Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Rabindranath Tagore: রবীন্দ্রনাথের মুখে কালি! গ্রেফতার চার, দায়ের রাষ্ট্রদ্রোহীতার মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬
Rabindranath Tagore: রবীন্দ্রনাথের মুখে কালি! গ্রেফতার চার, দায়ের রাষ্ট্রদ্রোহীতার মামলা
ঢাকার এই ঘটনায় গ্রেফতার চার দুষ্কৃতী। ছবি : এক্স

ঢাকা: উৎসবের মরশুমের মুখে ফের তীব্র উত্তাল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। 

ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের ফুটপাথ লাগোয়া দেওয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে সশরীরে চুনকালি লেপে দেওয়ার অভিযোগ ঘিরে ওপার বাংলায় শুরু হয়েছে চরম বিতর্ক। 

অভিযোগের তির সরাসরি জামাত-ই-ইসলামি শিবিরের দিকে। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা থেকে কলকাতা, সর্বত্র তীব্র নিন্দার ঝড় উঠেছে। পদ্মাপাড়ের সুশীল সমাজ ও সাংস্কৃতিক মহলে ক্ষোভ ছড়াতেই দ্রুত পদক্ষেপ করেছে তারেক রহমান সরকার। ঘটনায় জড়িত থাকা এক মহিলা ও রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এএনএম আয়াস-সহ চারজনকে গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে কড়া রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করা হয়েছে।

শাহবাগ থানা ও ঢাকা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন রবীন্দ্রনাথ, এমনই এক ভ্রান্ত ও ভিত্তিহীন দাবি তুলে বিশ্বকবির ছবিতে কালি লেপে দেন অভিযুক্তরা। 

তদন্তে আরও বিস্ফোরক তথ্য উঠে এসেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান ঝিনাইদহে এক সাংবাদিক বৈঠকে স্পষ্ট অভিযোগ করেন, ধৃত আয়াসকে এই অপকর্ম ও কালি কেনার টাকা জুগিয়েছেন জামাতের আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবির। চক্রান্ত ঢাকা দিতে অভিযুক্তকে হোয়াটসঅ্যাপের চ্যাট ও তথ্য মুছে ফেলার নির্দেশও দেওয়া হয়েছিল। 

এর জবাবে জামাত দাবি তোলে, "রবীন্দ্রনাথ চাননি ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে উঠুক।" পালটা তোপ দেগে রাশেদ খান মন্তব্য করেন, "ওরা তো বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াক, সেটাই চায়নি!"

এদিকে, ওপার বাংলায় রবীন্দ্রনাথের এই চরম অবমাননার ঘটনায় সোমবার কলকাতায় বসে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বাংলাদেশে চরম নৈরাজ্য ও সংখ্যালঘু এবং সাংস্কৃতিক মনীষীদের ওপর আক্রমণ চলছে বলে তোপ দাগেন তিনি। 

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে সরাসরি ‘ক্রিমিনাল’ বলে আক্রমণ করে শমীকবাবু বলেন, বাংলাদেশ এখন চরম অরাজকতার আখড়া হয়ে উঠেছে এবং সেখানে বাঙালি সংস্কৃতির শিকড় উপড়ে ফেলার ষোড়যন্ত্র চলছে।

পুজোর ঠিক মুখে বিশ্বকবির প্রতিকৃতিতে চুনকালি দেওয়ার ঘটনায় দুই দেশের রাজনৈতিক ও সামাজিক মহলে চরম উত্তাপ ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ সরকার রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করে কড়া পদক্ষেপের আশ্বাস দিলেও জামাতের ইন্ধনে তৈরি এই বিতর্কিত ঘটনা সামলানো এখন তারেক রহমানের প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিষয় : #BangladeshNews #RabindranathTagore #DhakaIncident #ShamikBhattacharya #JamaatEIslami #TariqueRahman #BanglaNews #HiddenStoriesNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১২ অক্টোবর ২০২৬


Rabindranath Tagore: রবীন্দ্রনাথের মুখে কালি! গ্রেফতার চার, দায়ের রাষ্ট্রদ্রোহীতার মামলা

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image
ঢাকা: উৎসবের মরশুমের মুখে ফের তীব্র উত্তাল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের ফুটপাথ লাগোয়া দেওয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে সশরীরে চুনকালি লেপে দেওয়ার অভিযোগ ঘিরে ওপার বাংলায় শুরু হয়েছে চরম বিতর্ক। অভিযোগের তির সরাসরি জামাত-ই-ইসলামি শিবিরের দিকে। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা থেকে কলকাতা, সর্বত্র তীব্র নিন্দার ঝড় উঠেছে। পদ্মাপাড়ের সুশীল সমাজ ও সাংস্কৃতিক মহলে ক্ষোভ ছড়াতেই দ্রুত পদক্ষেপ করেছে তারেক রহমান সরকার। ঘটনায় জড়িত থাকা এক মহিলা ও রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এএনএম আয়াস-সহ চারজনকে গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে কড়া রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করা হয়েছে।শাহবাগ থানা ও ঢাকা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন রবীন্দ্রনাথ, এমনই এক ভ্রান্ত ও ভিত্তিহীন দাবি তুলে বিশ্বকবির ছবিতে কালি লেপে দেন অভিযুক্তরা। তদন্তে আরও বিস্ফোরক তথ্য উঠে এসেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান ঝিনাইদহে এক সাংবাদিক বৈঠকে স্পষ্ট অভিযোগ করেন, ধৃত আয়াসকে এই অপকর্ম ও কালি কেনার টাকা জুগিয়েছেন জামাতের আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবির। চক্রান্ত ঢাকা দিতে অভিযুক্তকে হোয়াটসঅ্যাপের চ্যাট ও তথ্য মুছে ফেলার নির্দেশও দেওয়া হয়েছিল। এর জবাবে জামাত দাবি তোলে, "রবীন্দ্রনাথ চাননি ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে উঠুক।" পালটা তোপ দেগে রাশেদ খান মন্তব্য করেন, "ওরা তো বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াক, সেটাই চায়নি!"এদিকে, ওপার বাংলায় রবীন্দ্রনাথের এই চরম অবমাননার ঘটনায় সোমবার কলকাতায় বসে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বাংলাদেশে চরম নৈরাজ্য ও সংখ্যালঘু এবং সাংস্কৃতিক মনীষীদের ওপর আক্রমণ চলছে বলে তোপ দাগেন তিনি। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে সরাসরি ‘ক্রিমিনাল’ বলে আক্রমণ করে শমীকবাবু বলেন, বাংলাদেশ এখন চরম অরাজকতার আখড়া হয়ে উঠেছে এবং সেখানে বাঙালি সংস্কৃতির শিকড় উপড়ে ফেলার ষোড়যন্ত্র চলছে।পুজোর ঠিক মুখে বিশ্বকবির প্রতিকৃতিতে চুনকালি দেওয়ার ঘটনায় দুই দেশের রাজনৈতিক ও সামাজিক মহলে চরম উত্তাপ ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ সরকার রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করে কড়া পদক্ষেপের আশ্বাস দিলেও জামাতের ইন্ধনে তৈরি এই বিতর্কিত ঘটনা সামলানো এখন তারেক রহমানের প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত