Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Durga Puja 2026: বৃষ্টির চোখরাঙানি উপেক্ষা করে চতুর্থীতেই মণ্ডপে জনজোয়ার, ভিড় সামলাতে বাড়তি সতর্ক লালবাজার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬
Durga Puja 2026: বৃষ্টির চোখরাঙানি উপেক্ষা করে চতুর্থীতেই মণ্ডপে জনজোয়ার, ভিড় সামলাতে বাড়তি সতর্ক লালবাজার
লেবুতলায় চতুর্থীর আলো। সংগৃহীত ছবি

কলকাতাঃ পুজোয় কি বৃষ্টি হবে? এই প্রশ্নই সকলের মনে ঘুরপাক খাচ্ছিল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চতুর্থীর দিনই বদলে গেল আবহাওয়ার ছবি। সকালে চড়া রোদ উঠলেও বেলা বাড়তেই আকাশের মুখ ভার। দক্ষিণ কলকাতায় বৃষ্টি দিয়ে শুরু, দুপুরে ভিজল মধ্য কলকাতা। আবার বিকেল গড়াতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সাক্ষী থাকল শহরতলি। কোথাও হালকা, কোথাও তুলনামুলকভাবে ভারী বৃষ্টি চলে। তবে সন্ধ্যা নামতেই ছবিটা যেন অনেকটাই বদলে গেল। মণ্ডপে মণ্ডপে আলো জ্বলতেই বৃষ্টির কথা ভুলে পুজোর আনন্দে মেতে উঠলেন শহরবাসী।


বৃষ্টির জেরে দিনের একটা বড় সময় আবহাওয়া ছিল অস্বস্তিকর। কোথাও ছাতা মাথায় দিয়ে, কোথাও আবার বৃষ্টি থামার অপেক্ষায় সময় কাটিয়েছেন ঠাকুর দেখতে বেরনো মানুষজন। তবে সন্ধ্যার পর আলোর রোশনাই, ঢাকের আওয়াজ আর উৎসবের আমেজে ফের জমে উঠল শহর। বৃষ্টির চোখরাঙানি উপেক্ষা করে প্যান্ডেল হপিংয়ের উৎসাহে বিশেষ ভাটা পড়েনি। আবহাওয়ার খামখেয়ালিপনাকে সঙ্গী করেই চতুর্থীর সন্ধ্যায় ঠাকুর দেখার ভিড়ে শামিল হয়েছেন বহু মানুষ। 


উত্তর থেকে দক্ষিণ, মণ্ডপে মণ্ডপে জনস্রোত। কোথাও লম্বা লাইন, আবার কোথাও দুর্গা প্রতিমা দর্শনের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। কলকাতা জুড়ে এমনই ছবি উঠে আসছে। তাই মানুষের ভিড় সামলাতে বুধবার থেকেই রাস্তায় থাকছে লালবাজার। আইন ও শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা জোরদার করতে রাস্তায় নামল ১২ হাজার পুলিশ ও ২০ হাজার অস্থায়ী হোমগার্ড। এছাড়াও ট্রাফিক ব‌্যবস্থা সামলাতে রাস্তায় থাকছে ৬ হাজার ট্রাফিক পুলিশ ও ৬ হাজার ট্রাফিকের জন‌্য নিযুক্ত অস্থায়ী হোমগার্ড। পুজোর শুরু থেকেই কলকাতা ও শহরতলির একাধিক রাস্তায় যানজটের অভিযোগ উঠছে। বিশেষ করে অফিসের ব্যস্ত সময়ে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণেই রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে। শহরের পাশাপাশি যানবাহনের চাপ বাড়ছে মা ফ্লাইওভারেও। ট্রাফিকের সমস্যা মেটাতে বিভিন্ন স্তরে আলোচনা চলছে বলেও জানিয়েছে পুলিশ প্রশাসন।

সব মিলিয়ে, বৃষ্টি উপেক্ষা করে প্রতিমা দর্শনের উন্মাদনায় মেতে উঠেছে কলকাতাবাসী। মণ্ডপে মণ্ডপে বাড়ছে দর্শনার্থীদের ভিড়, আর সেই ভিড় সামলাতেই বাড়তি সতর্ক লালবাজার। পুজোর বাকি দিনগুলিতে জনসমাগম আরও বাড়ার আশঙ্কা থাকায় নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখাই এখন কলকাতা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।

বিষয় : Durga Puja 2026

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬


Durga Puja 2026: বৃষ্টির চোখরাঙানি উপেক্ষা করে চতুর্থীতেই মণ্ডপে জনজোয়ার, ভিড় সামলাতে বাড়তি সতর্ক লালবাজার

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image
কলকাতাঃ পুজোয় কি বৃষ্টি হবে? এই প্রশ্নই সকলের মনে ঘুরপাক খাচ্ছিল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চতুর্থীর দিনই বদলে গেল আবহাওয়ার ছবি। সকালে চড়া রোদ উঠলেও বেলা বাড়তেই আকাশের মুখ ভার। দক্ষিণ কলকাতায় বৃষ্টি দিয়ে শুরু, দুপুরে ভিজল মধ্য কলকাতা। আবার বিকেল গড়াতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সাক্ষী থাকল শহরতলি। কোথাও হালকা, কোথাও তুলনামুলকভাবে ভারী বৃষ্টি চলে। তবে সন্ধ্যা নামতেই ছবিটা যেন অনেকটাই বদলে গেল। মণ্ডপে মণ্ডপে আলো জ্বলতেই বৃষ্টির কথা ভুলে পুজোর আনন্দে মেতে উঠলেন শহরবাসী।বৃষ্টির জেরে দিনের একটা বড় সময় আবহাওয়া ছিল অস্বস্তিকর। কোথাও ছাতা মাথায় দিয়ে, কোথাও আবার বৃষ্টি থামার অপেক্ষায় সময় কাটিয়েছেন ঠাকুর দেখতে বেরনো মানুষজন। তবে সন্ধ্যার পর আলোর রোশনাই, ঢাকের আওয়াজ আর উৎসবের আমেজে ফের জমে উঠল শহর। বৃষ্টির চোখরাঙানি উপেক্ষা করে প্যান্ডেল হপিংয়ের উৎসাহে বিশেষ ভাটা পড়েনি। আবহাওয়ার খামখেয়ালিপনাকে সঙ্গী করেই চতুর্থীর সন্ধ্যায় ঠাকুর দেখার ভিড়ে শামিল হয়েছেন বহু মানুষ। উত্তর থেকে দক্ষিণ, মণ্ডপে মণ্ডপে জনস্রোত। কোথাও লম্বা লাইন, আবার কোথাও দুর্গা প্রতিমা দর্শনের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। কলকাতা জুড়ে এমনই ছবি উঠে আসছে। তাই মানুষের ভিড় সামলাতে বুধবার থেকেই রাস্তায় থাকছে লালবাজার। আইন ও শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা জোরদার করতে রাস্তায় নামল ১২ হাজার পুলিশ ও ২০ হাজার অস্থায়ী হোমগার্ড। এছাড়াও ট্রাফিক ব‌্যবস্থা সামলাতে রাস্তায় থাকছে ৬ হাজার ট্রাফিক পুলিশ ও ৬ হাজার ট্রাফিকের জন‌্য নিযুক্ত অস্থায়ী হোমগার্ড। পুজোর শুরু থেকেই কলকাতা ও শহরতলির একাধিক রাস্তায় যানজটের অভিযোগ উঠছে। বিশেষ করে অফিসের ব্যস্ত সময়ে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণেই রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে। শহরের পাশাপাশি যানবাহনের চাপ বাড়ছে মা ফ্লাইওভারেও। ট্রাফিকের সমস্যা মেটাতে বিভিন্ন স্তরে আলোচনা চলছে বলেও জানিয়েছে পুলিশ প্রশাসন।সব মিলিয়ে, বৃষ্টি উপেক্ষা করে প্রতিমা দর্শনের উন্মাদনায় মেতে উঠেছে কলকাতাবাসী। মণ্ডপে মণ্ডপে বাড়ছে দর্শনার্থীদের ভিড়, আর সেই ভিড় সামলাতেই বাড়তি সতর্ক লালবাজার। পুজোর বাকি দিনগুলিতে জনসমাগম আরও বাড়ার আশঙ্কা থাকায় নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখাই এখন কলকাতা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত