Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Railway Bonus: উৎসবের মরশুমে বড় প্রাপ্তি রেলকর্মীদের, কেন্দ্রের সিদ্ধান্তে কতটা স্বস্তি মিলবে?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬
Railway Bonus: উৎসবের মরশুমে বড় প্রাপ্তি রেলকর্মীদের, কেন্দ্রের সিদ্ধান্তে কতটা স্বস্তি মিলবে?
সংগৃহীত ছবি

কলকাতাঃ পুজোর মরসুমে রেলকর্মীদের জন্য বড় সুখবর নিয়ে এল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা রেলকর্মীদের ৭৮ দিনের বেতনের সমান প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস বা পিএলবি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ১১ লক্ষেরও বেশি রেলকর্মী উপকৃত হবেন। গত বছরও কর্মীদের একই সময়ের বেতনের সমান বোনাস দেওয়া হয়েছিল।



প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, মোট ১১,৪০,৭৭০ জন রেলকর্মীকে এই বোনাস দেওয়া হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ১,৮৬৫.৬৮ কোটি টাকা। তবে বোনাসের সর্বোচ্চ সীমা ১৭,৯৫১ টাকা নির্ধারিত হয়েছে। এই সিদ্ধান্তে উপকৃত হবেন লোকো পাইলট, গার্ড, স্টেশন মাস্টার, পয়েন্টসম্যান, টেকনিশিয়ান, টেকনিশিয়ান হেল্পার, রেললাইন রক্ষণাবেক্ষণকারী কর্মী, সুপারভাইজার-সহ বিভিন্ন বিভাগের কর্মীরা। এই তালিকায় রয়েছেন রেল মন্ত্রকের কর্মী এবং অন্যান্য গ্রুপ ‘সি’ কর্মীরাও। তবে এই বোনাসের আওতায় পড়ছেন না রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এবং রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সের (আরপিএসএফ) কর্মীরা। 


রেল মন্ত্রকের দাবি, এর ফলে কর্মীদের উৎসাহ বাড়ানোর পাশাপাশি তাঁদের কাজেরও স্বীকৃতি দেওয়া হচ্ছে। উৎসবের আগে অতিরিক্ত টাকা হাতে এলে কর্মীদের কেনাকাটার ক্ষমতাও বাড়তে পারে। এর ফলে বাজারে পণ্য ও পরিষেবার চাহিদা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

বিষয় : Narendra Modi Railway Bonus

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬


Railway Bonus: উৎসবের মরশুমে বড় প্রাপ্তি রেলকর্মীদের, কেন্দ্রের সিদ্ধান্তে কতটা স্বস্তি মিলবে?

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image
কলকাতাঃ পুজোর মরসুমে রেলকর্মীদের জন্য বড় সুখবর নিয়ে এল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা রেলকর্মীদের ৭৮ দিনের বেতনের সমান প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস বা পিএলবি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ১১ লক্ষেরও বেশি রেলকর্মী উপকৃত হবেন। গত বছরও কর্মীদের একই সময়ের বেতনের সমান বোনাস দেওয়া হয়েছিল।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, মোট ১১,৪০,৭৭০ জন রেলকর্মীকে এই বোনাস দেওয়া হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ১,৮৬৫.৬৮ কোটি টাকা। তবে বোনাসের সর্বোচ্চ সীমা ১৭,৯৫১ টাকা নির্ধারিত হয়েছে। এই সিদ্ধান্তে উপকৃত হবেন লোকো পাইলট, গার্ড, স্টেশন মাস্টার, পয়েন্টসম্যান, টেকনিশিয়ান, টেকনিশিয়ান হেল্পার, রেললাইন রক্ষণাবেক্ষণকারী কর্মী, সুপারভাইজার-সহ বিভিন্ন বিভাগের কর্মীরা। এই তালিকায় রয়েছেন রেল মন্ত্রকের কর্মী এবং অন্যান্য গ্রুপ ‘সি’ কর্মীরাও। তবে এই বোনাসের আওতায় পড়ছেন না রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এবং রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সের (আরপিএসএফ) কর্মীরা। রেল মন্ত্রকের দাবি, এর ফলে কর্মীদের উৎসাহ বাড়ানোর পাশাপাশি তাঁদের কাজেরও স্বীকৃতি দেওয়া হচ্ছে। উৎসবের আগে অতিরিক্ত টাকা হাতে এলে কর্মীদের কেনাকাটার ক্ষমতাও বাড়তে পারে। এর ফলে বাজারে পণ্য ও পরিষেবার চাহিদা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত