Hidden Stories (বাংলা)

প্রাণহানির হুমকি! হাই কোর্টের নির্দেশে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন হুমায়ুন কবীর

বহরমপুর: লাগাতার প্রাণহানির হুমকি আর রাজনৈতিক ডামাডোলের মাঝে অবশেষে কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হলো ভরতপুরের বিধায়ক তথা ‘আম জনতা উন্নয়ন পার্টি’-র চেয়ারম্যান হুমায়ুন কবীরকে। হাই কোর্টের কড়া নির্দেশের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে তাঁর জন্য ‘ওয়াই প্লাস’ (Y+) ক্যাটাগরির নিরাপত্তা বরাদ্দ করা হয়েছে। বুধবারই ১৩ জন সিআইএসএফ (CISF) জওয়ানের একটি বিশেষ দল তাঁর আবাসে পৌঁছে নিরাপত্তার দায়িত্ব বুঝে নিয়েছেন।[TECHTARANGA-POST:7015]তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর থেকেই হুমায়ুন কবীর দাবি করে আসছিলেন যে, রাজ্যের বিভিন্ন জেলায় তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে এবং ক্রমাগত খুনের হুমকি দেওয়া হচ্ছে। নিজের নিরাপত্তা সুনিশ্চিত করতে তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলার প্রেক্ষিতেই আদালত তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেয়।কয়েকমাস আগে নিজের ব্যক্তিগত নিরাপত্তায় বাউন্সার মোতায়েন করে শোরগোল ফেলে দিয়েছিলেন হুমায়ুন। দাবি করেছিলেন, হায়দরাবাদ থেকে বাউন্সার আনানো হয়েছে। কিন্তু পরে জানা যায়, তাঁরা আসলে বাংলারই বাসিন্দা। এই তথ্য ফাঁস হতেই তড়িঘড়ি তাঁদের সরিয়ে দিয়েছিলেন বিধায়ক। অবশেষে কেন্দ্রীয় জওয়ানদের মোতায়েন হওয়ায় সেই বিতর্কে ইতি পড়ল।নিরাপত্তার পাশাপাশি রাজনৈতিক ময়দানেও বড় সাফল্য পেলেন হুমায়ুন কবীর। তাঁর নবগঠিত দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’-র রেজিস্ট্রেশন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী এখন সংবাদপত্রে দলের বিষয়ে বিজ্ঞাপন দিতে হবে। বিজ্ঞাপনে কোনো আপত্তি না উঠলে কমিশন চূড়ান্ত রাজনৈতিক দলের তকমা দেবে।দলগত স্বীকৃতি পাওয়ার পরেই প্রতীকের (Symbol) জন্য আবেদন করতে পারবেন তিনি।[TECHTARANGA-POST:7011]ধর্ম নিয়ে রাজনীতি ও দলবিরোধী আচরণের অভিযোগে তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর, হুমায়ুন কবীরের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ এবং কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়া রাজ্যের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

প্রাণহানির হুমকি! হাই কোর্টের নির্দেশে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন হুমায়ুন কবীর

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার