলাকে ঘিরে দুর্নিবারকে নিয়ে তুঙ্গে চর্চা! ‘তৃতীয়া’ বলে কাকে খোঁচা দিলেন বং গাই?
দুর্নিবারকে খোঁচা কিরণ দত্তের। সংগৃহীত ছবি

‘বিগ বস বাংলা’র ঘরে প্রতিনিয়ত বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ। রাজবীর-নন্দিনীর পর এবার আলোচনার কেন্দ্রে দুর্নিবার সাহা ও সৃজলা গুহর বন্ধুত্ব। গায়ক নাকি আড়ালে সৃজলাকে বলেছেন, ‘আই লাইক ইউ’! সৃজলা এমনই দাবি করেছে। আর সেই কথা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নানা জল্পনা। এর মধ্যেই দুর্নিবারের ব্যক্তিগত জীবন নিয়ে রসিকতা করতে ছাড়লেন না বং গাই কিরণ দত্ত।




সোমবার রাতে সুইমিং পুলের ধারে বসে গল্প করছিলেন দুর্নিবার, সোনামণি, নন্দিনী, নিরঞ্জন-সহ বিগ বসের ঘরের কয়েক জন প্রতিযোগী। কথার মাঝেই সোনামণি দুর্নিবার সম্পর্কে প্রকাশ্যে আনেন একটি কথা। সোনামণির বক্তব্য অনুযায়ী, সৃজলা নাকি তাঁকে জানিয়েছেন, দুর্নিবার তাঁকে ‘আই লাইক ইউ’ বলেছেন। এমনকি সৃজলার দাবি, কথাটি বলার সময় গায়ক মাইক সরিয়ে রেখেছিলেন। বিগ বসের ঘরে সৃজলার সঙ্গে জীতুর সমীকরণ নিয়েও দর্শকদের বেশ কৌতূহল রয়েছে। তার উপর দুর্নিবারের এই কথিত মন্তব্যের দাবি সামনে আসায় নতুন করে নানা প্রশ্ন উঠছে। তবে গায়ক সত্যিই এমন কোনও কথা বলেছেন কি না, তার কোনও প্রমাণ মেলেনি। 



তবে এই জল্পনার মাঝেই দুর্নিবারকে নিয়ে রসিকতা করলেন কিরণ দত্ত। ফেসবুকে দুর্নিবারের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘তৃতীয়ার শুভেচ্ছা সবাইকে।’ কিরণের এই শব্দচয়ন ঘিরেই হাসাহাসি শুরু হয়েছে নেটপাড়ায়। কারণ, এর আগে দুর্নিবারের ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয়নি। মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিচ্ছেদের পর ঐন্দ্রিলা সেনকে বিয়ে করেন গায়ক। তবে এবার বিগ বসের ঘরে সৃজলাকে ঘিরে নতুন দাবি সামনে আসতেই সেই অতীত টেনে কিরণের রসিকতা দর্শকদের নজর কেড়েছে। 

বিষয় : Big Boss Bangla Kiran Dutta Durnibar

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬


Big Boss Bangla: সৃজলাকে ঘিরে দুর্নিবারকে নিয়ে তুঙ্গে চর্চা! ‘তৃতীয়া’ বলে কাকে খোঁচা দিলেন বং গাই?

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image
‘বিগ বস বাংলা’র ঘরে প্রতিনিয়ত বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ। রাজবীর-নন্দিনীর পর এবার আলোচনার কেন্দ্রে দুর্নিবার সাহা ও সৃজলা গুহর বন্ধুত্ব। গায়ক নাকি আড়ালে সৃজলাকে বলেছেন, ‘আই লাইক ইউ’! সৃজলা এমনই দাবি করেছে। আর সেই কথা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নানা জল্পনা। এর মধ্যেই দুর্নিবারের ব্যক্তিগত জীবন নিয়ে রসিকতা করতে ছাড়লেন না বং গাই কিরণ দত্ত।সোমবার রাতে সুইমিং পুলের ধারে বসে গল্প করছিলেন দুর্নিবার, সোনামণি, নন্দিনী, নিরঞ্জন-সহ বিগ বসের ঘরের কয়েক জন প্রতিযোগী। কথার মাঝেই সোনামণি দুর্নিবার সম্পর্কে প্রকাশ্যে আনেন একটি কথা। সোনামণির বক্তব্য অনুযায়ী, সৃজলা নাকি তাঁকে জানিয়েছেন, দুর্নিবার তাঁকে ‘আই লাইক ইউ’ বলেছেন। এমনকি সৃজলার দাবি, কথাটি বলার সময় গায়ক মাইক সরিয়ে রেখেছিলেন। বিগ বসের ঘরে সৃজলার সঙ্গে জীতুর সমীকরণ নিয়েও দর্শকদের বেশ কৌতূহল রয়েছে। তার উপর দুর্নিবারের এই কথিত মন্তব্যের দাবি সামনে আসায় নতুন করে নানা প্রশ্ন উঠছে। তবে গায়ক সত্যিই এমন কোনও কথা বলেছেন কি না, তার কোনও প্রমাণ মেলেনি। তবে এই জল্পনার মাঝেই দুর্নিবারকে নিয়ে রসিকতা করলেন কিরণ দত্ত। ফেসবুকে দুর্নিবারের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘তৃতীয়ার শুভেচ্ছা সবাইকে।’ কিরণের এই শব্দচয়ন ঘিরেই হাসাহাসি শুরু হয়েছে নেটপাড়ায়। কারণ, এর আগে দুর্নিবারের ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয়নি। মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিচ্ছেদের পর ঐন্দ্রিলা সেনকে বিয়ে করেন গায়ক। তবে এবার বিগ বসের ঘরে সৃজলাকে ঘিরে নতুন দাবি সামনে আসতেই সেই অতীত টেনে কিরণের রসিকতা দর্শকদের নজর কেড়েছে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত