Hidden Stories (বাংলা)

আলজেরিয়ায় অভিষেক, চিলিতে ডেরেক: বিশ্বমঞ্চে ভারতের মুখ হয়ে ফের তৃণমূল সাংসদদের জয়জয়কার

নয়া দিল্লি: বিশ্বব্যাপী গণতান্ত্রিক সম্পর্ক আরও জোরালো করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। বিশ্বের ৬০টিরও বেশি দেশের সঙ্গে ভারতের সংসদীয় সুসম্পর্ক বজায় রাখতে ‘সংসদীয় বন্ধু গোষ্ঠী’ (Parliamentary Friendship Groups) গঠন করা হয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লার বেছে নেওয়া এই প্রতিনিধি দলে যেমন রয়েছেন শাসক দলের সাংসদরা, তেমনই জায়গা করে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন ও কাকলি ঘোষদস্তিদারের মতো বিরোধী শিবিরের হেভিওয়েট নেতারা।কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, মোট ৬৪টি দেশের জন্য এই গোষ্ঠীগুলো তৈরি করা হয়েছে। আলজেরিয়া গ্রুপের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এর আগে ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য বিশ্বমঞ্চে তুলে ধরতে যে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানো হয়েছিল, সেখানেও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অভিষেক।তৃণমূলের অন্দরে শুধু অভিষেক নন, বিদেশের মাটিতে ভারতের প্রতিনিধিত্ব করবেন আরও দুই প্রবীণ নেতা। বুলগেরিয়া গ্রুপের দায়িত্বে থাকছেন কাকলি ঘোষদস্তিদ্বার এবং চিলির দায়িত্ব সামলাবেন ডেরেক ও’ব্রায়েন। অন্যদিকে, বিজেপির শমীক ভট্টাচার্য নেতৃত্ব দেবেন নিউজিল্যান্ডের গ্রুপকে।কেবল তৃণমূল নয়, বিরোধী ইন্ডিয়া (I.N.D.I.A) জোটের একাধিক নেতাকে গুরুত্বপূর্ণ দেশের দায়িত্ব দেওয়া হয়েছে। কংগ্রেসের পি চিদম্বরম ইতালির দায়িত্বে এবং প্রমোদ তিওয়ারি মেক্সিকোর মতো গুরুত্বপূর্ণ দেশের নেতৃত্ব দেবেন। জাপানের দায়িত্ব দেওয়া হয়েছে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে।কিরেন রিজিজু এক পোস্টে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবনাতেই এই উদ্যোগ। ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের পর ভারতের জিরো-টলারেন্স নীতি এবং বিশ্বশান্তির বার্তা বিশ্বের কাছে পৌঁছে দেওয়াই এই সংসদীয় সফরের মূল উদ্দেশ্য। রাশিয়া, আমেরিকা, ইজরায়েল, সৌদি আরব এবং জার্মানির মতো দেশগুলোর সঙ্গেও সমান্তরালভাবে এই বন্ধু গোষ্ঠী কাজ করবে।

আলজেরিয়ায় অভিষেক, চিলিতে ডেরেক: বিশ্বমঞ্চে ভারতের মুখ হয়ে ফের তৃণমূল সাংসদদের জয়জয়কার

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার