Hidden Stories (বাংলা)

অতীন ঘোষকে গ্রেপ্তার নয়, রাজ্যকে নির্দেশ কলকাতা হাই কোর্টের

তৃণমূলের প্রাক্তন বিধায়ক অতীন ঘোষকে আপাতত গ্রেপ্তার করা যাবে না, সোমবার এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। জমি দখল সংক্রান্ত মামলায় দীর্ঘসময় ধরে বিপাকে অতীন ঘোষ। আদালত জানিয়ে দিয়েছে, মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত পুলিশকে নিশ্চিত করতে হবে যাতে অতীন ঘোষকে গ্রেপ্তার করা না হয়। এই মামলার পরবর্তী শুনানি হবে মঙ্গলবার।[TECHTARANGA-POST:11296]জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগে অতীন ঘোষের সঙ্গে তাঁর মেয়ে প্রিয়দর্শিনী ঘোষের নামও জড়ায়। কয়েকদিন আগে বিধাননগর উত্তর থানায় তলব করা হয়েছিল প্রাক্তন বিধায়ককে। এরপরই আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। সোমবার সেই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে মঙ্গলবার করা হয়েছে। এরপরই আদালত অন্তর্বর্তী নির্দেশ দিয়ে জানায়, শুনানি শেষ না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেপ্তার করা যাবে না। [TECHTARANGA-POST:11295]তবে, এদিন শুনানির সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে হাই কোর্ট। বিচারপতি পর্যবেক্ষণ করে বলেন, রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার পরই দ্রুত গ্রেপ্তারের প্রবণতা একাধিক মামলায় দেখা যাচ্ছে। আদালতের উপর আস্থা নেই কি না, সেই প্রশ্নও তোলেন বিচারপতি। যদিও এর জবাবে রাজ্যের আইনজীবী বলেন, পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকে। আদালতের পর্যবেক্ষণ পুলিশকে যে জানিয়ে দেওয়া হবে, তা জানিয়ে দেন রাজ্যের আইনজীবী। 

অতীন ঘোষকে গ্রেপ্তার নয়, রাজ্যকে নির্দেশ কলকাতা হাই কোর্টের