Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Kolkata High Court:আদালতে এন্ট্রি মানেই নো সিগারেট-গুটখা! প্রধান বিচারপতির মেগা পদক্ষেপে এবার নয়া নিয়ম রাজ্যে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬
Kolkata High Court:আদালতে এন্ট্রি মানেই নো সিগারেট-গুটখা! প্রধান বিচারপতির মেগা পদক্ষেপে এবার নয়া নিয়ম রাজ্যে
রাজ্যের সমস্ত আদালতে নিষিদ্ধ হচ্ছে সিগারেট, পান ও গুটখা। ফাইল ছবি

কলকাতা: রাজ্যের বিচারব্যবস্থায় এক ঐতিহাসিক ও কঠোর পদক্ষেপের পথে হাঁটতে চলেছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। কলকাতা হাই কোর্ট সহ রাজ্যের সমস্ত জেলা আদালত চত্বরে এবার চিরতরে নিষিদ্ধ হতে চলেছে সিগারেট, পান এবং গুটখার মতো মাদকদ্রব্য। শুধু তাই নয়, আদালতগুলির অন্দরে শৃঙ্খলা বজায় রাখতে এবং সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে প্রবেশদ্বারগুলিতেও কড়াকড়ি করার নির্দেশ দিয়েছেন তিনি। ইতিমধ্যেই এই মর্মে সমস্ত জেলা আদালতগুলির বিচারকদের কাছে বিশেষ চিঠি পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের বার্তা দিয়েছেন প্রধান বিচারপতি। এই আকস্মিক কড়া পদক্ষেপে আদালতের অন্দরে ধূমপান বা গুটখা খাওয়ার অভ্যাস যাঁদের রয়েছে, তাঁদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

আইন অনুযায়ী সরকারি বা জনবহুল চত্বরে তামাকজাত দ্রব্য সেবন এমনিতেই নিষিদ্ধ। তবে দীর্ঘদিন ধরে বিভিন্ন আদালতের অন্দরে এই নিয়মের তোয়াক্কা না করেই রমরমিয়ে চলেছে ধূমপান এবং পান-গুটখার পিক ফেলার সংস্কৃতি। সেই বেআইনি অভ্যাস এবার পাকাপাকিভাবে বন্ধ করতেই আসরে নেমেছেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। যদিও এই প্রস্তাব সামনে আসার পর আইনজীবীদের একটি অংশের তরফ থেকে আদালত চত্বরে নির্দিষ্ট একটি ‘স্মোকিং জোন’ বা ধূমপানের জায়গার ব্যবস্থা করার আর্জি জানানো হয়েছে। কিন্তু হাই কোর্টের প্রধান বিচারপতির স্পষ্ট বার্তা, আইনের সঠিক প্রয়োগ ঘটিয়ে আদালত চত্বরকে সম্পূর্ণ পরিচ্ছন্ন এবং তামাকমুক্ত রাখতে হবে।


শুধু তামাকজাত দ্রব্যের ওপর নিষেধাজ্ঞা জারি করাই নয়, আদালত চত্বরে প্রবেশের ক্ষেত্রেও নজিরবিহীন নিরাপত্তার প্রস্তাব দিয়েছেন প্রধান বিচারপতি ঘুগে। তাঁর প্রস্তাব অনুযায়ী, এবার থেকে প্রতিটি আদালতে ঢোকার মুখে প্রত্যেককে মেটাল ডিটেক্টরের সাহায্যে কঠোরভাবে পরীক্ষা করা হবে। তবে এই নির্দেশিকা এক তরফা জারি না করে বার কাউন্সিল এবং বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছেন তিনি। আইনজীবীদের সংগঠনগুলির সঙ্গে যৌথ বৈঠকের মাধ্যমে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তা লিখিতভাবে প্রধান বিচারপতিকে জানানোর কথা বলা হয়েছে। বার অ্যাসোসিয়েশনের রিপোর্ট পাওয়ার পরই সমস্ত আদালতের গেটে মেটাল ডিটেক্টর চেকিং বাধ্যতামূলক করে চূড়ান্ত নির্দেশিকা জারি করবে হাই কোর্ট। সব মিলিয়ে প্রধান বিচারপতির এই কড়া পদক্ষেপে কলকাতা সহ রাজ্যের সমস্ত আদালতের অন্দরে এখন থেকেই শোরগোল পড়ে গিয়েছে।

বিষয় : Kolkata High Court pan ghutkha ban

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১২ অক্টোবর ২০২৬


Kolkata High Court:আদালতে এন্ট্রি মানেই নো সিগারেট-গুটখা! প্রধান বিচারপতির মেগা পদক্ষেপে এবার নয়া নিয়ম রাজ্যে

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image
কলকাতা: রাজ্যের বিচারব্যবস্থায় এক ঐতিহাসিক ও কঠোর পদক্ষেপের পথে হাঁটতে চলেছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। কলকাতা হাই কোর্ট সহ রাজ্যের সমস্ত জেলা আদালত চত্বরে এবার চিরতরে নিষিদ্ধ হতে চলেছে সিগারেট, পান এবং গুটখার মতো মাদকদ্রব্য। শুধু তাই নয়, আদালতগুলির অন্দরে শৃঙ্খলা বজায় রাখতে এবং সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে প্রবেশদ্বারগুলিতেও কড়াকড়ি করার নির্দেশ দিয়েছেন তিনি। ইতিমধ্যেই এই মর্মে সমস্ত জেলা আদালতগুলির বিচারকদের কাছে বিশেষ চিঠি পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের বার্তা দিয়েছেন প্রধান বিচারপতি। এই আকস্মিক কড়া পদক্ষেপে আদালতের অন্দরে ধূমপান বা গুটখা খাওয়ার অভ্যাস যাঁদের রয়েছে, তাঁদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।আইন অনুযায়ী সরকারি বা জনবহুল চত্বরে তামাকজাত দ্রব্য সেবন এমনিতেই নিষিদ্ধ। তবে দীর্ঘদিন ধরে বিভিন্ন আদালতের অন্দরে এই নিয়মের তোয়াক্কা না করেই রমরমিয়ে চলেছে ধূমপান এবং পান-গুটখার পিক ফেলার সংস্কৃতি। সেই বেআইনি অভ্যাস এবার পাকাপাকিভাবে বন্ধ করতেই আসরে নেমেছেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। যদিও এই প্রস্তাব সামনে আসার পর আইনজীবীদের একটি অংশের তরফ থেকে আদালত চত্বরে নির্দিষ্ট একটি ‘স্মোকিং জোন’ বা ধূমপানের জায়গার ব্যবস্থা করার আর্জি জানানো হয়েছে। কিন্তু হাই কোর্টের প্রধান বিচারপতির স্পষ্ট বার্তা, আইনের সঠিক প্রয়োগ ঘটিয়ে আদালত চত্বরকে সম্পূর্ণ পরিচ্ছন্ন এবং তামাকমুক্ত রাখতে হবে।শুধু তামাকজাত দ্রব্যের ওপর নিষেধাজ্ঞা জারি করাই নয়, আদালত চত্বরে প্রবেশের ক্ষেত্রেও নজিরবিহীন নিরাপত্তার প্রস্তাব দিয়েছেন প্রধান বিচারপতি ঘুগে। তাঁর প্রস্তাব অনুযায়ী, এবার থেকে প্রতিটি আদালতে ঢোকার মুখে প্রত্যেককে মেটাল ডিটেক্টরের সাহায্যে কঠোরভাবে পরীক্ষা করা হবে। তবে এই নির্দেশিকা এক তরফা জারি না করে বার কাউন্সিল এবং বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছেন তিনি। আইনজীবীদের সংগঠনগুলির সঙ্গে যৌথ বৈঠকের মাধ্যমে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তা লিখিতভাবে প্রধান বিচারপতিকে জানানোর কথা বলা হয়েছে। বার অ্যাসোসিয়েশনের রিপোর্ট পাওয়ার পরই সমস্ত আদালতের গেটে মেটাল ডিটেক্টর চেকিং বাধ্যতামূলক করে চূড়ান্ত নির্দেশিকা জারি করবে হাই কোর্ট। সব মিলিয়ে প্রধান বিচারপতির এই কড়া পদক্ষেপে কলকাতা সহ রাজ্যের সমস্ত আদালতের অন্দরে এখন থেকেই শোরগোল পড়ে গিয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত