Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Asian Games: মাত্র ৫ ওভারেই বাজিমাত, জাপানকে হারিয়ে এশিয়াডে দাপুটে সূচনা ভারতের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
Asian Games: মাত্র ৫ ওভারেই বাজিমাত, জাপানকে হারিয়ে এশিয়াডে দাপুটে সূচনা ভারতের
ছবিঃ সংগৃহীত

৫৮ রান তাড়া করতে নেমে একটা দল পাওয়ার প্লে-ও শেষ করতে পারল না। ম্যাচ শেষ হয়ে গেল মাত্র পাঁচ ওভারের মধ্যেই। শুক্রবার সকালে কোরোগি স্পোর্টস পার্কে জাপানের বিরুদ্ধে এমনই জয় তুলে নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল ভারতীয় মহিলা ক্রিকেট দল।


টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক হরমনপ্রীত কউর। টি-২০ ক্রমতালিকায় ৩৯ নম্বরে ছিল জাপান। শুরুটা অবশ্য খারাপ করেনি জাপান। ওপেনিং জুটিতে উঠে আসে ২৪ রান। আয়াকা কাতো স্ট্যাফোর্ড করেন দলের সর্বোচ্চ ২৫ রান, হারুনা ইওয়াসাকির ব্যাট থেকে আসে ১০ রান। কিন্তু ওপেনারদের পর আর কোনও ব্যাটারই ভারতীয় স্পিনের সামনে দাঁড়াতে পারেননি। শ্রী চরণী ও শেফালি ভার্মার সামনে একের পর এক উইকেট হারাতে থাকে জাপান। ২০ ওভার পর্যন্ত টিকে থাকার শতচেষ্টা করলেও শেষ পর্যন্ত ইনিংসের শেষ ওভারের একটি বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় তারা। স্কোরবোর্ডে তখন মাত্র ৫৭ রান।


ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল শ্রী চরণী। চার ওভারে মাত্র ১০ রান দিয়ে চারটি উইকেট পেয়েছেন তিনি। শেফালি পান দু’টি উইকেট। শ্রেয়াঙ্কা পাটিল এবং দীপ্তি শর্মার ঝুলিতে গেছে একটি করে উইকেট। এরপর রান তাড়া করতে নামে ভারত। মাত্র ১৫ বলেই ৪০ রান করে ম্যাচের ছবিটাই বদলে দেন শেফালি ভার্মা। শেষ দিকে রিচা ঘোষের ছয় বলে ১২ রানের ছোট্ট ক্যামিওয়েই জয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে ভারত। মাত্র পাঁচ ওভারে ৫৮ রান তুলে কোয়ার্টার ফাইনাল জিতে নেয় হরমনপ্রীত কউরের দল।

বিষয় : Cricket Asian Games

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬


Asian Games: মাত্র ৫ ওভারেই বাজিমাত, জাপানকে হারিয়ে এশিয়াডে দাপুটে সূচনা ভারতের

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
৫৮ রান তাড়া করতে নেমে একটা দল পাওয়ার প্লে-ও শেষ করতে পারল না। ম্যাচ শেষ হয়ে গেল মাত্র পাঁচ ওভারের মধ্যেই। শুক্রবার সকালে কোরোগি স্পোর্টস পার্কে জাপানের বিরুদ্ধে এমনই জয় তুলে নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল ভারতীয় মহিলা ক্রিকেট দল।টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক হরমনপ্রীত কউর। টি-২০ ক্রমতালিকায় ৩৯ নম্বরে ছিল জাপান। শুরুটা অবশ্য খারাপ করেনি জাপান। ওপেনিং জুটিতে উঠে আসে ২৪ রান। আয়াকা কাতো স্ট্যাফোর্ড করেন দলের সর্বোচ্চ ২৫ রান, হারুনা ইওয়াসাকির ব্যাট থেকে আসে ১০ রান। কিন্তু ওপেনারদের পর আর কোনও ব্যাটারই ভারতীয় স্পিনের সামনে দাঁড়াতে পারেননি। শ্রী চরণী ও শেফালি ভার্মার সামনে একের পর এক উইকেট হারাতে থাকে জাপান। ২০ ওভার পর্যন্ত টিকে থাকার শতচেষ্টা করলেও শেষ পর্যন্ত ইনিংসের শেষ ওভারের একটি বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় তারা। স্কোরবোর্ডে তখন মাত্র ৫৭ রান।ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল শ্রী চরণী। চার ওভারে মাত্র ১০ রান দিয়ে চারটি উইকেট পেয়েছেন তিনি। শেফালি পান দু’টি উইকেট। শ্রেয়াঙ্কা পাটিল এবং দীপ্তি শর্মার ঝুলিতে গেছে একটি করে উইকেট। এরপর রান তাড়া করতে নামে ভারত। মাত্র ১৫ বলেই ৪০ রান করে ম্যাচের ছবিটাই বদলে দেন শেফালি ভার্মা। শেষ দিকে রিচা ঘোষের ছয় বলে ১২ রানের ছোট্ট ক্যামিওয়েই জয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে ভারত। মাত্র পাঁচ ওভারে ৫৮ রান তুলে কোয়ার্টার ফাইনাল জিতে নেয় হরমনপ্রীত কউরের দল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত