Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Calcutta High Court: শ্রীরামপুরে মমতার মিটিংয়ে রক্ষাকবচ আদালতের, কয়েক ঘণ্টার মধ্যেই রায় চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির দরবারে রাজ্য!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬
Calcutta High Court: শ্রীরামপুরে মমতার মিটিংয়ে রক্ষাকবচ আদালতের, কয়েক ঘণ্টার মধ্যেই রায় চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির দরবারে রাজ্য!
এআই দ্বারা নির্মিত ছবি

কলকাতা: শুক্রবার শ্রীরামপুরের মাটিতে তৃণমূলের কালীঘাট শিবিরের মেগা রাজনৈতিক কর্মসূচি ঘিরে আইনি লড়াই এবার তুঙ্গে উঠল। শ্রীরামপুরের মাহেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের শর্তসাপেক্ষ সভাকে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ সবুজ সংকেত দিলেও, সেই রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই তা চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার সকালেই প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য প্রশাসন। বিশেষ করে কালীঘাট তৃণমূলকে সভার জন্য যে মাঠটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, তা নিয়ে আদালতের স্পষ্ট ব্যাখ্যা দাবি করার পাশাপাশি নির্দেশের একটি নির্দিষ্ট অংশ পরিবর্তনের আর্জি জানিয়েছে তারা।

এর আগে বৃহস্পতিবার সকালে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলের অনুমতি সরাসরি নাকচ করে দিলেও সভার ক্ষেত্রে একগুচ্ছ কঠোর শর্ত বেঁধে দিয়েছিল। আদালতের স্পষ্ট নির্দেশ ছিল, মাহেশের জগন্নাথ দেব স্নানপিঁড়ি ময়দানে সভা করতে পারবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তবে কর্মসূচি দুপুর ১টা থেকে বেলা ৩টের মধ্যেই শেষ করতে হবে এবং জমায়েতের সংখ্যা কোনোভাবেই ২ হাজারের বেশি হওয়া চলবে না। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়, সভায় কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে এমন কোনো বক্তব্য রাখা যাবে না, সাধারণ মানুষের যান চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না এবং বৃহস্পতিবার রাত ৮টার মধ্যে ভলান্টিয়ারদের তালিকা পুলিশের কাছে জমা দিতে হবে। পুলিশ অনুমতি দিতে অস্বীকার করায় প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার আদালতের দ্বারস্থ হয়ে এই ছাড়পত্র আদায় করলেও, সেই স্বস্তি বেশি সময় স্থায়ী হল না।

রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর কলকাতায় ২১ জুলাই বা ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে মমতাকে দেখা গেলেও, এই প্রথম কলকাতার বাইরে কোনো জেলায় প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচির ডাক দিয়েছিলেন তিনি। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে এই কর্মসূচি ঘিরে যখন জোর প্রস্তুতি চলছে, ঠিক তখনই রাজ্য সরকারের এই পাল্টা আইনি চালে সভার ভবিষ্যৎ নিয়ে নতুন করে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বৃহস্পতিবার বিকেলেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি নির্ধারিত হওয়ায় আদালতের চূড়ান্ত রায়ের দিকেই এখন তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : BengalPolitics BreakingNews CalcuttaHighCourt SuvenduAdhikari HiddenStoriesNews MamataBanerjee SERAMPORERALLY KalighatTMC LegalBattle

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬


Calcutta High Court: শ্রীরামপুরে মমতার মিটিংয়ে রক্ষাকবচ আদালতের, কয়েক ঘণ্টার মধ্যেই রায় চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির দরবারে রাজ্য!

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কলকাতা: শুক্রবার শ্রীরামপুরের মাটিতে তৃণমূলের কালীঘাট শিবিরের মেগা রাজনৈতিক কর্মসূচি ঘিরে আইনি লড়াই এবার তুঙ্গে উঠল। শ্রীরামপুরের মাহেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের শর্তসাপেক্ষ সভাকে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ সবুজ সংকেত দিলেও, সেই রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই তা চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার সকালেই প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য প্রশাসন। বিশেষ করে কালীঘাট তৃণমূলকে সভার জন্য যে মাঠটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, তা নিয়ে আদালতের স্পষ্ট ব্যাখ্যা দাবি করার পাশাপাশি নির্দেশের একটি নির্দিষ্ট অংশ পরিবর্তনের আর্জি জানিয়েছে তারা।এর আগে বৃহস্পতিবার সকালে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলের অনুমতি সরাসরি নাকচ করে দিলেও সভার ক্ষেত্রে একগুচ্ছ কঠোর শর্ত বেঁধে দিয়েছিল। আদালতের স্পষ্ট নির্দেশ ছিল, মাহেশের জগন্নাথ দেব স্নানপিঁড়ি ময়দানে সভা করতে পারবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তবে কর্মসূচি দুপুর ১টা থেকে বেলা ৩টের মধ্যেই শেষ করতে হবে এবং জমায়েতের সংখ্যা কোনোভাবেই ২ হাজারের বেশি হওয়া চলবে না। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়, সভায় কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে এমন কোনো বক্তব্য রাখা যাবে না, সাধারণ মানুষের যান চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না এবং বৃহস্পতিবার রাত ৮টার মধ্যে ভলান্টিয়ারদের তালিকা পুলিশের কাছে জমা দিতে হবে। পুলিশ অনুমতি দিতে অস্বীকার করায় প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার আদালতের দ্বারস্থ হয়ে এই ছাড়পত্র আদায় করলেও, সেই স্বস্তি বেশি সময় স্থায়ী হল না।রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর কলকাতায় ২১ জুলাই বা ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে মমতাকে দেখা গেলেও, এই প্রথম কলকাতার বাইরে কোনো জেলায় প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচির ডাক দিয়েছিলেন তিনি। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে এই কর্মসূচি ঘিরে যখন জোর প্রস্তুতি চলছে, ঠিক তখনই রাজ্য সরকারের এই পাল্টা আইনি চালে সভার ভবিষ্যৎ নিয়ে নতুন করে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বৃহস্পতিবার বিকেলেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি নির্ধারিত হওয়ায় আদালতের চূড়ান্ত রায়ের দিকেই এখন তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত