Hidden Stories (বাংলা)

লাইফস্টাইল

Durga Puja 2026: বন্ধুবান্ধব-আত্মীয়ের ভিড় বাড়িতে? পুজোর আড্ডায় চায়ের সঙ্গে পরিবেশন করুন এই ৩ চিকেন রেসিপি

পুজোর দিনগুলোয় বাড়িতে গেট-টুগেদার মানেই আত্মীয়স্বজন থেকে শুরু করে বন্ধুদের আনাগোনা। জমিয়ে আড্ডা হবে, গল্প হবে, সঙ্গে মুখরোচক খাবার না থাকলে চলে? কিন্তু তাই বলে রান্নাবান্না করতে করতে সারাদিন রান্নাঘরেই কাটিয়ে দেবেন, এমনটাও তো চলে না। তার উপর পুজোর সময় অনলাইনে খাবার অর্ডার দিলেওন তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। সে সময়ে বাড়িতেই কম সময়ে বানিয়ে ফেলতে পারেন কয়েকটি চিকেন স্ন্যাকস। স্বাদে জমজমাট, আবার আড্ডার ফাঁকে পরিবেশন করাও সহজ। রইল তিনটি রেসিপি।চিকেন চিজ বলউপকরণ:২০০ গ্রাম বোনলেস চিকেন, গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো নুন, লাল লঙ্কার গুঁড়ো, কাঁচালঙ্কা, আদা-রসুন বাটা, হলুদ গুঁড়ো, ৫০ গ্রাম গ্রেট করা পিৎজা চিজ, বেসন, জল, সামান্য বেকিং সোডা এবং তেল।প্রণালী:প্রথমে মিক্সারে চিকেন, নুন, কাঁচালঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো, আদা-রসুন বাটা, হলুদ ও গোলমরিচ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি প্রায় আধ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এবার একটি জায়গায় বেসন, সামান্য নুন, জল ও অল্প বেকিং সোডা দিয়ে গোলা তৈরি করুন।ফ্রিজ থেকে চিকেনের মিশ্রণ বের করে ছোট ছোট অংশ নিন। মাঝখানে গ্রেট করা চিজ দিয়ে ভাল করে মুড়ে বলের আকার দিন। তেল গরম করে চিকেন বলগুলি প্রথমে বেসনের গোলায় ডুবিয়ে নিন। তারপর মাঝারি আঁচে সোনালি-লাল করে ভেজে তুলুন। পছন্দের চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।আফগানি চিকেন কাবাবউপকরণ:৫০০ গ্রাম চিকেন, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরমমশলা, কয়েকটি আমন্ড, কাঁচালঙ্কা, টক দই, আদা-রসুন বাটা, নুন, ফ্রেশ ক্রিম, কসৌরি মেথি, সাদা তেল এবং মাখন।প্রণালী:চিকেনের পিসগুলির গায়ে হালকা চিরে দিন, যাতে মশলা ভিতর পর্যন্ত ঢোকে। আমন্ড কিছুক্ষণ জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে কাঁচালঙ্কা ও সামান্য জল দিয়ে মিহি পেস্ট তৈরি করুন। এবার একটি বড় বাটিতে টক দই, আদা-রসুন বাটা, হলুদ, গোলমরিচ, গরমমশলা, আমন্ড-লঙ্কার পেস্ট, ফ্রেশ ক্রিম, কসৌরি মেথি, নুন ও অল্প তেল মিশিয়ে নিন। এই মিশ্রণে চিকেন ভাল করে মাখিয়ে অন্তত তিন ঘণ্টা ফ্রিজে রাখুন।রান্নার সময় তাওয়া গরম করে সামান্য ঘি বা তেল ব্রাশ করুন। তার উপর ম্যারিনেট করা চিকেন দিয়ে ঢেকে এপিঠ-ওপিঠ সেঁকে নিন। চিকেন সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।  [TECHTARANGA-POST:13190]টক-ঝাল শ্রেডেড চিকেনউপকরণ:এক কাপ সেদ্ধ চিকেন, পেঁয়াজ, লাল ও সবুজ ক্যাপসিকাম, কাঁচালঙ্কা, আদা কুচি, সয়া সস, আধভাঙা গোলমরিচ, স্বাদমতো নুন এবং সাদা তেল।প্রণালী:সেদ্ধ চিকেন ঝিরঝিরে করে কেটে রাখুন। পেঁয়াজ পাতলা করে কুচিয়ে নিন। এবার তেল গরম করে পেঁয়াজ হালকা ভেজে নিন। তার পর সেদ্ধ চিকেন দিয়ে আঁচ কমিয়ে ক্যাপসিকাম, কাঁচালঙ্কা, আদা, নুন, সয়া সস ও গোলমরিচ দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। এরপর গরম গরম পরিবেশন করুন।

Durga Puja 2026: বন্ধুবান্ধব-আত্মীয়ের ভিড় বাড়িতে? পুজোর আড্ডায় চায়ের সঙ্গে পরিবেশন করুন এই ৩ চিকেন রেসিপি