Hidden Stories (বাংলা)

পহেলগাম হত্যাকাণ্ডের বদলা! বাডগামে ‘অপারেশন আশদার’-এ নিকেশ লস্করের শীর্ষ কমান্ডার ইয়াসির

শ্রীনগর: পহেলগামের নৃশংস ও রক্তাক্ত হত্যাকাণ্ডের ক্ষত আজও তাজা ভারতবাসীর মনে। সেই ভয়াবহ জঙ্গি হামলার ফের বদলা নিল ভারতীয় সেনা। জম্মু-কাশ্মীরে সেনার মেগা অভিযানে খতম হলো নিষিদ্ধ পাক-মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার কুখ্যাত কমান্ডার ইয়াসির। শনিবার বাডগাম জেলার গভীর জঙ্গলে ‘অপারেশন আশদার’-এ সেনার স্পেশাল ফোর্সেস ও পুলিশের যৌথ হামলায় চিরতরে শান্ত করা হয়েছে এই পাক সন্ত্রাসবাদীকে। ইয়াসিরের মৃ‌ত্যুর পর এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) জম্মু-কাশ্মীর পুলিশের হুঁশিয়ারি— “You Can Run But Can't Hide” (তুমি পালাতে পারো, কিন্তু লুকিয়ে থাকতে পারবে না)।ঘন জঙ্গলে মেগা এনকাউন্টার গোয়েন্দা সূত্রে খবর মেলে, পুলওয়ামা জেলার পাকেরপোরা এলাকা থেকে কয়েকজন সশস্ত্র জঙ্গি বাডগামের ইউসমার্গের পাহাড়ি জঙ্গলের দিকে এগোচ্ছে। সেই নির্দিষ্ট খবরের ভিত্তিতেই বৃহস্পতিবার থেকে ভারতীয় সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ-এর যৌথ বাহিনী আশদার গলির জঙ্গলে চিরুনি তল্লাশি শুরু করে। অভিযানে নামানো হয় সেনার ৫৩ রাষ্ট্রীয় রাইফেলস ও স্পেশাল ফোর্সেসকে।শুক্রবার জঙ্গল ঘেঁষে এগোতেই জঙ্গিদের সন্দেহজনক গতিবিধি নজরে আসে বাহিনীর। সেনার তরফ থেকে আত্মসমর্পণ বা চ্যালেঞ্জ করতেই অন্ধকারের সুযোগ নিয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পিছু হঠার জায়গা না পেয়ে কোণঠাসা হয়ে পড়ে লস্কর কমান্ডার ইয়াসির ও তার সহযোগীরা। জোরালো পাল্টা জবাব দেয় যৌথ বাহিনীও। দীর্ঘক্ষণ ধরে চলা তীব্র গুলির লড়াইয়ে অবশেষে নিকেশ হয় শীর্ষ লস্কর কমান্ডার ইয়াসির। দুর্ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক ও যুদ্ধের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।পহেলগাম হামলার মূলচক্রীর ডান হাত পুলিশ ও গোয়েন্দা সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, নিহত ইয়াসির পাকিস্তানি নাগরিক ছিল। সে পহেলগামের বৈসরণ উপত্যকায় ২৬ জন নিরীহ ভারতীয় হত্যায় অভিযুক্ত ও পহেলগাম হামলার অন্যতম মাস্টারমাইন্ড সুলেমান মুসার ঘনিষ্ঠ সহযোগী ছিল। উল্লেখ্য, আগেই ‘অপারেশন মহাদেব’-এ খতম হয়েছিল সুলেমান মুসা। মুসার মৃত্যুর পর ইয়াসির পৃথকভাবে দল গড়ে উপত্যকায় লস্করের নেটওয়ার্ক চালাচ্ছিল। দীর্ঘদিন ধরে ভারতীয় গোয়েন্দাদের আতশকাচের নীচে ছিল সে।পির পাঞ্জালজুড়ে জারি কড়া হাই অ্যালার্ট ইয়াসিরের সঙ্গীরা যাতে পির পাঞ্জাল পর্বতমালার ঘন জঙ্গল ধরে পুঞ্চ, রাজৌরি, বারামুলা বা শোপিয়ানের দিকে পালিয়ে যেতে না পারে, তার জন্য পুরো অঞ্চল ঘিরে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। তল্লাশি অভিযান এখনো অব্যাহত। অন্যদিকে, এনকাউন্টার স্থলটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র দুধপথরির কাছে হওয়ায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় যাওয়ার ওপর সাময়িক নিষেধাজ্ঞা ও রেড অ্যালার্ট জারি করেছে স্থানীয় প্রশাসন।

পহেলগাম হত্যাকাণ্ডের বদলা! বাডগামে ‘অপারেশন আশদার’-এ নিকেশ লস্করের শীর্ষ কমান্ডার ইয়াসির