Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Pope Leo XIV: ক্যানসারে আক্রান্ত পোপ, অস্ত্রোপচারে বাদ ফুসফুসের একাংশ, অনিশ্চিত বিদেশ সফর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬
Pope Leo XIV: ক্যানসারে আক্রান্ত পোপ, অস্ত্রোপচারে বাদ ফুসফুসের একাংশ, অনিশ্চিত বিদেশ সফর
অস্ত্রোপচারের পর এখন ভাল আছেন পোপ। ফাইল ছবি

ভ্যাটিকান সিটি: ক্যানসারে আক্রান্ত পোপ চতুর্দশ লিও। তবে প্রথম পর্যায় বা প্রাথমিক অবস্থাতেই তাঁর ফুসফুসে ম্যালিগন্যান্ট ক্যানসারের টিউমারটি ধরা পড়েছে। এর পরই তড়িঘড়ি অস্ত্রোপচার করে তাঁর ডান ফুসফুসের নিচের অংশ বা ‘লোয়ার লোব’ সম্পূর্ণ বাদ দিয়েছেন চিকিৎসকেরা। 

রোমের বিখ্যাত অ্যাগোস্টিনো জেমেলি হাসপাতালে দীর্ঘ ৯০ মিনিটের সফল অস্ত্রোপচারের পর ৭১ বছর বয়সি পোপ সুস্থ ও স্বাভাবিক আছেন বলে ভ্যাটিকানের তরফে জানানো হয়েছে। আপাতত চিকিৎসকদের কড়া নজরদারিতে সেখানেই চিকিৎসাধীন তিনি।

ভ্যাটিকান সূত্রের খবর, কোনও বাহ্যিক উপসর্গ বা শারীরিক অসুস্থতা না থাকলেও একটি সাধারণ রুটিন পরীক্ষার সময়ে পোপের ডান ফুসফুসে ছোট নোডিউল বা ক্যানসার সৃষ্টিকারী টিউমারটির অস্তিত্ব মেলেন। 

রবিবার সেন্ট পিটার্স স্কোয়ারে ঐতিহ্যবাহী ‘অ্যাঞ্জেলাস’ প্রার্থনার পর স্বয়ং পোপ বিশ্ববাসীকে এই খবর জানান। তিনি স্পষ্ট করেন, চিকিৎসকদের পরামর্শ মেনেই তিনি দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন, যাতে মারণরোগটি শরীরে ছড়িয়ে পড়তে না পারে। পরবর্তীতে অস্ত্রোপচারের পর সংগৃহীত মাংসপেশির বায়োপসি রিপোর্ট নিশ্চিত করে যে পোপ ‘পালমোনারি অ্যাডেনোকারসিনোমা’ নামক এক বিশেষ ধরনের ফুসফুসের ক্যানসারে আক্রান্ত।

চিকিৎসকদের টিম জানিয়েছে, শরীরের অন্যান্য অংশে ক্যানসারের কোষ ছড়িয়ে পড়েছে কি না তা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা চালোনো হচ্ছে। অস্ত্রোপচারের সময় প্রায় তিন ঘণ্টা তিনি অপারেশন থিয়েটারে ছিলেন। 

তবে অস্ত্রোপচারের পরই স্বাভাবিক চেতনা ফিরে পান শিকাগোয় জন্ম নেওয়া এই পোপ। চিকিৎসকদের কাছে তিনি নৈশভোজের আর্জিও জানান। বর্তমানে হাসপাতালের ১০ তলার বিশেষ ঘরে তাঁকে পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে। ভ্যাটিকানের তরফে আগামী ২০ অক্টোবর পর্যন্ত তাঁর যাবতীয় পূর্বনির্ধারিত সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

২০২৫ সালের ৮ মে পোপ হওয়ার পর এটাই ছিল পোপ চতুর্দশ লিওর প্রথম বড় ধরনের হাসপাতাল যাত্রা। স্বভাবসিদ্ধ হাসিমুখেই মঙ্গলবার হাসপাতালে ঢোকেন তিনি। পোপের সুস্থতা কামনায় ইতিমধ্যেই রোমের ডায়োসেস সহ বিশ্বজুড়ে রোমান ক্যাথলিকদের মধ্যে প্রার্থনার জোয়ার উঠেছে। 

তবে প্রাথমিক ধাক্কা সামলে উঠলেও, আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরু সফরে তিনি যেতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। গির্জার আইন অনুযায়ী, পোপের কোনও স্থায়ী ডেপুটি থাকেন না। ফলে চিকিৎসা দীর্ঘায়িত হলে ভ্যাটিকানের প্রশাসনিক কামারলেঙ্গো পদের দায়িত্ব নিয়ে জল্পনা জোরালো হচ্ছে।

বিষয় : #PopeLeoXIV #PopeLeo #VaticanNews #Vatican #LungCancer #HealthUpdate #Rome #Catholics #HiddenStoriesNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬


Pope Leo XIV: ক্যানসারে আক্রান্ত পোপ, অস্ত্রোপচারে বাদ ফুসফুসের একাংশ, অনিশ্চিত বিদেশ সফর

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image
ভ্যাটিকান সিটি: ক্যানসারে আক্রান্ত পোপ চতুর্দশ লিও। তবে প্রথম পর্যায় বা প্রাথমিক অবস্থাতেই তাঁর ফুসফুসে ম্যালিগন্যান্ট ক্যানসারের টিউমারটি ধরা পড়েছে। এর পরই তড়িঘড়ি অস্ত্রোপচার করে তাঁর ডান ফুসফুসের নিচের অংশ বা ‘লোয়ার লোব’ সম্পূর্ণ বাদ দিয়েছেন চিকিৎসকেরা। রোমের বিখ্যাত অ্যাগোস্টিনো জেমেলি হাসপাতালে দীর্ঘ ৯০ মিনিটের সফল অস্ত্রোপচারের পর ৭১ বছর বয়সি পোপ সুস্থ ও স্বাভাবিক আছেন বলে ভ্যাটিকানের তরফে জানানো হয়েছে। আপাতত চিকিৎসকদের কড়া নজরদারিতে সেখানেই চিকিৎসাধীন তিনি।ভ্যাটিকান সূত্রের খবর, কোনও বাহ্যিক উপসর্গ বা শারীরিক অসুস্থতা না থাকলেও একটি সাধারণ রুটিন পরীক্ষার সময়ে পোপের ডান ফুসফুসে ছোট নোডিউল বা ক্যানসার সৃষ্টিকারী টিউমারটির অস্তিত্ব মেলেন। রবিবার সেন্ট পিটার্স স্কোয়ারে ঐতিহ্যবাহী ‘অ্যাঞ্জেলাস’ প্রার্থনার পর স্বয়ং পোপ বিশ্ববাসীকে এই খবর জানান। তিনি স্পষ্ট করেন, চিকিৎসকদের পরামর্শ মেনেই তিনি দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন, যাতে মারণরোগটি শরীরে ছড়িয়ে পড়তে না পারে। পরবর্তীতে অস্ত্রোপচারের পর সংগৃহীত মাংসপেশির বায়োপসি রিপোর্ট নিশ্চিত করে যে পোপ ‘পালমোনারি অ্যাডেনোকারসিনোমা’ নামক এক বিশেষ ধরনের ফুসফুসের ক্যানসারে আক্রান্ত।চিকিৎসকদের টিম জানিয়েছে, শরীরের অন্যান্য অংশে ক্যানসারের কোষ ছড়িয়ে পড়েছে কি না তা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা চালোনো হচ্ছে। অস্ত্রোপচারের সময় প্রায় তিন ঘণ্টা তিনি অপারেশন থিয়েটারে ছিলেন। তবে অস্ত্রোপচারের পরই স্বাভাবিক চেতনা ফিরে পান শিকাগোয় জন্ম নেওয়া এই পোপ। চিকিৎসকদের কাছে তিনি নৈশভোজের আর্জিও জানান। বর্তমানে হাসপাতালের ১০ তলার বিশেষ ঘরে তাঁকে পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে। ভ্যাটিকানের তরফে আগামী ২০ অক্টোবর পর্যন্ত তাঁর যাবতীয় পূর্বনির্ধারিত সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে।২০২৫ সালের ৮ মে পোপ হওয়ার পর এটাই ছিল পোপ চতুর্দশ লিওর প্রথম বড় ধরনের হাসপাতাল যাত্রা। স্বভাবসিদ্ধ হাসিমুখেই মঙ্গলবার হাসপাতালে ঢোকেন তিনি। পোপের সুস্থতা কামনায় ইতিমধ্যেই রোমের ডায়োসেস সহ বিশ্বজুড়ে রোমান ক্যাথলিকদের মধ্যে প্রার্থনার জোয়ার উঠেছে। তবে প্রাথমিক ধাক্কা সামলে উঠলেও, আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরু সফরে তিনি যেতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। গির্জার আইন অনুযায়ী, পোপের কোনও স্থায়ী ডেপুটি থাকেন না। ফলে চিকিৎসা দীর্ঘায়িত হলে ভ্যাটিকানের প্রশাসনিক কামারলেঙ্গো পদের দায়িত্ব নিয়ে জল্পনা জোরালো হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত