Hidden Stories (বাংলা)

অসমের পথেই হাঁটার আর্জি, ক্ষুদ্র চা চাষিদের কেন্দ্রের পোর্টালে যুক্ত করতে শুভেন্দুর দ্বারস্থ সংগঠন

উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষিদের কেন্দ্রের ফার্মার রেজিস্ট্রেশন পোর্টাল-এ অন্তর্ভুক্ত করার দাবি জোরাল হচ্ছে। এই দাবিকে সামনে রেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হলেন কনফেডারেশন অব ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে, যেখানে দ্রুত এই পোর্টালে ক্ষুদ্র চা চাষিদের নাম নথিভুক্ত করার আর্জি জানানো হয়েছে।[TECHTARANGA-POST:10532]সম্প্রতি অসম সরকারের নেওয়া সিদ্ধান্তের পরই এই দাবি আরও তীব্র হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেছেন, সেখানে ক্ষুদ্র চা চাষিদের সরকারি ভাবে কৃষকের মর্যাদা দিয়ে ফার্মার রেজিস্ট্রি পোর্টালে যুক্ত করা হয়েছে, যা তিনি ‘গেম চেঞ্জার’ বলে উল্লেখ করেছেন। সেই উদাহরণ টেনেই উত্তরবঙ্গের চা চাষিরাও একই সুবিধার দাবি তুলেছেন। চিঠিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে প্রায় ৫০ হাজার ক্ষুদ্র চা চাষি রয়েছে, যারা রাজ্যের মোট চা উৎপাদনের বড় অংশ জোগান দেন। ফার্মার পোর্টালে যুক্ত হলে তারা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কৃষি প্রকল্পের সরাসরি সুবিধা পাবেন, পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের শোষণ থেকেও মুক্তি মিলবে বলে দাবি সংগঠনের।[TECHTARANGA-POST:10530]সংগঠনের সভাপতি বিজয়গোপাল চক্রবর্তী জানিয়েছেন, অসম সরকারের সিদ্ধান্ত ঐতিহাসিক এবং একই ধরনের উদ্যোগ বাংলাতেও নেওয়া উচিত। অন্যদিকে ‘ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফোরাম অব স্মল টি গ্রোয়ার্স’-এর তরফে জানানো হয়েছে, এই দাবি বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের চা শিল্পে কর্মসংস্থান ও উৎপাদন দুইই বাড়বে।

অসমের পথেই হাঁটার আর্জি, ক্ষুদ্র চা চাষিদের কেন্দ্রের পোর্টালে যুক্ত করতে শুভেন্দুর দ্বারস্থ সংগঠন

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার