ট্রেনের টিকিট কাটতে গিয়ে ওয়েবসাইট হ্যাং, সার্ভার ডাউন কিংবা বুকিংয়ের মাঝপথে সমস্যায় পড়ার অভিযোগ নতুন নয়। এবার সেই ভোগান্তি দূর করতে বড় পদক্ষেপ করল ভারতীয় রেল। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে চালু হবে সম্পূর্ণ নতুন ও আধুনিক IRCTC ওয়েবসাইট। যাত্রীদের টিকিট বুকিংয়ের অভিজ্ঞতা আরও দ্রুত, সহজ এবং নির্ভরযোগ্য করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।[TECHTARANGA-POST:9903]জয়পুরের এমএনআইটি-তে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতার মাঝে এক ছাত্রী আইআরসিটিসি-র ওয়েবসাইটে টিকিট বুকিংয়ের নানা সমস্যার কথা জানান। তিনি রেলমন্ত্রীকে বলেন, ‘টিকিট বুকিংয়ের সময়ে ক্যাপচার সমস্যা হয়। লক্ষ লক্ষ মানুষ এটা ব্যবহার করেন। এটা যদি ঠিক করা হয়, ভালো হয় খুব।’ ওয়েবসাইটের ধীর গতি, অতিরিক্ত ট্রাফিকের সময়ে সিস্টেম ক্র্যাশ এবং বুকিং সংক্রান্ত জটিলতার কথা শুনেই দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন রেলমন্ত্রী। এরপরই নতুন ওয়েবসাইট তৈরির সিদ্ধান্ত ঘোষণা করা হয়। রেল মন্ত্রকের দাবি, নতুন প্ল্যাটফর্মে টিকিট বুকিং আরও দ্রুত হবে। পাশাপাশি রিয়েল-টাইম তৎকাল বুকিং স্ট্যাটাস, উন্নত সিট নির্বাচন ব্যবস্থা এবং আরও নতুন ইন্টারফেস যুক্ত করা হবে। ফলে বিশেষ করে তৎকাল টিকিট বুকিংয়ের সময় যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।[TECHTARANGA-POST:9900]রেল কর্তৃপক্ষের মতে, যাত্রী পরিষেবাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তোলার লক্ষ্যেই এই আধুনিকীকরণ। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ IRCTC প্ল্যাটফর্ম ব্যবহার করেন। তাই ক্রমবর্ধমান চাপ সামাল দিতে এবং আরও নিরবচ্ছিন্ন পরিষেবা দিতে নতুন ওয়েবসাইট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন যাত্রীদের নজর ১৫ জুলাইয়ের দিকে।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার