'তথ্য গোপন ও অসঙ্গতি!' রাহুল সিনহার মনোনয়ন ঘিরে কমিশনে সরব তৃণমূল
রাজ্যসভা নির্বাচনের আবহে উত্তপ্ত বাংলার রাজনীতি। বিজেপির রাজ্যসভা প্রার্থী রাহুল সিনহার মনোনয়ন জমা দেওয়া নিয়ে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস। শাসকদলের অভিযোগ, বিজেপি প্রার্থীর দেওয়া হলফনামায় (Form-26) রয়েছে একাধিক গুরুতর ভুল এবং তথ্যের গোপনীয়তা।তৃণমূলের অফিসিয়াল হ্যান্ডেল থেকে করা পোস্ট অনুযায়ী, রাহুল সিনহার হলফনামায় সম্পদের সঠিক বিবরণ নেই। অস্পষ্ট আর্থিক ঘোষণা থেকে শুরু করে স্থাবর-অস্থাবর সম্পত্তি, যানবাহন, বিনিয়োগ এবং দেনা-পাওনার তথ্যেও রয়েছে বিস্তর গরমিল।[TECHTARANGA-POST:7071]তৃণমূলের দাবি, স্ক্রুটিনির সময় তাদের প্রতিনিধিরা এই ত্রুটিগুলো ধরিয়ে দিলেও রিটার্নিং অফিসার তা কার্যত এড়িয়ে গেছেন। আরও অভিযোগ উঠেছে যে, স্ক্রুটিনি প্রক্রিয়া শেষ হওয়ার পর একটি রহস্যময় 'সংশোধিত হলফনামা' সামনে আনা হয়, যা আগে জনসমক্ষে প্রকাশ করা হয়নি। "এত অসঙ্গতি থাকা সত্ত্বেও কীভাবে গৃহীত হলো রাহুল সিনহার মনোনয়ন?" — এই প্রশ্ন তুলেই এখন কমিশনের উত্তরের অপেক্ষায় ঘাসফুল শিবির। সাধারণত রাজ্যসভার মনোনয়ন প্রক্রিয়া মসৃণ হলেও, এই নতুন মোড় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।এখন দেখার, তৃণমূলের এই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন কোনো কড়া পদক্ষেপ নেয় কি না।[TECHTARANGA-POST:7067]